প্রতীকী ছবি ।

  • প্রকাশ : বুধবার ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, সময় : ১:০৪ এএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম মোহাম্মদ ছরওয়ার আলম। তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার। মঙ্গলবার গভীর রাতে মতিঝিল এজিবি কলোনি থেকে তাকে আটক করা হয়। তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। 


ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, ছরওয়ার আলমকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে এসেছি। তাকে জিজ্ঞাসাবাদের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 


শনিবার বিকেলে জামায়াতের আমির শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডলে প্রকাশিত একটি পোস্টে নারীদের বিষয়ে ‘আপত্তিকর মন্তব্য’ পোস্ট দেওয়া হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। জামায়াতের পক্ষ থেকে প্রথমে অ্যাকাউন্ট হ্যাকের দাবি করা হলেও পরে দলটি জানিয়েছে, ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়েছিল সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় দলটি আনুষ্ঠানিক বিবৃতি ও সংবাদ সম্মেলন করেছে। তবে নির্বাচনের ময়দানে জামায়াতের প্রধান প্রতিদ্বন্দ্বী ও দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপি সমালোচনার পর আইডি হ্যাকের দাবি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। এ ছাড়া জামায়াতের আমিরের পোস্টে কর্মজীবী নারীদের অবমাননা করা হয়েছে অভিযোগ করে এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলসহ বিভিন্ন বাম দল ও সংগঠন। 


জামায়াতের আমিরের এক্স হ্যান্ডলের পোস্টের শুরুতে বলা হয়, নারী ইস্যুতে জামায়াতের অবস্থান বিভ্রান্তিকর বা দুঃখিত হওয়ার মতো নয়, বরং নীতিগত। এতে উল্লেখ করা হয়, নারীদের নেতৃত্বে আসা উচিত নয়। জামায়াতে এটা অসম্ভব। আল্লাহ এটার অনুমতি দেননি। সেখানে বলা হয়, আধুনিকতার নামে নারীদের ঘর থেকে বের করে আনার ফলে তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখে পড়েন। এরপর ওই বাক্যেই কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করা হয়। 


এ বিষয়ে রোববার এক সংবাদ সম্মেলনে জামায়া‌তের নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টির সদস্য প্রকৌশলী সিরাজুল ইসলাম ‌তথ্যচিত্র তু‌লে ধ‌রে ব‌লেন, শ‌নিবার বি‌কেল ৪টা ৩৭ মি‌নিটে জামায়াত আমি‌রের এক্স অ্যাকাউন্ট থে‌কে নারী‌দের স‌ম্পর্কে আপ‌ত্তিকর পোস্ট দেয় হ্যাকাররা। ওই সম‌য়ে জামায়াত আমির কেরানীগ‌ঞ্জের কোনা‌খোলা মা‌ঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা কর‌ছি‌লেন। এর লাইভ ভি‌ডিও র‌য়ে‌ছে। ফ‌লে জামায়াত আমি‌রের প‌ক্ষে পোস্ট করা সম্ভব ছিল না। পো‌স্টের বিষয়‌টি ৪টা ৫৩ মি‌নি‌টে নজ‌রে আসে জামায়াতের তথ্যপ্রযু‌ক্তি টি‌মের। বিকেল ৫টা ৯ ‌মি‌নি‌টে জামায়াত আমি‌রের এক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করা হয়। ৫টা ২২ মি‌নি‌টে এক্স অ্যাকাউন্ট থে‌কে হ্যাকের বিষয়‌টি জানানো হয়। 


সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষে তথ্যপ্রযুক্তিবিদ মাহমুদুল আলম ব‌লেন, জামায়াত আমি‌রের এক্স অ্যাকাউন্ট নয়, হ্যাক হ‌য়ে‌ছিল ডিভাইস। সেই ডিভাইসে এক্স অ্যাকাউন্ট লগইন ছিল। ডিভাইস নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে হ্যাকাররা এক্স অ্যাকাউন্ট থে‌কে পোস্ট দেয়। বিষয়‌টি নজ‌রে এলে ডিভাইসে এক্সের সেশন সমাপ্ত ক‌রে ৫টা ৯‌ মি‌নি‌টে জামায়াত আমি‌রের এক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করা হয়। মা‌নে, জামায়াত আমি‌রের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়‌নি। তাহলে অ্যাকাউন্ট হ্যাকের দাবি কেন করা হয়েছিল– এমন প্রশ্নে সিরাজুল ইসলাম বলেন, প্রথমে আমরা মনে করেছিলাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। পরে আমাদের সাইবার টিম দেখেছে ডিভাইস হ্যাক হয়েছে।


