বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পোলট্রি বিজ্ঞান বিভাগের গবেষকরা দীর্ঘ ১৫ বছরের গবেষণায় সফলভাবে একটি নতুন রঙিন (লাল) মাংস উৎপাদনকারী মুরগির জাত উদ্ভাবন করেছেন। এই জাত উদ্ভাবনে মূল নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. বজলুর রহমান মোল্যা। গবেষণা প্রকল্পটি প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অর্থায়নে পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের পোলট্রি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শওকত আলীর সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণাটির চূড়ান্ত ফলাফল তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও পোলট্রি খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। শেষে নতুন উদ্ভাবিত এই মুরগির মাংস দিয়ে প্রস্তুত খাবার পরিবেশন করা হয়।
ড. বজলুর রহমান মোল্যা জানান, ভোক্তার চাহিদা ও খামারিদের অর্থনৈতিক লাভের কথা মাথায় রেখে দীর্ঘ প্রায় দেড় দশক ধরে বিভিন্ন প্যারেন্ট লাইন সংরক্ষণ, নির্বাচন ও সংকরায়ণের মাধ্যমে এই নতুন জাত উদ্ভাবন করা হয়েছে। অনেকে ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না, তাদের জন্য এই জাতটি বিকল্প হবে।
অধ্যাপক মোল্যা বলেন, ‘গবেষণায় সেক্স-লিংক হোয়াইট লাইনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে এর সমজাতীয়তা বা হোমোজাইগোসিটি ৮৯ থেকে ৯৩.১১ শতাংশে উন্নীত হয়েছে, যা একটি স্থায়ী জাত হিসেবে বাণিজ্যিক উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া মুরগির পালকের রঙ নির্ধারণকারী এসওএক্স-১০ জিনের ডিলিশন শনাক্তে একটি সহজ পিসিআর পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে, যা ভবিষ্যৎ প্রজনন কর্মসূচিতে বড় ভূমিকা রাখবে।’
জাতটির কিছু প্যারেন্ট লাইন ৬২ সপ্তাহে ২০৫টি পর্যন্ত ডিম দিতে সক্ষম হয়েছে জানিয়ে অধ্যাপক মোল্যা আরও বলেন, ‘অন্য জাতের মুরগি একই সময়ে আরও কম ডিম পাড়ে। এ ছাড়া প্রচলিত সোনালি মুরগির একদিন বয়সী বাচ্চার ওজন যেখানে সাধারণত ২৬ থেকে ২৮ গ্রাম হয়, সেখানে নতুন উদ্ভাবিত জাতের বাচ্চার ওজন পাওয়া গেছে প্রায় ৩৮ গ্রাম। একদিন বয়সী বাচ্চার ওজনে প্রতি এক গ্রাম বৃদ্ধির ইতিবাচক প্রভাব। বাজারজাতকরণের সময় প্রায় ৫০ গ্রাম অতিরিক্ত চূড়ান্ত ওজনে প্রতিফলিত হয়, যা খামারিদের বাড়তি মুনাফা নিশ্চিত করবে।’
এই গবেষণা প্রকল্পের অন্যতম অনন্য বৈশিষ্ট্য ছিল সরাসরি মাঠপর্যায়ে প্রযুক্তি হস্তান্তর। প্রথাগত প্রশিক্ষণ কেন্দ্রের সীমাবদ্ধতা দূর করতে গবেষণা দল সরাসরি গ্রামে গিয়ে ১৫ থেকে ২৫ জনের ক্লাস্টারভিত্তিক নারী খামারিদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছেন।
মাঠপর্যায়ের ফলাফলে দেখা গেছে, যেসব খামারিকে বাচ্চার পাশাপাশি নিয়মিত কারিগরি সহায়তা, সঠিক সময়ে টিকা প্রদান এবং স্বাস্থ্য পর্যবেক্ষণ নিশ্চিত করা হয়েছে, তাদের খামারে মুরগির বৃদ্ধি উল্লেখযোগ্য হারে বেড়েছে, খাদ্য রূপান্তর দক্ষতা উন্নত হয়েছে এবং মৃত্যুহার হ্রাস পেয়েছে। বাজার চাহিদার কারণে অনেক খামারি নির্ধারিত ৫০ দিনের পরিবর্তে ১০ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত এই মুরগি পালন করছেন এবং প্রতিকেজি ৭০০ টাকা পর্যন্ত উচ্চমূল্যে বিক্রি করে লাভবান হচ্ছেন।
ভোক্তা অধিকার ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে ড. মোল্যা জানান, ঢাকার একটি উন্নত গবেষণাগারে এই মুরগির মাংস পরীক্ষা করে কোনও অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ পাওয়া যায়নি।
বাজারে দেশি মুরগির নামে চালিয়ে ক্রেতা প্রতারণার কোনও সুযোগ থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশি মুরগির নাম ভাঙানো নয়, বরং উন্নত স্বাদ, পুষ্টিগুণ ও শতভাগ নিরাপদ মাংসের নিশ্চয়তা দিয়ে এটিকে বাজারে একটি স্বতন্ত্র রঙিন মাংসের ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।’
