• প্রকাশ : মঙ্গলবার ০৬ অক্টোবর, ২০২৬, সময় : ১১:৫৯ পিএম

রাজধানীর সদরঘাটে প্রিন্স আওলাদ লঞ্চে অর্থ দাবি ও লেনদেনের অভিযোগের সংবাদ সংগ্রহকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সদস্যসচিব শামছুল আরেফিনের কর্মীদের দ্বারা দুই সাংবাদিককে হেনস্তা, ধাক্কাধাক্কি এবং ঘটনাস্থল থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।


মঙ্গলবার (৬ অক্টোবর) জবি প্রেসক্লাবের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রোকুনুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


জবি প্রেসক্লাবের সভাপতি মোঃ মুসফিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ লিমন ইসলামের উক্ত যৌথ বিবৃতিতে বলা হয়, গত সোমবার (৫ অক্টোবর) সদরঘাটের ৪ নম্বর টার্মিনালে প্রিন্স আওলাদ লঞ্চে প্রবেশকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে লঞ্চকর্মীদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিরোধ মীমাংসার নামে ৪০ হাজার টাকা দাবি করে ২০ হাজার টাকায় বিষয়টি মীমাংসার অভিযোগ ওঠে।


এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ বুলেটিনের জবি প্রতিনিধি আকাশ আহমেদ রুপম এবং পাবলিক নিউজের জবি প্রতিনিধি এটিএম হাসনাত হাবিবকে হেনস্তা করা হয়। একপর্যায়ে তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কি করে ঘটনাস্থল থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়।


বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় জবি শাখা ছাত্রদলের কর্মী ও বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচের শিক্ষার্থী সৈকত, কাব্য, ইমন, আসিফ, লোক প্রশাসন বিভাগের আলিমুল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সাইন আহমেদ পবন, ইতিহাস বিভাগের ১৮তম ব্যাচের সাইদ ও নাইম, থিয়েটার বিভাগের ১৮তম ব্যাচের নাইম, আইইআর বিভাগের ১৮তম ব্যাচের তাজ এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) বহিষ্কৃত ছাত্রদল কর্মী শের আলীসহ আরও কয়েকজন জড়িত ছিলেন।


যাদের বেশিরভাগই আগে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বর্তমানে জবি ছাত্রদলের সদস্যসচিব শামছুল আরেফিনের কর্মী হিসেবে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্টতা, মাদক সেবন ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।


জবি প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, কোনো ঘটনার সত্যতা অনুসন্ধান ও তথ্য সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। কোনো ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠলে সাংবাদিকদের হেনস্তা, ভয়ভীতি প্রদর্শন কিংবা সংবাদ সংগ্রহে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা মতপ্রকাশ ও সংবাদ সংগ্রহের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ এবং গণতান্ত্রিক ও মুক্ত সাংবাদিকতার পরিবেশের জন্য ক্ষতিকর।


তাই এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জবি প্রেসক্লাব। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হুমকি কিংবা হেনস্তার ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছে সংগঠনটি।


সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা




সর্বশেষ সব খবর

নোবিপ্রবিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৮:০৫ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মাননীয় প্রধানমন্ত্রী, দেশনায়ক জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা এ বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। পরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলাবাজার দারুল উলূম হোসাইনিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২৫০ জন এতিম শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।


ভোজে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির পেছনে দূরদর্শী নেতৃত্বের ভূমিকা অপরিসীম। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশে আজ সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে চলেছেন।

তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশে স্থিতিশীলতা এবং বৈশ্বিক পরিমন্ডলে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে দেশনায়ক জনাব তারেক রহমানের সুদূরপ্রসারী পরিকল্পনা ও আন্তরিক পৃষ্ঠপোষকতায় আমরা উজ্জীবিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় অব্যাহত সাফল্য কামনা করছি।