ডিভাইস কীভা‌বে হ্যাক হ‌লো– এমন প্রশ্নে মাহমুদুল আলম তথ্যচিত্র তু‌লে ধ‌রে দেখান, গত ১০ জানুয়া‌রি বঙ্গভব‌নের ব্যবহৃত সরকা‌রি ই‌মেইল ঠিকানা assistantprogrammer@bangabhaban.gov.bd থে‌কে জামায়াত আমি‌রের ই‌মেইল info@jamaat-e-islami.org-এ মেইল আসে। এতে লেখা ছিল ‘নির্বাচন-সংক্রান্ত জরু‌রি তথ্য’। সরকা‌রি ইমেইল হওয়ায় জামায়াত আমিরের এক‌টি ডিভাইস থে‌কে মেইলের অ্যাটাচ‌মেন্ট খোলা হয়। এই ‘ফি‌শিং অ্যাটাচ‌মে‌ন্টে’ ক্লি‌কের কার‌ণে ওই ডিভাইসের নিয়ন্ত্রণ হ্যাকারদের কা‌ছে চ‌লে যায়। ঢাকা মহানগর উত্তর ও দ‌ক্ষিণ জামায়া‌তের কা‌ছেও একই ইমেইল ঠিকানা থে‌কে মেইল যায়। অন্য জ্যেষ্ঠ নেতা‌দের কা‌ছেও ফি‌শিং মেইল পাঠা‌নো হ‌য়। বঙ্গভব‌নের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমের ইমেইল ঠিকানা‌টি ব্যবহার করা হয়। এই ইমেইল ব্যবহার করে ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থী দে‌লোয়ার হো‌সে‌নের ফেসবুক অ্যাকাউন্ট গত ১২ জানুয়া‌রি হ্যাক করার চেষ্টা করা হয়।


সিরাজুল ইসলাম ব‌লেন, ডিভাইস হ্যাকার ৪টা ৩৭ মি‌নি‌টে নারী‌র প্রতি অবমাননাকর পোস্টটি দি‌য়ে এক মি‌নিট প‌র স্ক্রিনশট রাখে। জামায়াত ৫টা ২২ মি‌নিটে হ্যাকের কথা জা‌নি‌য়ে বিবৃ‌তি দেয়। স্ক্রিনশট ভাইরাল করা হয় রাত ১২টার দি‌কে।  অ্যাকাউন্ট হ্যাক না হলে সেটির নিয়ন্ত্রণ নেওয়া হলো কেমন করে– এ বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, যে ডিভাইস হ্যাক হয়েছে, সেখানে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট লগইন ছিল। সামাজিক মাধ্যমে যার ইমেইল দিয়ে এক্স অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে, সেই মেইলের তথ্য প্রকাশের দাবি উঠেছে। 


বঙ্গভব‌নের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম সাংবাদিকদের জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।


এদিকে বঙ্গভব‌নের নামে ই-‌মেইল ব‌্যবহার ক‌রে কীভা‌বে জামায়া‌তে ইসলামীর আমির শফিকুর রহমানের ডিভাইস হ‌্যাক করা হ‌য় তা ২৪ ঘণ্টার ম‌ধ্যে জানা‌নোর দা‌বি জা‌নি‌য়ে‌ছে দল‌টি। মঙ্গলবার বঙ্গভব‌নে গি‌য়ে রাষ্ট্রপ‌তির সাম‌রিক স‌চি‌বের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে এ দা‌বি জানায় জামায়া‌তের নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টির সদস‌্য সিরাজুল ইসলামের নেতৃ‌ত্বে প্রতি‌নি‌ধি দল। বঙ্গভবন থে‌কে বে‌রি‌য়ে তি‌নি সাংবা‌দিক‌দের ব‌লেছেন, গত ৩১ জানুয়ারি বিকেল ৪টার পর ডা. শফিকুর রহমানের এক্স (সা‌বেক টুইটার) হ‌্যা‌ন্ডেল সাইবার আক্রম‌ণের শিকার হয়। ওইদিন বিকেল ৪টা ৩৭ মিনিটে আপত্তিকর টুইট করা হয়। বিষয়টি শনাক্ত হওয়ার পর বি‌কেল ৫টা ৯ মিনিটে পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে জামায়াতের আইটি টিম হ‌্যা‌ন্ডেল‌টির পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। পরে বিকেল ৫টা ২২ মিনিটে হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে একটি জরুরি ঘোষণা দেওয়া হয়। সেই রা‌তে থানায় জি‌ডি হ‌লেও এখন দায়ী ব‌্যক্তি‌দের শনাক্ত করা হয়‌নি। 


সিরাজুল ইসলাম ব‌লেন, জামায়া‌তের করা ডি‌জিটাল ফ‌রেন‌সিকে দেখা গে‌ছে, বঙ্গভব‌নের নামে এক‌টি ই-‌মেইল থে‌কে ফিশিং মেইল পাঠানো হয়েছিল, যার মাধ্যমে ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া হয় বা হ‌্যাক করা হয়। প্রতিক্রিয়া না পাওয়ায় সরাসরি বঙ্গভবনে অভিযোগ জানানো হয়েছে। রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরীকে বিস্তা‌রিত জানানো হ‌য়ে‌ছে।‌ তি‌নি আশ্বস্ত ক‌রে‌ছেন, তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সিরাজুল ব‌লেন, জামায়াত কাল‌ক্ষেপণ নয়, ২৪ ঘণ্টার মধ্যে তদন্তের অগ্রগতি ও প্রতি‌বেদন সরকারিভাবে প্রকাশ চায়।



  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৪৩ পিএম
  • আপডেট : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৪৭ এএম


ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৪৩ পিএম

২০১৩ সালের মতিঝিলের শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার এখন থেকে কারাগারে রেখে ভার্চ্যুয়ালি পরিচালনার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।


সোমবার (১৬ নভেম্বর) শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত দেন। কোনো আসামি অসুস্থ থাকলেও ভার্চ্যুয়ালি হাজির করতে হবে। এদিকে জাতীয় সংসদে প্রশ্ন ওঠার পর আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানোর পাশাপাশি মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।


এই মামলার অপর আসামিদেরও আজ এভাবে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার আজ ট্রাইব্যুনাল–২ এ শুনানি ছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ এই মামলার আসামি ৪১ জন। এই মামলায় গ্রেপ্তার ১১ আসামির একজন জিয়াউল আহসান।


দুপুর ১২টার দিকে পুলিশের একটি ভ্যানে করে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। দেখা যায়, জিয়াউল আহসানের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো। মাথায় হেলমেট। বুকে ভেস্ট। তাকে পুলিশের প্রিজনভ্যান থেকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেয়া হয়। 


  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৩১ পিএম

রেক্টাম বা পায়ুপথে লুকানো চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু এবং অন্তর্বাসের কাপড়ে মাখানো স্বর্ণসদৃশ পেস্টসহ দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি স্বর্ণসদৃশ বস্তু জব্দ করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। জব্দ করা এসব বস্তুর আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা। আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 


রোববার ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন হাসান মিয়া নামের ওই যাত্রী। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর ওপর নজরদারি করেন কাস্টমস কর্মকর্তারা। 


পরে এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে স্বর্ণসদৃশ বস্তু থাকার বিষয়টি শনাক্ত হয়। এরপর সেখান থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। এ ছাড়া তার পরিহিত অন্তর্বাসের কাপড়ে প্রায় ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুগুলোর ওজন প্রায় এক কেজি। এসব বস্তুতে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা কত, তা পরিশোধন ও পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।


কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার সঙ্গে একটি সংঘবদ্ধ আন্তদেশীয় চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। চক্রটি শনাক্ত এবং এর নেপথ্যে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর। প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে।

শাহজালালে ১ কোটি ১২ লাখ টাকার পণ্য আটক, সতর্কতায় কাস্টমস গোয়েন্দা

ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালানের প্রবণতা বাড়ছে!


  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৯:২৯ পিএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রী ব্যাগেজের আড়ালে ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালানের প্রবণতা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ ধরনের চোরাচালান ও শুল্ক-কর ফাঁকি প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (CIID)।


গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে কাস্টমস গোয়েন্দার এ-শিফটের পৃথক তিনটি অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণের বার, ৩৫টি স্মার্টফোনসহ মোট ১ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের বিভিন্ন পণ্য আটক করা হয়েছে।


ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS218 (ব্যাংকক–ঢাকা) ফ্লাইটে আগত যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ থেকে ১৭১ গ্রাম স্বর্ণের বারসহ কসমেটিকস, খাদ্যদ্রব্য ও ওষুধ আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ৩৫.৭০ লাখ টাকা।




অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG389 (ব্যাংকক–ঢাকা) ফ্লাইটে আগত যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজে ৩০০ গ্রাম স্বর্ণের বার, Samsung, Honor ও Realme ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান ও ৬.৩৭৫ কেজি কসমেটিকস পাওয়া যায়। প্রযোজ্য কর আদায় ও পাসপোর্টে এন্ট্রি সাপেক্ষে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অতিরিক্ত পণ্য আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ৫৫.৩০ লাখ টাকা।




একই ফ্লাইটে আগত যাত্রী উম্মা হানির ব্যাগেজে ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০.৪৮ কেজি সাবান পাওয়া যায়। ব্যাগেজ সুবিধায় ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অবশিষ্ট স্বর্ণ ও অতিরিক্ত পণ্য আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ২১.৭৭ লাখ টাকা।


কাস্টমস গোয়েন্দার পর্যবেক্ষণে ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন আনার ঘটনা ক্রমবর্ধমান চোরাচালান ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। এসব চালান পৃথকভাবে ছোট হলেও সামগ্রিকভাবে উল্লেখযোগ্য রাজস্ব ফাঁকির ঝুঁকি তৈরি করতে পারে। এ ধরনের ঘটনা সংঘবদ্ধ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।


চোরাচালানের পরিবর্তিত কৌশল মোকাবিলা ও সরকারি রাজস্ব সুরক্ষায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সতর্ক অবস্থানে থেকে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করেছে।

  • প্রকাশ : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৮ পিএম
  • আপডেট : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৮ এএম

সৌন্দর্যের আড়ালে স্বাস্থ্যঝুঁকি

বিমানবন্দরে ১৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম আটক


  • প্রকাশ : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৮ পিএম

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার অভিযানে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ৪০ কেজি ওজনের ১,৩০০ পিস নিষিদ্ধ Fresh & White Beauty Cream আটক করা হয়েছে। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।


গোপন সংবাদের ভিত্তিতে ৭ নভেম্বর ২০২৬ তারিখে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই–চট্টগ্রামগামী BG-148 ফ্লাইটে আগত যাত্রী মোহাম্মদ জাহেদ (Mohammed Jahed)-এর ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে এসব ক্রিম পাওয়া যায়।


কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, নিষিদ্ধ এসব প্রসাধনী আমদানি প্রযোজ্য আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য দেশে প্রবেশ ও বাজারে ছড়িয়ে পড়া প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি অব্যাহত রয়েছে।


কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ঝুঁকিপূর্ণ ফেস ক্রিমসহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের অবৈধ আমদানি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


প্রতীকী ছবি

  • প্রকাশ : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩৯ পিএম

গাঁজার আসরে মুখ ফসকে কিছু কথা বেরিয়ে যাওয়ার পর জোট খুলেছে প্রায় ৫ বছর আগের এক হত্যা রহস্যের। বেরিয়ে এসেছে ভাড়াটে হত্যাকারীদের তথ্য, যাদের পাঠিয়েছিলেন নিহতেরই আপন বড় ভাই। ২০২১ সালের জুনে মাগুরার সুইপার কলোনিতে মানিক লাল ডোম (৩৫) হত্যার ঘটনায় করা মামলার চার্জশিটের খসড়া ইতোমধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদরদপ্তরে পাঠানো হয়েছে।


কর্মকর্তারা জানান, নিহত মানিকের ছেলে আসন লালের (২১) সঙ্গে অভিযুক্ত এক হত্যাকারীর বাগবিতণ্ডাকে কেন্দ্র করে ৫ বছর আগের ওই ঘটনার জট খুলেছে সম্প্রতি।


একপর্যায়ে মেজাজ হারিয়ে স্থানীয় মাছ বাজারে কাজ করা মেহেদী হাসান আকাশ (৩০) আসনকে হুমকি দিয়ে বলেন—'তোর বাবার যে অবস্থা করেছি, তোরও একই অবস্থা করব।'


দুজনে গাঁজা সেবনের সময় আকাশ এই হুমকি দিয়েছিলেন। যা পরে সিআইডির জন্য একটি গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করে। অবশেষে স্থানীয় পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে কয়েক বছর ধরে আটকে থাকার পর মামলাটি সুরাহার দিকে যাচ্ছে।


তদন্তে জানা গেছে, নিহত মানিক মর্গ সহকারী হিসেবে কাজ করতেন। পারিবারিক বিরোধের জের ধরে তার বড় ভাই হীরা লাল ডোম (৫০) চারজনকে ভাড়া করে তাকে হত্যা করেন।


মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২৯ জুন রাতে মাগুরার সুইপার কলোনিতে নিজ বাড়িতে ছোট ছেলে সুন বাবুকে নিয়ে ঘুমাতে যান মানিক। পরদিন ভোর ৪টার দিকে শিশুটির পাশে পড়েছিল বাবার রক্তাক্ত মরদেহ।


পরদিন মানিকের স্ত্রী আশা রানি মাগুরা সদর থানায় হত্যা মামলা করেন।


প্রথমে স্থানীয় পুলিশ মামলাটি তদন্ত করলেও, পরের বছরের ১২ জানুয়ারি এটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। প্রায় সাড়ে তিন বছর চেষ্টার পরও পিবিআই কোনো আসামিকে শনাক্ত করতে পারেনি।


গত বছরের মে মাসে পিবিআই জেলা আদালতে একটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। সেখানে অবশ্য কোনো আসামির নামই ছিল না, আর এতে ইতি টানা হয় তদন্তের।


তবে, আদালত ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেন এবং একই বছরের অক্টোবরে সিআইডির মাগুরা ইউনিটকে নতুন করে তদন্তের নির্দেশ দেন। তদন্তের দায়িত্ব পান উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান।


দায়িত্ব নেওয়ার পর এসআই আনিসুর নিহতের ছেলে আসনকে তার বাবার হত্যাকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে আসন বাগবিতণ্ডার সময় আকাশের দেওয়া ওই হুমকির বিষয়টি জানান।


এসআই আনিসুর এ সূত্র ধরে এগোনোর সিদ্ধান্ত নেন। পরে চলতি বছরের ২৬ এপ্রিল মাগুরার পুরাতন মাছ বাজার এলাকা থেকে আকাশকে আটক করা হয়।


এসআই আনিসুর দ্য ডেইলি স্টারকে বলেন, 'আকাশের ওই মন্তব্যটি আমার মনে সন্দেহ তৈরি করে। আমি তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি।'


'জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আকাশ সত্য বলে দেন এবং তার ৩ সহযোগীর নাম প্রকাশ করেন। এর পরই তাদের গ্রেপ্তারে দেশজুড়ে অভিযান শুরু হয়,' বলেন তিনি।


পরে ওই হত্যার মূল পরিকল্পনাকারী হীরা লালসহ মোট ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সিআইডি।


অপর অভিযুক্তরা হলেন—লিয়াকত আলী ওরফে ঝন্টু (৬৯), শিকল সাঁইজি ওরফে লিটন পাগলা ওরফে রুবেল (৪০) ও নিরঞ্জন কুমার দাস (৪৩)।


তৎকালীন র‍্যাব-৪ (বর্তমান এসআরবি-৪)-এর সহায়তায় গত ১৫ জুলাই ঢাকার শাহ আলী মাজার এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।


সিআইডির তথ্য অনুযায়ী, মানিক ও হীরা লালের মা-বাবা সরকারি পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। তাদের মৃত্যুর পর হীরা পুরো পেনশনের টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। আর ওই টাকা নিয়েই দুই ভাইয়ের বিরোধ ছিল।


সিআইডির তদন্ত থেকে জানা যায়, মা-বাবার রেখে যাওয়া এক টুকরো জমি নিয়ে তাদের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। আর এসব বিরোধ নিয়ে মানিক প্রায়ই হীরাকে অপমান করতেন।


সেই অপমানের বদলা হিসেবেই হীরা তার ভাইকে হত্যার সিদ্ধান্ত নেন বলে জানান কর্মকর্তারা।


এরপর তিনি হত্যাকাণ্ড ঘটানোর জন্য ৪ জনের সঙ্গে যোগাযোগ করেন, যাদের সঙ্গে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে মানিকের ওপর আগে থেকেই ক্ষোভ ছিল।


তদন্ত কর্মকর্তা জানান, একবার ঝগড়ার সময় মানিক আসামি ঝন্টুকে চড়ও মেরেছিলেন।


আদালতে অভিযুক্ত আকাশ ও রুবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাতে সিআইডি জানায়, ঘটনার দিন ভোরে চার ভাড়াটে হত্যাকারী মানিকের শোবার ঘরে প্রবেশ করে। আকাশ মানিকের পা চেপে ধরেন এবং রুবেল ও নিরঞ্জন তার হাত ও বুক চেপে ধরে রাখেন। লিয়াকত মুখ চেপে ধরে মানিককে মেঝেতে টেনে নামান এবং একটি ভারী দা দিয়ে তার গলা কেটে দেন।


মানিকের মৃত্যু নিশ্চিত করার পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


পাঁচ অভিযুক্তই এখন পুলিশ হেফাজতে রয়েছে এবং তাদের দুজনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। সিআইডিও অতি সম্প্রতি তাদের তদন্ত আনুষ্ঠানিকভাবে শেষ করেছে।


তদন্ত কর্মকর্তা এসআই আনিসুর ডেইলি স্টারকে জানান, 'আদালতে জমা দেওয়ার আগে চূড়ান্ত পর্যালোচনার জন্য চার্জশিটের একটি খসড়া ইতোমধ্যে সিআইডি সদরদপ্তরে পাঠানো হয়েছে।'


টেকনাফের রঙ্গিখালী গ্রামের গহীন পাহাড়ে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ১২:১৪ পিএম

কক্সবাজারের টেকনাফে মানব পাচার চক্রের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে গুলিবিদ্ধ সেনাসদস্য মো. তিতাস শেখ (২৮) মারা গেছেন। বৃহস্পতিবার রাতে রামু ১০ পদাতিক ডিভিশনের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। 


আইএসপিআরের তথ্য অনুযায়ী, মানব পাচার চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলাকালে পাচারকারীদের সঙ্গে গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হন সেনাসদস্য তিতাস। অভিযানে মানব পাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার এবং অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার দুর্গম পাহাড়ে এ গোলাগুলির ঘটনা ঘটে।


তিতাস শেখের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে। তার বাবার নাম আফজাল হোসেন। তিনি বিবাহিত ছিলেন। তিতাস টেকনাফের রঙ্গিখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে অভিযান চলাকালে সন্ত্রাসীদের ছোড়া গুলি তিতাসের বুকের বাঁ পাশের ওপরের অংশে লাগে। আহত অবস্থায় তাকে প্রথমে টেকনাফের লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে রামু সিএমএইচে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফের বিভিন্ন পাহাড়ে দুই শতাধিক মানুষকে আটকে রেখেছিল একটি পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী। তাদের উদ্ধারে বৃহস্পতিবার বেলা দুইটা থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত যৌথ বাহিনী অভিযান চালায়। 



রোহিঙ্গা আশ্রয়শিবির ২৪ ও ২৬-এর মধ্যবর্তী কাঁটাতারের বেড়া থেকে ৮ থেকে ১০ কিলোমিটার পশ্চিমের দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়।


সেনাবাহিনী এক শোকবার্তায় নিহত তিতাস শেখের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।