উদ্ভাবনটির মাঠপর্যায়ে প্রসারের ওপর জোর দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘শুধু ল্যাবরেটরিতে জাত উদ্ভাবন করলেই হবে না, সেই প্রযুক্তি ও সুফল খামারিদের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল দর্শন। এর মাধ্যমে খামারিরা লাভবান হবেন এবং দেশের নিরাপদ প্রাণিজ প্রোটিন উৎপাদন বৃদ্ধি পাবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ অনুষদের বন্ধ থাকা বিক্রয় কেন্দ্রটি দ্রুত চালুর নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গবেষণায় উৎপাদিত দুগ্ধ, মাংস ও পোলট্রিজাত সব পণ্য সরাসরি এই বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে পৌঁছে দিতে হবে।’
নোবিপ্রবিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মাননীয় প্রধানমন্ত্রী, দেশনায়ক জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা এ বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। পরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলাবাজার দারুল উলূম হোসাইনিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২৫০ জন এতিম শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
ভোজে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির পেছনে দূরদর্শী নেতৃত্বের ভূমিকা অপরিসীম। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশে আজ সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে চলেছেন।
তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশে স্থিতিশীলতা এবং বৈশ্বিক পরিমন্ডলে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে দেশনায়ক জনাব তারেক রহমানের সুদূরপ্রসারী পরিকল্পনা ও আন্তরিক পৃষ্ঠপোষকতায় আমরা উজ্জীবিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় অব্যাহত সাফল্য কামনা করছি।
এ সময় তিনি এতিম ও দুস্থ শিশুদের উদ্দেশ্যে বলেন, আজকের এ বিশেষ দিনে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে দুপুরের খাবার ভাগাভাগি করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মহান আল্লাহ যেনো আমাদের ইবাদত ও সদকা কবুল করেন এবং সৎ ও হালাল পথে চলার তৌফিক দান করেন। একই সঙ্গে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন।
নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মাঝে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ও রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশ নেয়।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সার্বিক কল্যাণ ও সফলতা কামনাসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া।
নোবিপ্রবিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মাননীয় প্রধানমন্ত্রী, দেশনায়ক জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা এ বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। পরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলাবাজার দারুল উলূম হোসাইনিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২৫০ জন এতিম শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
ভোজে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির পেছনে দূরদর্শী নেতৃত্বের ভূমিকা অপরিসীম। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশে আজ সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে চলেছেন।
তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশে স্থিতিশীলতা এবং বৈশ্বিক পরিমন্ডলে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে দেশনায়ক জনাব তারেক রহমানের সুদূরপ্রসারী পরিকল্পনা ও আন্তরিক পৃষ্ঠপোষকতায় আমরা উজ্জীবিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় অব্যাহত সাফল্য কামনা করছি।
এ সময় তিনি এতিম ও দুস্থ শিশুদের উদ্দেশ্যে বলেন, আজকের এ বিশেষ দিনে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে দুপুরের খাবার ভাগাভাগি করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মহান আল্লাহ যেনো আমাদের ইবাদত ও সদকা কবুল করেন এবং সৎ ও হালাল পথে চলার তৌফিক দান করেন। একই সঙ্গে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন।
নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মাঝে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ও রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশ নেয়।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সার্বিক কল্যাণ ও সফলতা কামনাসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া।
বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রার ১৫ বছর পার হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এখনো নিজেদের অবস্থান তৈরি করতে পারেনি বস্ত্র প্রকৌশল বিষয়ে দেশের একমাত্র বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। দেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পে দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে এখনো জায়গা করে নিতে পারেনি প্রতিষ্ঠানটি।
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াকোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) সর্বশেষ বিশ্ববিদ্যালয় তালিকায় দেশের বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থান থাকলেও এবারও দেখা যায়নি বুটেক্সের নাম। দেশের প্রধান রপ্তানি খাতের জন্য দক্ষ জনবল তৈরি করা প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক মূল্যায়নে এমন অনুপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও প্রশ্নের জন্ম দিয়েছে।
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে গবেষণার মান ও প্রভাব, একাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতিসহ বিভিন্ন সূচক বিবেচনা করা হয়। এসব সূচকে ভালো অবস্থান তৈরি করতে প্রয়োজন মানসম্মত গবেষণা, আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা, বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা এবং কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা। বুটেক্সের ক্ষেত্রে এসব ক্ষেত্রে রয়েছে নানা সীমাবদ্ধতা।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ভালো করতে হলে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়ন জরুরি বলে মন্তব্য করেন ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী মো. জিয়াউর রহমান। তিনি বলেন, হাতে-কলমে শিক্ষার জন্য পুরনো বড় মেশিনের বদলে প্রতিটি ধাপের আধুনিক 'স্যাম্পল মেশিন' কেনা উচিত এবং প্রশাসনের উচিত শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার প্রোফাইলের দিকে নজর দেওয়া। আধুনিক ল্যাব ও পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ে স্মার্ট বা টেকনিক্যাল টেক্সটাইলের মতো সমসাময়িক বিষয়ে উচ্চতর গবেষণার সুযোগ নেই বললেই চলে। পাশাপাশি, বিদ্যমান ল্যাব ব্যবহারের জটিল অনুমতি প্রক্রিয়া এবং সুশৃঙ্খল শিডিউলিং সিস্টেমের অভাবে শিক্ষার্থীরা গবেষণার ক্ষেত্রে বিশ্বমানের তুলনায় ক্রমেই পিছিয়ে পড়ছে।
শিক্ষার্থীদের অভিযোগ, গবেষণার অবকাঠামো ও সুযোগ-সুবিধার ঘাটতি তাঁদের কাজের আগ্রহ কমিয়ে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী দীপ কুমার বলেন, ১৫ বছর পার হলেও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে জায়গা না পাওয়া শিক্ষার্থীদের জন্য হতাশাজনক। ল্যাবগুলোতে আধুনিক টেস্টিং মেশিনের অভাবে বিভিন্ন পরীক্ষার জন্য বাইরের ল্যাব বা অন্য বিশ্ববিদ্যালয়ের ওপর নির্ভর করতে হয়, যা ব্যয়বহুল। এ জন্য গবেষণার বাজেট বাড়ানো, আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা বাড়ানোর দাবি জানান তিনি।
বিশেষায়িত প্রতিষ্ঠান হওয়ায় বুটেক্সকে মাল্টিডিসিপ্লিনারি গবেষণার ক্ষেত্রে কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম বলেন, কিউ১ মানের জার্নালে প্রকাশনা বাড়ানো, বিদেশি শিক্ষক ও গবেষকদের যুক্ত করা এবং স্মার্ট টেক্সটাইল গবেষণাকে অগ্রাধিকার দিয়ে তিন থেকে পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রয়োজন। পাশাপাশি প্রাতিষ্ঠানিক তথ্য সংগ্রহ ও নিয়মিত তদারকির জন্য স্থায়ী র্যাঙ্কিং সেল গঠন করা জরুরি।