এ সময় তিনি এতিম ও দুস্থ শিশুদের উদ্দেশ্যে বলেন, আজকের এ বিশেষ দিনে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে দুপুরের খাবার ভাগাভাগি করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মহান আল্লাহ যেনো আমাদের ইবাদত ও সদকা কবুল করেন এবং সৎ ও হালাল পথে চলার তৌফিক দান করেন। একই সঙ্গে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন।


নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মাঝে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ও রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশ নেয়।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সার্বিক কল্যাণ ও সফলতা কামনাসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া।

সর্বশেষ সব খবর

নোবিপ্রবিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৮:০৫ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মাননীয় প্রধানমন্ত্রী, দেশনায়ক জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা এ বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। পরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলাবাজার দারুল উলূম হোসাইনিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২৫০ জন এতিম শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।


ভোজে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির পেছনে দূরদর্শী নেতৃত্বের ভূমিকা অপরিসীম। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশে আজ সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে চলেছেন।

তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশে স্থিতিশীলতা এবং বৈশ্বিক পরিমন্ডলে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে দেশনায়ক জনাব তারেক রহমানের সুদূরপ্রসারী পরিকল্পনা ও আন্তরিক পৃষ্ঠপোষকতায় আমরা উজ্জীবিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় অব্যাহত সাফল্য কামনা করছি।

এ সময় তিনি এতিম ও দুস্থ শিশুদের উদ্দেশ্যে বলেন, আজকের এ বিশেষ দিনে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে দুপুরের খাবার ভাগাভাগি করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মহান আল্লাহ যেনো আমাদের ইবাদত ও সদকা কবুল করেন এবং সৎ ও হালাল পথে চলার তৌফিক দান করেন। একই সঙ্গে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন।


নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মাঝে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ও রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশ নেয়।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সার্বিক কল্যাণ ও সফলতা কামনাসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৫:১৪ পিএম

বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রার ১৫ বছর পার হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এখনো নিজেদের অবস্থান তৈরি করতে পারেনি বস্ত্র প্রকৌশল বিষয়ে দেশের একমাত্র বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। দেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পে দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে এখনো জায়গা করে নিতে পারেনি প্রতিষ্ঠানটি।


যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াকোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) সর্বশেষ বিশ্ববিদ্যালয় তালিকায় দেশের বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থান থাকলেও এবারও দেখা যায়নি বুটেক্সের নাম। দেশের প্রধান রপ্তানি খাতের জন্য দক্ষ জনবল তৈরি করা প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক মূল্যায়নে এমন অনুপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও প্রশ্নের জন্ম দিয়েছে।


আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে গবেষণার মান ও প্রভাব, একাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতিসহ বিভিন্ন সূচক বিবেচনা করা হয়। এসব সূচকে ভালো অবস্থান তৈরি করতে প্রয়োজন মানসম্মত গবেষণা, আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা, বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা এবং কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা। বুটেক্সের ক্ষেত্রে এসব ক্ষেত্রে রয়েছে নানা সীমাবদ্ধতা।


বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ভালো করতে হলে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়ন জরুরি বলে মন্তব্য করেন ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী মো. জিয়াউর রহমান। তিনি বলেন, হাতে-কলমে শিক্ষার জন্য পুরনো বড় মেশিনের বদলে প্রতিটি ধাপের আধুনিক 'স্যাম্পল মেশিন' কেনা উচিত এবং প্রশাসনের উচিত শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার প্রোফাইলের দিকে নজর দেওয়া। আধুনিক ল্যাব ও পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ে স্মার্ট বা টেকনিক্যাল টেক্সটাইলের মতো সমসাময়িক বিষয়ে উচ্চতর গবেষণার সুযোগ নেই বললেই চলে। পাশাপাশি, বিদ্যমান ল্যাব ব্যবহারের জটিল অনুমতি প্রক্রিয়া এবং সুশৃঙ্খল শিডিউলিং সিস্টেমের অভাবে শিক্ষার্থীরা গবেষণার ক্ষেত্রে বিশ্বমানের তুলনায় ক্রমেই পিছিয়ে পড়ছে। 



শিক্ষার্থীদের অভিযোগ, গবেষণার অবকাঠামো ও সুযোগ-সুবিধার ঘাটতি তাঁদের কাজের আগ্রহ কমিয়ে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী দীপ কুমার বলেন, ১৫ বছর পার হলেও আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে জায়গা না পাওয়া শিক্ষার্থীদের জন্য হতাশাজনক। ল্যাবগুলোতে আধুনিক টেস্টিং মেশিনের অভাবে বিভিন্ন পরীক্ষার জন্য বাইরের ল্যাব বা অন্য বিশ্ববিদ্যালয়ের ওপর নির্ভর করতে হয়, যা ব্যয়বহুল। এ জন্য গবেষণার বাজেট বাড়ানো, আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা বাড়ানোর দাবি জানান তিনি।



বিশেষায়িত প্রতিষ্ঠান হওয়ায় বুটেক্সকে মাল্টিডিসিপ্লিনারি গবেষণার ক্ষেত্রে কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে  বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম বলেন, কিউ১ মানের জার্নালে প্রকাশনা বাড়ানো, বিদেশি শিক্ষক ও গবেষকদের যুক্ত করা এবং স্মার্ট টেক্সটাইল গবেষণাকে অগ্রাধিকার দিয়ে তিন থেকে পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রয়োজন। পাশাপাশি প্রাতিষ্ঠানিক তথ্য সংগ্রহ ও নিয়মিত তদারকির জন্য স্থায়ী র‍্যাঙ্কিং সেল গঠন করা জরুরি।



কেবল কিছু উপাদান পরিবর্তন করে আগের গবেষণার পুনরাবৃত্তি করলে আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশনা সম্ভব নয়। গবেষণার উদ্ভাবনী মানের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. এ এম আজমল মোর্শেদ বলেন, গবেষণায় নতুনত্ব, বিদ্যমান গবেষণার সীমাবদ্ধতা শনাক্তকরণ এবং তথ্যের যথাযথ উপস্থাপন জরুরি। শিক্ষক-শিক্ষার্থীদের মেধার অভাব না থাকলেও প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার ঘাটতি রয়েছে। গবেষণায় প্রণোদনা দেওয়া এবং প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের সম্পৃক্ত করা গেলে এ ক্ষেত্রে অগ্রগতি সম্ভব।


গবেষণা কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. সাইদুজ্জামান। তিনি বলেন, বুটেক্সের গবেষণা কার্যক্রমে গবেষণা ও সম্প্রসারণ শাখার (রিসার্চ অ্যান্ড এক্সটেনশন সেকশন) আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা প্রয়োজন। এ শাখার যথাযথ সমন্বয় ও তদারকির অভাবে বিশ্ববিদ্যালয়ের গবেষণার অর্জন আন্তর্জাতিক পর্যায়ে যথাযথভাবে তুলে ধরা যাচ্ছে না। পাশাপাশি স্কোপাস ও ওয়েব অব সায়েন্স সূচিভুক্ত জার্নালে গবেষণাপত্র প্রকাশের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। এ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের থিসিস ও গবেষণার জন্য পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক আর্থিক সহায়তা এবং শিক্ষকদের গবেষণা প্রকল্পের অর্থায়ন ও বরাদ্দ ব্যবহারের প্রক্রিয়া সহজ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।


অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি ও উচ্চতর গবেষণার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্বাস উদদীন শায়ক। তিনি বলেন, বুটেক্সের শিক্ষার্থীদের প্রায় শতভাগ চাকরি হলেও এ সাফল্যের তথ্য আন্তর্জাতিক র‍্যাঙ্কিং কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে পৌঁছায় না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অর্জন, পুরস্কার, প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্য ও যৌথ গবেষণার তথ্য পর্যাপ্তভাবে তুলে ধরা হয় না। এ ছাড়া প্রতিষ্ঠানটি প্রায় সম্পূর্ণ স্নাতকনির্ভর হওয়ায় উচ্চতর গবেষণার সুযোগ সীমিত। এ জন্য পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষক নিয়োগ এবং তাঁদের গবেষণায় সমন্বিত অর্থায়ন প্রয়োজন।



তবে গবেষণা ও সম্প্রসারণ শাখার অভ্যন্তরীণ ব্যবস্থাপনায়ও সীমাবদ্ধতার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, একাধিক সেকশনের বিভিন্ন দায়িত্ব একসঙ্গে সামলাতে হওয়ায় কাজের চাপ অনেক বেড়ে গেছে। এ ছাড়া দপ্তরের জন্য পৃথক কক্ষ ও প্রয়োজনীয় জনবল না থাকায় কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে। এসব সমস্যা সমাধানে একাধিকবার রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রারের মাধ্যমে উপাচার্যের কাছে বিষয়গুলো জানিয়েছেন বলে জানান তিনি।


এ বিষয়ে মন্তব্য জানতে গবেষণা ও সম্প্রসারণ বিভাগের পরিচালক অধ্যাপক ড. শরফুন নাহার আরজুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। 


কিউএস র‍্যাঙ্কিংয়ে বুটেক্সের অবস্থান তৈরী এবং এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে রেজিস্ট্রার ড. রাশেদা বেগম দিনা বলেন, র‍্যাঙ্কিংয়ে ভালো অবস্থান তৈরিতে একাধিক বিষয় গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে। গত দুই বছরে অধিকাংশ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে বুটেক্স কিউএস র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রার পর থেকে বুটেক্স মূলত পাঠদান ও শিল্পকারখানাভিত্তিক কর্মসংস্থান তৈরিতে গুরুত্ব দিয়ে আসছে। তবে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক পরিচিতি তৈরির ক্ষেত্রে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান নয়। গবেষণায় অর্থায়ন, আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা, উচ্চতর গবেষণার সুযোগ এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার উন্নয়ন নিশ্চিত করাই এখন বিশ্ববিদ্যালয়টির জন্য বড় চ্যালেঞ্জ।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪৭ পিএম

দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির স্বার্থে প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। তিনি সুস্থ থাকলে দেশ ভালো থাকবে, দেশের মানুষও ভালো থাকবে। তাই দেশকে ভালোবাসেন এমন প্রত্যেক নাগরিকের উচিত প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা। এমন মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।


আজ (২০ নভেম্বর) শুক্রবার জুমার নামাজ শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে  বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান এবং 'সবার আগে বাংলাদেশ’ ধারণার প্রবক্তা তারেক রহমানের ৬২ তম জন্মদিনে বিশ্ববিদ্যালয় ইউট্যাব আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 


উপাচার্য বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় রয়েছে বলেই তিনি উপাচার্যের দায়িত্বে রয়েছেন—এ কথা স্বীকার করতে তাঁর কোনো দ্বিধা নেই। সবারই কোনো না কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে। তবে দেশের স্বার্থ ও মানুষের কল্যাণই হওয়া উচিত সবার আগে।


তিনি বলেন, গত ১৭ বছর দেশে মানুষের বাক্‌স্বাধীনতা ও স্বাভাবিক চলাচলের অধিকার ছিল না। মানুষের মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মাধ্যমে স্ফুলিঙ্গের মতো একটি আন্দোলনের সূচনা হয়, যার মধ্য দিয়ে তৎকালীন সরকারের পতন ঘটে। বিগত ফ্যাসিবাদী শাসনামলে বিশ্ববিদ্যালয়ে বসে দোয়া মাহফিল করাও কঠিন ছিল। অথচ ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধশতাধিক দোয়া মাহফিল আয়োজন করা সম্ভব হয়েছে।


বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশকে ভালোবাসেন। তাই দেশের মানুষ হিসেবে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করা আমাদের দায়িত্ব। বাংলাদেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশকে ভালোবাসলে প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য দোয়া করতে হবে।


সাম্প্রতিক ফ্যাসিবাদী অপশক্তির তৈরি করা বিভিন্ন পরিস্থিতি নিয়ে জবি উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী ধৈর্যের পরিচয় দিয়েছেন। তবে সেই ধৈর্যের বাঁধ ভাঙবেন না।


প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিগত কিছুদিন ধরে দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, তা প্রতিহত করা জরুরি। নড়াইলে যুবদলের দুই কর্মীকে হত্যা এবং কারাগারে হামলার পরিকল্পনার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব অপতৎপরতা প্রতিরোধ করে দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে  এখনি কার্যকরী পদক্ষেপ জরুরি। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ইমরানুল হক, জবি ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নঈম সিদ্দিক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নাসির আহমাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্যসচিব শামসুল আরেফিনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ সব খবর
  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ২:৪৪ পিএম
  • আপডেট : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ২:৪৪ এএম

এ সম্পর্কিত আরও খবর


ডিজাইনারদের ফ্যাশন শো

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ২:৪৪ পিএম

ফ্যাশন ডিজাইনে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, নান্দনিকতা ও পেশাগত দক্ষতার পরিচয় তুলে ধরতে সোনারগাঁও ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্যাশন প্রজেক্টস এক্সিবিশন অ্যান্ড ফ্যাশন শো-২০২৬’। সোমবার ইউনিভার্সিটির মহাখালী ক্যাম্পাসে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) এবং অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি (এএমটি) বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এ আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহামেদ, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর আল-আমিন মোল্লা এবং কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এ. এস. এম. তারিক ইকবাল। 


এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলমসহ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা। ফ্যাশন শো ও প্রজেক্ট প্রদর্শনীর  তত্বাবধায়নে ছিলেন এফডিটি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. আহসান হাবিব, এএমটি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. তাজবীর হুসাইন। 


আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের তৈরি ফ্যাশন ও একাডেমিক প্রজেক্টের প্রদর্শনী। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফ্যাশন শোতে উঠে আসে তাদের সৃজনশীল ভাবনা, নকশার বৈচিত্র্য ও নিজস্ব শিল্পবোধ। 


শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব ক্ষেত্রে উপস্থাপনের সুযোগ সৃষ্টিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সর্বশেষ সব খবর

নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫৩ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবীনবরণ অনুষ্ঠানে নিজের কাছে ঘুষের প্রস্তাব আসার ঘটনা তুলে ধরেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

ঘুষের প্রস্তাবের ঘটনা বর্ণনা করে আমির হামজা বলেন, ‘আমার কাছে সন্ত্রাসী টাইপের একজন রাতের বেলা এসে বলে- আপনি তো আলেম মানুষ, বেশি না, দুই টাকা করে খাবেন। হিসাব করলে বছরে প্রায় ৪৮ থেকে ৫০ কোটি টাকার মতো ওই জায়গা থেকে আসবে। কুষ্টিয়া সদরে এ রকম ৩৩টি জায়গা রয়েছে, যেখানে চাঁদাবাজি চলে।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। আমির হামজা বলেন, ‘বাংলাদেশকে সত্যিকার অর্থে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে দুর্নীতিমুক্ত মানুষকে দায়িত্ব দিতে হবে।

কিন্তু বর্তমানে দায়িত্বশীল ব্যক্তিদের দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না।’ তিনি বলেন, ‘বর্তমানে মাছ ধরার জন্য প্রায় ৩০ হাজার ট্রলার সমুদ্রে যায়। অথচ নিবন্ধিত ট্রলারের সংখ্যা মাত্র ৮ হাজার। বাকি ২২ হাজার ট্রলার নিবন্ধনের বাইরে রয়েছে। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সংশ্লিষ্ট দায়িত্বে থাকা ব্যক্তিদের ওপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. মামুন আল রশীদ, আইআইইআরের পরিচালক ড. মোস্তাফিজুর রহমান ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম ও বিজ্ঞান সম্পাদক মু. মাহমুদুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর