আগামীকাল (৪ এপ্রিল) শুরু হতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির নির্বাচন।
আগামীকাল (৪ এপ্রিল) শুরু হতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির নির্বাচন। এনিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। কেউ সরাসরি, কেউবা মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে ভোট নিশ্চিত করছেন পদপ্রার্থীরা।
জানা গেছে, এবার দুই প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছেন। একটি সাধারণ সম্মিলিত কর্মকর্তা পরিষদের প্যানেল যা সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদ নামে পরিচিত। অন্যটি জাতীয়তাবাদী বিএনপি ও মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাসী পরিষদের প্যানেল যা রিপু-লতিফ প্যানেল নামে ঘোষিত।
রিপু-লতিফ পরিষদের সভাপতি পদপ্রার্থী সিরাজুল ইসলাম রিপু, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল লতিফ। রিপু-লতিফ পরিষদের সহ-সভাপতি পদে সালাউদ্দিন মোল্ল্যা ও সলিম উল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ পদে মো. হুসাইন, প্রচার ও দপ্তর সম্পাদক পদে জামিরুল ইসলাম, সাংস্কৃতিক-সাহিত্য-পত্রিকা ও ক্রীড়া সম্পাদক পদে বিল্লাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পদে নিশাত মৌমিতা নিসা এবং নির্বাহী সদস্য পদে তৈমুর রেজা তুহিন, সুলতান মাহমুদ, রবিউল ইসলাম, আব্দুল জলিল, জাকির হোসেন ও ইজাহারুল ইসলাম নির্বাচন করবেন।
রিপু-লতিফ প্যানেল রেজিস্ট্রার পদ-সহ সকল অফিস প্রধানের পদে কর্মকর্তাদের মধ্যে হতে দায়িত্ব প্রদানের বিষয়ে পদক্ষেপ গ্রহণ-সহ ৮ দফা ইশতেহার দিয়েছে তারা। গত বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের টিএএসসিসির প্রেস কর্নারে এক সংবাদ সম্মেলনে তারা এ ইশতেহার প্রকাশ করে।
তাদের অন্য ইশতেহার গুলোর মধ্যে কর্মকর্তাদের চাকুরী থেকে অবসরের বয়সসীমা ৬২ বছর বাস্তবায়ন, বহিষ্কৃত ২৯ শিক্ষক-কর্মকর্তারদের সকল সুযোগ সুবিধা বাস্তবায়নের চেষ্টা করা। সহকারী রেজিস্ট্রার/সমমান পদ থেকে উপ-রেজিস্ট্রার/সমমান পদে আপগ্রেডিং/পদোন্নতির ক্ষেত্রে সময় সীমা ৫ বছর করণের বিষয়ে পদক্ষেপ, অবসরকালীন (পিআরএল) কর্মকর্তাদের কার্যক্রম পরিচালনার জন্য আলাদা সেল গঠন, কর্মকর্তা/কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যায় প্রদানের বিষয়ে পদক্ষেপ, সকল অফিস/ বিভাগে কর্মরত কর্মকর্তাদের পরীক্ষার পারিশ্রমিক বৃদ্ধিকরণের পদক্ষেপ নেওয়া সহ অন্যান্য।
তবে তাদের দেওয়া ইশতেহারের মধ্যে জুলাই বিপ্লব বিরোধী অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের সকল সুযোগ সুবিধা প্রদানের প্রতিশ্রুতি ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে সমালোচনাও করছেন।
অন্যদিকে ২০ দফা সম্বলিত ইশতেহার ঘোষণা সহ সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদ তথা মঈদ বাবুল ও তোজাম পরিষদ প্যানেলের পরিচিতি ও তাদের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন।
মঈদ বাবুল-তোজাম পরিষদের সভাপতি পদে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ বাবুল ও সাধারণ সম্পাদক পদে কেন্দ্রীয় গ্রন্থাগার অফিসের জুনিয়র লাইব্রেরিয়ান তোজাম্মেল হক তোজাম। সহ-সভাপতি পদে মেডিক্যাল সেন্টারে উপ-রেজিস্ট্রার ইয়ারুল ইসলাম ও এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার ড. ওয়াহীদুজ্জামান। যুগ্ম-সম্পাদক পদে ট্রেজারার অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ পদে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উপ-রেজিস্ট্রার জাহিদুল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক পদে পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার আরিফ হোসেন, সাংস্কৃতিক সাহিত্য-পত্রিকা ও ক্রীড়া সম্পাদক পদে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের জুনিয়র লাইব্রেরিয়ান আব্দুর রাজ্জাক এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক সুলতানা পারভীন। এছাড়া সদস্য পদে থাকছেন শহিদুল ইসলাম শহিদ, আবু জাফর আদম, জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান, খোয়াজ আলী ও আমিরুল ইসলাম নির্বাচন করবেন।
সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদ ২০ দফা ইশতেহারে কর্মকর্তাদের অবসরের বয়সসীমা ৬২ বছর, বেতনস্কেলে অসংগতি সমাধান, পদন্নোতির সময়সীমা ১০ বছর, ১১ জন কর্মকর্তার সাময়িক বহিষ্কার প্রত্যাহার, ৪% লোনের সাথে কর্পোরেট লোনের সমন্বয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তা সেল গঠন, কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে ট্রেনিং, সেমিনার, ওয়ার্কশপ সিম্পোজিয়াম, উন্নত ক্যান্টিন, বেনাভোলেন্ট ফান্ডের আর্থিক সুবিধা বৃদ্ধি ও কল্যাণ তহবিলের টাকা যথা সময় পরিশোধের ব্যবস্থা, কর্মকর্তাদের পরীক্ষার পারিশ্রমিক বৃদ্ধি, ইমামদের পদোন্নতিতে বৈষম্য দূর করা এবং টেকনিক্যাল কর্মকর্তাদের নন-টেকনিক্যালদের মতো সুযোগ-সুবিধা নিশ্চিতসহ অন্যান্য প্রতিশ্রুতি তুলে ধরেন।
নির্বাচন কমিশনার হাফিজুর রহমান (বাচ্চু) জানান, ‘নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন। দলমত নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করছেন এবং সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। মাঝখানে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টা বিরতি। এবার মোট ভোটার (কর্মকর্তা) ৪৮৩ জন। শৃঙ্খলা রক্ষার্থে ছাত্র উপদেষ্টা, প্রক্টর অফিস, আনসার-পুলিশকে অবহিত করেছি।’
দেশে গ্যাসের তীব্র সংকটে টেক্সটাইলসহ বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। কোথাও উৎপাদন কমে গেছে, আবার কোথাও কারখানা বন্ধ রাখার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এ সংকট দ্রুত সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ চেয়েছে দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) বাংলাদেশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) আইটিইটি বাংলাদেশের অফিস সেক্রেটারি ইঞ্জিনিয়ার ফারুকুল ইসলাম জনির স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাসের চাপ কম থাকা এবং সরবরাহ অনিয়মিত হওয়ায় অনেক কারখানা স্বাভাবিক উৎপাদন চালাতে পারছে না। এতে টেক্সটাইল ও সংশ্লিষ্ট শিল্পের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব পড়ছে।
আইটিইটি বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন ও মহাসচিব ইঞ্জিনিয়ার এ.এস.এম. হাফিজুর রহমান নিক্সন যৌথ বিবৃতিতে বলেন, টেক্সটাইল শিল্প দেশের রপ্তানি, কর্মসংস্থান ও অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হলে শিল্পের সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক অবস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সংকট দীর্ঘায়িত হলে অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি শ্রমিক ও কর্মচারীরা কর্মহীন হয়ে পড়তে পারেন। এতে দেশের রপ্তানি আয় কমে যাওয়া, বিনিয়োগে নেতিবাচক প্রভাব এবং উৎপাদন ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। তাই শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
উল্লেখ্য, এলএনজি সরবরাহে বারবার বিঘ্ন, টার্মিনালের কারিগরি সমস্যা এবং চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গত জুলাইয়ের শেষ দিক থেকে দেশে গ্যাস সংকট তীব্র হয়ে ওঠে। এর প্রভাবে শিল্পকারখানার উৎপাদন কমার পাশাপাশি উৎপাদন ব্যয় বাড়ছে, রপ্তানি ও বিনিয়োগেও নেতিবাচক প্রভাব পড়ছে।
বায়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম - ডানে কুবি উপাচার্য
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।
গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সজ্জন, প্রাজ্ঞ ও দূরদর্শী রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন ধরে দেশের মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছেন। রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতা ও দুঃসময়ে তাঁর দৃঢ়তা, সাহস, সততা ও দায়িত্ববোধ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’
তিনি আরও বলেন, ‘একজন প্রাজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদ দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত। তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দেশপ্রেমের সমন্বয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পদে তাঁর নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, উন্নত ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।’
কুবি উপাচার্য আরও আশাবাদ ব্যক্ত করেন, রাষ্ট্রপতির নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতায় দেশের বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং উদ্ভাবনী জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের ২০২৬-২৭ সেশনের সিনিয়র রোভার মেট হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইউসুফ শেখ। একই সেশনে গার্লস ইন সিনিয়র রোভার মেট হিসেবে নির্বাচিত হয়েছেন অণুজীববিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী উম্মে হাবিবা ইন্না।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কক্ষে নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ কাউন্সিল ২০২৬ অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক আবদুল করিমের নেতৃত্বে এ গ্রুপ কাউন্সিল পরিচালিত হয়।
গ্রুপ কাউন্সিলে নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সদস্যদের সরাসরি ভোটে ২০২৬-২৭ সেশনের সিনিয়র রোভার মেট, গার্লস ইন সিনিয়র রোভার মেট ও রোভার মেট নির্বাচিত করা হয়।
সিনিয়র রোভার মেট নির্বাচিত হয়ে মোহাম্মদ ইউসুফ শেখ বলেন, আলহামদুলিল্লাহ, নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট হিসেবে নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। যারা আমার ওপর আস্থা রেখে আমাকে এই দায়িত্বের জন্য নির্বাচিত করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। গত ১৫ বছরের স্কাউটিং জীবনের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গ্রুপকে আরও এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।
বিশেষ কৃতজ্ঞতা আমার সাবেক সিনিয়র রোভার মেট মমিনুল ভাই ও রিয়া আপুর প্রতি। পাশাপাশি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই আমাদের শ্রদ্ধেয় গ্রুপ সম্পাদক জনাব আব্দুল করিম স্যারকে তাঁর দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য। নতুন দায়িত্বে সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।
গার্লস ইন সিনিয়র রোভার মেট নির্বাচিত হয়ে উম্মে হাবিবা ইন্না বলেন, সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও একইসঙ্গে একটি বড় দায়িত্বের বিষয়। স্কাউটিংয়ের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে চাই। নতুন প্রজন্মের রোভারদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য। সেবার আদর্শকে সামনে রেখে সমাজ ও মানুষের কল্যাণে আরও বেশি কার্যক্রম পরিচালনা করতে চাই। একইসঙ্গে রোভারদের মধ্যে ভ্রাতৃত্ব, teamwork ও নেতৃত্বের চর্চা আরও শক্তিশালী করার প্রত্যাশা রাখি। এই দায়িত্বের মাধ্যমে নিজের সর্বোচ্চটা দিয়ে গ্রুপ ও বিশ্ববিদ্যালয়ের জন্য ইতিবাচক কিছু করার চেষ্টা করব। সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে একটি সক্রিয়, দক্ষ ও মানবিক রোভার স্কাউট গ্রুপ গড়ে তোলাই আমার ভবিষ্যৎ স্বপ্ন।
নবনির্বাচিত নেতৃত্ব আগামী ২০২৬-২৭ সেশনে নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের কার্যক্রম পরিচালনা, সদস্যদের নেতৃত্ব প্রদান এবং বিভিন্ন স্কাউটিং কার্যক্রমে সমন্বয়কের ভূমিকা পালন করবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) এক অভিনন্দন বার্তায় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নবদিগন্তের সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বার্তায় মহামান্য রাষ্ট্রপতির বিচক্ষণ দিকনির্দেশনায় দেশের উচ্চশিক্ষা খাত আরও গতিশীল হবে, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির প্রায়োগিক ব্যবহার এবং আন্তর্জাতিক মানের গুণগত গবেষণার প্রসার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য।
অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “একজন প্রাজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদ দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত। আমাদের প্রত্যাশা, একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখবেন।”
এ সময় নোবিপ্রবি উপাচার্য মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক ১০ হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত পৃথক আদেশনামায় এ তথ্য জানানো হয়।
আদেশনামা সূত্রে জানা যায়, ছাত্রদের শহীদ শামসুল হক হলে কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ফজলুল হক হলে ডেয়রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. রায়হান হাবিব, আশরাফুল হক হলে উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহা. কামরুল হাছান, শহীদ জামাল হোসেন হলে পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোছাব্বির আহাম্মদ এবং মাওলানা ভাসানী হলের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানী প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়া ছাত্রীদের সুলতানা রাজিয়া হলের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোছা. কানিজ ফাতেমা, জুলাই ৩৬ হলের এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মুক্তা খান, কৃষিকন্যা হলের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন এবং বেগম খালেদা জিয়া হলের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন।
আদেশনামা অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত প্রভোস্টগণ নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ২১ আগস্ট থেকে কার্যকর সাপেক্ষে প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে বেগম খালেদা জিয়া হল এবং কৃষিকন্যা হলের প্রভোস্ট পরবর্তী ৬ মাসের জন্য এবং বাকি ৮ হলের প্রভোস্ট আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্য আরও ৫ টা হলে পূর্বের স্ব স্ব প্রভোস্টগণ তাদের দায়িত্বে বহাল থাকবেন বলে জানা যায়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসনিক গুরুত্বপূর্ণ একাধিক পদে পরিবর্তন এসেছে । বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা, সহকারী প্রক্টরের মেয়াদ শেষ হওয়ায় উক্ত পদসমূহে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।
এছাড়া বাকৃবি রিসার্চ সিস্টেম (বাউরেস), ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের নতুন পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত পৃথক আদেশনামায় উক্ত দায়িত্ব বণ্টনের তথ্য জানানো হয়।
আদেশনামা সূত্রে জানা যায়, বাকৃবির নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ইন্সটিটিউট অব বায়োটেকনোলজির অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের নতুন সহকারী প্রক্টর হিসেবে কৃষিতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানা এবং পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুর রহমান প্রক্টরিয়াল বডিতে নিয়োগ পেয়েছেন। তারা যথাক্রমে অধ্যাপক ড. মাজবুবুল প্রতীক সিদ্দিক ও অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেনের স্থলাভিষিক্ত হবেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবদুল আলীম ও চার সহকারী প্রক্টরকে পূর্ববতী দায়িত্বে বহাল রাখা হয়েছে।
এছাড়া বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন এনিমেল ব্রিডিং এন্ড জেনেটিক্সের অধ্যাপক ড. মো সামছুল আলম ভূঁঞা। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুন। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের নতুন পরিচালক হিসেবে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ গোলজারুল আজিজ নিয়োগ পেয়েছেন।
উক্ত পদসমূহে নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা আগামী দুই বছরের জন্য এসব দায়িত্ব পালন করবেন বলে আদেশনামায় জানানো হয়।