কেবল কিছু উপাদান পরিবর্তন করে আগের গবেষণার পুনরাবৃত্তি করলে আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশনা সম্ভব নয়। গবেষণার উদ্ভাবনী মানের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. এ এম আজমল মোর্শেদ বলেন, গবেষণায় নতুনত্ব, বিদ্যমান গবেষণার সীমাবদ্ধতা শনাক্তকরণ এবং তথ্যের যথাযথ উপস্থাপন জরুরি। শিক্ষক-শিক্ষার্থীদের মেধার অভাব না থাকলেও প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার ঘাটতি রয়েছে। গবেষণায় প্রণোদনা দেওয়া এবং প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের সম্পৃক্ত করা গেলে এ ক্ষেত্রে অগ্রগতি সম্ভব।
গবেষণা কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. সাইদুজ্জামান। তিনি বলেন, বুটেক্সের গবেষণা কার্যক্রমে গবেষণা ও সম্প্রসারণ শাখার (রিসার্চ অ্যান্ড এক্সটেনশন সেকশন) আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা প্রয়োজন। এ শাখার যথাযথ সমন্বয় ও তদারকির অভাবে বিশ্ববিদ্যালয়ের গবেষণার অর্জন আন্তর্জাতিক পর্যায়ে যথাযথভাবে তুলে ধরা যাচ্ছে না। পাশাপাশি স্কোপাস ও ওয়েব অব সায়েন্স সূচিভুক্ত জার্নালে গবেষণাপত্র প্রকাশের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। এ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের থিসিস ও গবেষণার জন্য পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক আর্থিক সহায়তা এবং শিক্ষকদের গবেষণা প্রকল্পের অর্থায়ন ও বরাদ্দ ব্যবহারের প্রক্রিয়া সহজ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি ও উচ্চতর গবেষণার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্বাস উদদীন শায়ক। তিনি বলেন, বুটেক্সের শিক্ষার্থীদের প্রায় শতভাগ চাকরি হলেও এ সাফল্যের তথ্য আন্তর্জাতিক র্যাঙ্কিং কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে পৌঁছায় না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অর্জন, পুরস্কার, প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্য ও যৌথ গবেষণার তথ্য পর্যাপ্তভাবে তুলে ধরা হয় না। এ ছাড়া প্রতিষ্ঠানটি প্রায় সম্পূর্ণ স্নাতকনির্ভর হওয়ায় উচ্চতর গবেষণার সুযোগ সীমিত। এ জন্য পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষক নিয়োগ এবং তাঁদের গবেষণায় সমন্বিত অর্থায়ন প্রয়োজন।
তবে গবেষণা ও সম্প্রসারণ শাখার অভ্যন্তরীণ ব্যবস্থাপনায়ও সীমাবদ্ধতার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, একাধিক সেকশনের বিভিন্ন দায়িত্ব একসঙ্গে সামলাতে হওয়ায় কাজের চাপ অনেক বেড়ে গেছে। এ ছাড়া দপ্তরের জন্য পৃথক কক্ষ ও প্রয়োজনীয় জনবল না থাকায় কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে। এসব সমস্যা সমাধানে একাধিকবার রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রারের মাধ্যমে উপাচার্যের কাছে বিষয়গুলো জানিয়েছেন বলে জানান তিনি।
এ বিষয়ে মন্তব্য জানতে গবেষণা ও সম্প্রসারণ বিভাগের পরিচালক অধ্যাপক ড. শরফুন নাহার আরজুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।
কিউএস র্যাঙ্কিংয়ে বুটেক্সের অবস্থান তৈরী এবং এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে রেজিস্ট্রার ড. রাশেদা বেগম দিনা বলেন, র্যাঙ্কিংয়ে ভালো অবস্থান তৈরিতে একাধিক বিষয় গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে। গত দুই বছরে অধিকাংশ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে বুটেক্স কিউএস র্যাঙ্কিংয়ে জায়গা করে নিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রার পর থেকে বুটেক্স মূলত পাঠদান ও শিল্পকারখানাভিত্তিক কর্মসংস্থান তৈরিতে গুরুত্ব দিয়ে আসছে। তবে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক পরিচিতি তৈরির ক্ষেত্রে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান নয়। গবেষণায় অর্থায়ন, আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা, উচ্চতর গবেষণার সুযোগ এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার উন্নয়ন নিশ্চিত করাই এখন বিশ্ববিদ্যালয়টির জন্য বড় চ্যালেঞ্জ।
দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির স্বার্থে প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। তিনি সুস্থ থাকলে দেশ ভালো থাকবে, দেশের মানুষও ভালো থাকবে। তাই দেশকে ভালোবাসেন এমন প্রত্যেক নাগরিকের উচিত প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা। এমন মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
আজ (২০ নভেম্বর) শুক্রবার জুমার নামাজ শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান এবং 'সবার আগে বাংলাদেশ’ ধারণার প্রবক্তা তারেক রহমানের ৬২ তম জন্মদিনে বিশ্ববিদ্যালয় ইউট্যাব আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় রয়েছে বলেই তিনি উপাচার্যের দায়িত্বে রয়েছেন—এ কথা স্বীকার করতে তাঁর কোনো দ্বিধা নেই। সবারই কোনো না কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে। তবে দেশের স্বার্থ ও মানুষের কল্যাণই হওয়া উচিত সবার আগে।
তিনি বলেন, গত ১৭ বছর দেশে মানুষের বাক্স্বাধীনতা ও স্বাভাবিক চলাচলের অধিকার ছিল না। মানুষের মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মাধ্যমে স্ফুলিঙ্গের মতো একটি আন্দোলনের সূচনা হয়, যার মধ্য দিয়ে তৎকালীন সরকারের পতন ঘটে। বিগত ফ্যাসিবাদী শাসনামলে বিশ্ববিদ্যালয়ে বসে দোয়া মাহফিল করাও কঠিন ছিল। অথচ ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধশতাধিক দোয়া মাহফিল আয়োজন করা সম্ভব হয়েছে।
বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশকে ভালোবাসেন। তাই দেশের মানুষ হিসেবে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করা আমাদের দায়িত্ব। বাংলাদেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশকে ভালোবাসলে প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য দোয়া করতে হবে।
সাম্প্রতিক ফ্যাসিবাদী অপশক্তির তৈরি করা বিভিন্ন পরিস্থিতি নিয়ে জবি উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী ধৈর্যের পরিচয় দিয়েছেন। তবে সেই ধৈর্যের বাঁধ ভাঙবেন না।
প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিগত কিছুদিন ধরে দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, তা প্রতিহত করা জরুরি। নড়াইলে যুবদলের দুই কর্মীকে হত্যা এবং কারাগারে হামলার পরিকল্পনার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব অপতৎপরতা প্রতিরোধ করে দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এখনি কার্যকরী পদক্ষেপ জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ইমরানুল হক, জবি ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নঈম সিদ্দিক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নাসির আহমাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্যসচিব শামসুল আরেফিনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ডিজাইনারদের ফ্যাশন শো
ফ্যাশন ডিজাইনে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, নান্দনিকতা ও পেশাগত দক্ষতার পরিচয় তুলে ধরতে সোনারগাঁও ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্যাশন প্রজেক্টস এক্সিবিশন অ্যান্ড ফ্যাশন শো-২০২৬’। সোমবার ইউনিভার্সিটির মহাখালী ক্যাম্পাসে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) এবং অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি (এএমটি) বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহামেদ, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর আল-আমিন মোল্লা এবং কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এ. এস. এম. তারিক ইকবাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলমসহ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা। ফ্যাশন শো ও প্রজেক্ট প্রদর্শনীর তত্বাবধায়নে ছিলেন এফডিটি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. আহসান হাবিব, এএমটি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. তাজবীর হুসাইন।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের তৈরি ফ্যাশন ও একাডেমিক প্রজেক্টের প্রদর্শনী। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফ্যাশন শোতে উঠে আসে তাদের সৃজনশীল ভাবনা, নকশার বৈচিত্র্য ও নিজস্ব শিল্পবোধ।
শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব ক্ষেত্রে উপস্থাপনের সুযোগ সৃষ্টিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত