ছবি: সংগৃহীত।
ত্বকের ঔজ্জ্বল্য এবং সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ। আমাদের ত্বকের তৈলগ্রন্থি ব্যাটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এর আকৃতি বৃদ্ধি পায় তখন এর ভিতরে পুঁজ জমা হতে থাকে, যা ধীরে ধীরে ব্রণ পরিবর্তন করে ব্রণের আকার ধারণ করে। সাধারণত টিনেজার মেয়েরাই ব্রণ ও ব্রণের দাগ নিয়ে বেশি ভোগে।
ব্রণ থেকে বাঁচতে কিছু উপায় অবলম্বন করুন। বাজারের দামি কসমেটিক্স এর পরিবর্তে ব্যবহার করতে পারেন কিছু ঘরোয়া পদ্ধতি যা সহজেই আপনার ব্রণ কমাতে সাহায্য করবে। আর ঘরোয়া, প্রাকৃতিক ও অরগানিক সামগ্রীই সবচেয়ে ভালো আর নিরাপদ। এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ারও ভয় থাকে না।
ব্রণ ও ব্রণের দাগ দূর করার সহজ ও ঘরোয়া উপায়সমূহ
মুলতানি মাটি
ত্বকে অতিরিক্ত তেলতেলে ভাবের ফলে ব্রণের সমস্যা দেখা দেয়। এ ঝামেলা থেকে মুক্তি পেতে মুখে মুলতানি মাটি পানি দিয়ে পেস্ট করে লাগাতে পারেন। মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ বন্ধ করে সাহায্য করে।
শশার রস
শশার রস তৈলাক্ততা দূর করতে খুবই কার্যকর। প্রতিদিন বাইরে থেকে এসে শশার রস দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন। কিংবা আইস কিউব করে রেখেও ইউজ করতে পারেন, এতে ওপেন পোরসের প্রবলেমও সল্ভ হবে অনেকটা।
শশার রস, চালের গুঁড়া ও মধু
শশার রস মুখে ব্রণ দূর করতে খুবই কার্যকর। এ ছাড়া স্ক্রাব হিসেবে ব্যবহার করতে চাইলে এর সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে নিলেই হবে। যাদের মধুতে অ্যালার্জি নেই, তারা সামান্য মধুও মিশিয়ে নিতে পারেন এই মিশ্রণে। সপ্তাহে দুই দিন এই প্যাক ব্যবহার করলে ত্বক পরিষ্কার হবে। ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর হয়ে যাবে। খেয়াল রাখতে হবে, ব্রণ থাকলে স্ক্রাব করা যাবে না।
কাঁচা হলুদ এবং চন্দনকাঠের গুঁড়ো
কাঁচা হলুদ এবং চন্দনকাঠের গুঁড়ো ব্রণের জন্য খুবই কার্যকর দুটো উপাদান। সমপরিমাণ বাটা কাঁচা হলুদ এবংচন্দন কাঠের গুঁড়ো একত্রে নিয়ে এতে পরিমাণ মত পানি মিশিয়ে পেষ্ট তৈরি করতে হবে। মিশ্রণটি এরপর ব্রণ আক্রান্ত জায়গায় লাগিয়ে রেখে কিছুক্ষণ পর শুকিয়ে গেলে মুখঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই মিশ্রণটি শুধুমাত্র ব্রণদূর করার কাজ করে না বরং ব্রণের দাগ দূর করতেও সাহায্য করে।
আপেল এবং মধুর মিশ্রণ
আপেল এবং মধুর মিশ্রণ হচ্ছে ব্রণের দাগ দূর করার সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া পদ্ধতি। প্রথমে আপেলের পেষ্ট তৈরি করে তাতে ৪-৬ ফোঁটা মধু মিশাতে হবে। মিশ্রণটি মুখে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করেএরপর মুখ ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এটি ত্বকের টানটান ভাব বজায় রাখে এবং গায়ের রঙ হালকা করে। সপ্তাহে ৫-৬ বার এটি ব্যবহার করা যেতে পারে। আপনি কয়েকদিনের মধ্যে পরিবর্তনটা অনুভব করতে পারবেন।
তুলসি পাতার রস
ব্রণের জন্য তুলসি পাতার রস খুব উপকারী। কারণ তুলসি পাতায় আছে আয়ূরবেদিক গুণ। শুধুমাত্র তুলসি পাতার রস ব্রণ আক্রান্ত অংশে লাগিয়ে রেখে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।
চন্দন কাঠের গুড়োঁ, গোলাপ জল ও লেবুর রস
প্রথমে চন্দন কাঠের গুড়োঁর সাথে গোলাপ জল মিশিয়ে পেষ্ট তৈরি করুন। এরপর এতে ২-৩ ফোঁটা লেবুর রস মিশাণ। গোলাপজল অনেকের ত্বকের সাথে এডজাষ্ট হয় না। তারা সেই ক্ষেত্রে গোলাপ জলের পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ আপনার ব্রণের দাগ দূর করতে সাহায্য করবে। সপ্তাহে ৩-৪দিন ব্যবহার করতে পারলে ভালো ফল পাওয়া যাবে।
দারুচিনি গুঁড়ার ও গোলাপজল
গোলাপজলের নিয়মিত ব্যবহারে ব্রণের দাগ কমে যায়। দারুচিনি গুঁড়ার সাথে গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট ব্রণের ওপর লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ব্রণের সংক্রমণ, চুলকানি এবং ব্যথা অনেকটাই কমে যাবে।
ডিমের সাদা অংশ
রাতে শোয়ার আগে ডিমের সাদা অংশ ব্রণ আক্রান্ত জায়গায় ম্যাসেজ করে সারারাত রাখতে পারেন। এটি আপনার ত্বকের খসখসে ভাব দূর করে। সবচেয়ে ভালো হয় যদি এর সাথে লেবুর রস যোগ করা যায়। আপনি এটি আধ ঘণ্টা পর ধুয়ে ফেলতে পারেন।
পেঁপে ও চালের গুঁড়ো
ব্রণ হবার একটি অন্যতম কারণ হলো অপরিষ্কার ত্বক। তাই ত্বক রাখতে হবে পরিষ্কার। নিয়মিত স্ক্রাবিং ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে। পাকা পেঁপে চটকে নিন এক কাপ। এর সাথে মেশা এক টেবিল চামচ পাতিলেবুর রস এবং প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়ো। মিশ্রণটি মুখসহ পুরো শরীরে লাগান। ২০-২৫ মিনিট মাসাজ করে গোসল করে ফেলুন। পেঁপে ছাড়াও ব্যবহার করতে পারেন ঘৃতকুমারীর রস।
মুলতানি মাটি ও নিম পাতা
চার-পাঁচটা নিম পাতা ভালো করে ধুয়ে পিষে নিন। এর মধ্যে এক চামচ মুলতানি মাটি, অল্প গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটা যদি গাঢ় হয়ে যায় তাহলে এর মধ্যে গোলাপ জল মিশিয়ে নিন। মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন। প্যাকটা মুখে শুকিয়ে গেলে হালকা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলুন।
পুদিনা পাতা
অতিরিক্ত গরমের কারণে ত্বকে যেসব ফুসকুড়ি এবং ব্রণ হয় সেগুলো দূর করতেও পুদিনা পাতা উপকারী। টাটকা পুদিনা পাতা বেটে ব্রণের ওপর লাগিয়ে রাখুন ২০ মিনিট এরপর ধুয়ে ফেলুন।
স্পেশাল প্যাক
রক্ত চন্দন পাউডার এবং আনারের খোসার গুঁড়ো মিশিয়ে ভালো করে মিলিয়ে নিন। এই মিশ্রণের মধ্যে দুই চামচ দুধ বা টকদই দিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে কিছুক্ষণ রাখার পর ধুয়ে নিন। এই প্যাকটা নিয়মিত মুখে লাগান। ত্বকের জেল্লা বাড়বে। ব্রণের দাগও দূর হয়ে যাবে।
ব্রণ ও ব্রণের দাগ থেকে মুক্তি পেতে কিছু টিপস
১) প্রতিদিন ৯-১০ গ্লাস পানি পান করুন।
২) প্রতিদিন রাতের খাবারের পর যেকোনও ধরনের মৌসুমি ফল খান। এটি আপনার ত্বককে সতেজ রাখবে। যতটা সম্ভব তেলযুক্ত বা ফাষ্ট ফুড জাতীয় খাবার পরিহার করুন।
৩) সব সময় বাইরে থেকে আসামাত্র মুখ ফেইস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া হালকা গরম পানির স্টীম নিতে পারেন। এতেকরে ত্বকে জমে থাকা ধূলোবালি পরিষ্কার হয়ে যাবে।
৪) আমাদের মধ্যে অনেকেরই নখ দিয়ে ব্রণ খোটার বাজে অভ্যাস রয়েছে।আমাদের বুঝতে হবে এটা কোন সমাধান না। উল্টো এতে ব্রণের অবস্থা আরও খারাপ হবে। এর ফলে ব্রণ লাল হয়ে যাবে। এমনকি তা ফেটে গিয়ে মুখে দাগের সৃষ্টি করবে। ব্রণ না যাওয়া পর্যন্ত মেক-আপ ব্যবহার না করাই উচিত। দিনে অন্তত দুই বার তেল-মুক্ত ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।
যারা বহুদিন যাবত ব্রণ ও ব্রণের দাগ সমস্যায় ভুগছেন, কোন কিছুতেই কাজ হচ্ছে না, তারা আর দেরি না করে কোন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হোন। তবে ব্রণ ও ব্রণের দাগ দূর করতে উপরে বর্ণিত ঘরোয়া টিপস ও উপায় সমূহ পরীক্ষা করে দেখতে পারেন আগে।
ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী সামিরা খান মাহি। বাংলাদেশ সময় আজ ২২ নভেম্বর ভোর পাঁচটায় জাতীয় পোশাক বা ন্যাশনাল কস্টিউম পর্বে মঞ্চে ওঠেন তিনি। গতকালই জানা গিয়েছিল, মাতৃত্বকে উপজীব্য করে সাজানো হয়েছে মাহির জাতীয় পোশাক। বাঙালি নারীর একান্ত আপন পোশাক লাল-সাদা শাড়ি পরে দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চে এলেন মাহি। তাঁর সাজপোশাকে যেন উঠে এল বাংলাদেশেরই এক টুকরা প্রতিচ্ছবি।
কুমিল্লার খাদিতে মাতৃত্বের গল্প
মাহির শাড়িটি তৈরি হয়েছে কুমিল্লার খাদি কাপড়ে। এর নকশা করেছেন ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার। মাতৃত্বের ভাবনা থেকে মাহির পিঠের বৃত্তাকার শিল্পকর্মটিও তৈরি করেছেন বিশ্বজিৎ ও তাঁর দল।
বিশ্বজিৎ বলেন, ‘শাড়িটি খুবই কম সময়ে ডিজাইন করা। মাত্র তিন দিন সময় পেয়েছিলাম। এর মধ্যে দুই দিন থিম ভেবে আগে মাতৃত্ব উদ্যাপনের ওই বৃত্তাকার শিল্পকর্মটি তৈরি করি, যেটি আজ মাহি তাঁর পিঠে বহন করেছেন। আর শাড়ি তৈরি করেছি মাত্র এক দিনে।’
মিস ইউনিভার্সের মতো আন্তর্জাতিক মঞ্চে গোটা জাতির সংস্কৃতি ও পরিচয় তুলে ধরার সুযোগ থাকে। সেই ভাবনা থেকেই মাতৃত্বকে প্রাধান্য দিয়েছেন বিশ্বজিৎ।
তাঁর মতে, আমরা আমাদের জন্মভূমিকেও মা বলে সম্বোধন করি। তাই মা ও মাতৃভূমিকে একই সূত্রে গেঁথেছেন তিনি। মাহির পিঠের বৃত্তাকার শিল্পকর্মে তুলে ধরা হয়েছে এক নারীর শৈশব, ধীরে ধীরে মা হয়ে ওঠা এবং জীবনের শেষ বেলায় মেয়ের কোলে আশ্রয় নেওয়ার দৃশ্য। এর মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা মমতা ও ভালোবাসার গল্প।
মাহির শাড়ির নকশা প্রসঙ্গে বিশ্বজিৎ জানান, মোট ১৬ গজ সুতির খাদি কাপড় দিয়ে তৈরি হয়েছে শাড়িটি। মঞ্চে হাঁটাচলায় যাতে অসুবিধা না হয় এবং সহজেই পরা যায়, সে জন্য শাড়িটি আগে থেকেই সেলাই করে পরার উপযোগী (রেডি টু ওয়্যার) করে তৈরি করা হয়েছে। শাড়ির পাড়ে কলকার আদলে শাপলা ফুলের নকশা ফুটিয়ে তোলা হয়েছে এমব্রয়ডারির মাধ্যমে। এ ছাড়া শাড়িতে আছে ব্লকপ্রিন্টের কাজ।
সাবেকি গয়নায় বাংলার মায়েদের সাজ
শাড়ির সঙ্গে মাহি পরেছিলেন সোনালি গয়না। দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই সোনার গয়না পরার ঐতিহ্য আছে। তবে মাহির গয়নার নকশায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে বাংলার সাবেকি অলংকার।
গয়নাগুলোর নকশা করেছেন গয়নার ব্র্যান্ড ক্যানভাসের স্বত্বাধিকারী ও ডিজাইনার তন্বী কবির। তিনিও সময় পেয়েছিলেন মাত্র সাত দিন। এই সময়ের মধ্যে নয়জন কারিগর সম্মিলিতভাবে ৮৮০ কর্মঘণ্টা ব্যয় করে তৈরি করেছেন গয়নাগুলো।
তন্বী বলেন, ‘আমাদের জনপদের মায়েরা একসময় যে সাবেকি অলংকারে নিজেদের সাজাতেন—সীতাহার, কণ্ঠহার, বালা, কাঁটানা ঝুমকা—সেই চিরচেনা গয়নার নকশা, আভিজাত্য ও আবেগ থেকেই এসেছে এই সংগ্রহের অনুপ্রেরণা। এই সংগ্রহের প্রতিটি গয়নায় ফিরে দেখতে চেয়েছি আমাদের শিকড়, ঐতিহ্য এবং মায়েদের সাজে মিশে থাকা আবেগ।’
প্রতিটি গয়না অত্যন্ত সূক্ষ্মতা ও নিপুণতার সঙ্গে হাতে তৈরি করেছেন কারিগরেরা। বাংলার সাবেকি গয়নার ঐতিহ্যকে ধারণ করার পাশাপাশি এই সংগ্রহের মধ্য দিয়ে দেশীয় কারিগর ও শিল্পীদের দক্ষতা, শিল্পবোধ এবং হাতের কাজের উৎকর্ষও তুলে ধরতে চেয়েছেন তন্বী।
জাতীয় পোশাক নিয়ে পুয়ের্তো রিকোয় মিথিলা
শেষ মুহূর্তে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ নির্বাচিত হওয়ায় জাতীয় পোশাক সঙ্গে নিয়ে যেতে পারেননি মাহি। তাঁর জাতীয় পোশাক ও সাজের প্রস্তুতির মূল দায়িত্ব সামলেছেন বান্ধবী ও ২০২৫ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা।
পুয়ের্তো রিকো থেকে মাহি বলেন, ‘অন্য সবকিছুর মতো ন্যাশনাল কস্টিউম নিয়েও ভেবেছেন মিথিলা আপুই। তাঁর মতো একজন বন্ধু, বড় বোন পাওয়ার কারণে আমার এত কম সময়েও অনেকটা গুছিয়ে নিতে পেরেছি।’
জাতীয় পোশাক নিয়ে এক দিন আগেই পুয়ের্তো রিকোয় পৌঁছান মিথিলা। বাংলাদেশেই তৈরি করা হয়েছিল সাজপোশাকের সব অনুষঙ্গ। বহনের সুবিধার্থে মাহির পিঠের বৃত্তাকার শিল্পকর্মটি তৈরি করা হয়েছিল নয়টি আলাদা অংশে। কাঠ, ফোম, কাপড় ও শোলা দিয়ে তৈরি হয়েছে মাতৃত্বের গল্প তুলে ধরা এই শিল্পকর্ম।
দেশীয় খাদি, শাপলার নকশা, সাবেকি অলংকার ও মাতৃত্বের গল্প মিলিয়ে মাহির জাতীয় পোশাক হয়ে উঠেছিল বাংলার সংস্কৃতি, কারুশিল্প ও আবেগের এক সম্মিলিত উপস্থাপনা।
ছবি : সংগৃহীত
শীতের আগমনী বার্তার মাঝেই আকাশ মেঘলা হয়ে ঝিরঝিরে বৃষ্টি নামলে শরীরে এক ধরনের অদ্ভুত অলসতা ও ঘুমঘুম ভাব জেঁকে বসে। অফিসের ডেস্কে বসে কাজ করা হোক বা বাড়ির দৈনন্দিন কাজ- কোনও কিছুতেই যেন মন বসতে চায় না।
চিকিৎসাবিজ্ঞান ও আবহাওয়া গবেষকদের মতে, এটি কেবল মনের অলসতা নয়; বরং আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে শরীরের হরমোনের সরাসরি প্রতিক্রিয়ার ফল।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া ও বিজ্ঞানবিষয়ক প্ল্যাটফর্ম ‘দ্য ওয়েদার চ্যানেল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে ঘুম ও স্নায়ুবিজ্ঞানীরা মেঘলা-বৃষ্টির দিনে ঘুমঘুম ভাব আসার কারণ এবং তা কাটানোর কার্যকর কৌশল তুলে ধরেছেন।
মেঘলা ও বৃষ্টির দিনে কেন এত ঘুম পায়?
বিশেষজ্ঞদের মতে, মেঘলা আকাশের কারণে সূর্যের উজ্জ্বল আলো কমে গেলে মস্তিস্ক অন্ধকার বা রাত নেমে এসেছে বলে ভুল সংকেত পায়। ফলে মস্তিস্কের ‘পিনিয়াল গ্রন্থি’ থেকে ঘুমের হরমোন ‘মেলাটোনিন’ স্বাভাবিকের চেয়ে বেশি নিঃসৃত হতে শুরু করে, যা শরীরে তীব্র তন্দ্রাচ্ছন্নতা ও ক্লান্তি তৈরি করে।
পাশাপাশি সূর্যের আলোর অভাবে মন ভালো রাখার হরমোন ‘সেরোটোনিন’ কমে যাওয়ায় কাজে অনীহা ও আলসেমি দেখা দেয়। এছাড়া বৃষ্টির রিমঝিম শব্দ এক ধরনের ‘পিংক নয়েজ’ তৈরি করে, যা মস্তিস্ককে শান্ত করে ঘুমের দিকে ঠেলে দেয়।
বৃষ্টির দিনের আলসেমি ও ঘুমঘুম ভাব কাটানোর ৫ উপায়
ঘরের ভেতরের আলো বাড়িয়ে দেওয়া
বাইরে রোদ না থাকায় মস্তিস্কের মেলাটোনিন উৎপাদন কমাতে ঘরের বা অফিসের উজ্জ্বল সাদা আলো জ্বালিয়ে রাখা জরুরি। জানালার পর্দা সরিয়ে প্রাকৃতিক আলো যতটুকু সম্ভব ভেতরে আসতে দিতে হবে। উজ্জ্বল আলো চোখে পড়লে মস্তিস্ক সজাগ থাকার সংকেত পায়।
হালকা স্ট্রেচিং ও নড়াচড়া করা
বৃষ্টির দিনে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকলে রক্ত সঞ্চালন ধীর হয়ে ঘুম আরও বেশি পায়। প্রতি এক ঘণ্টা পর পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ৫ মিনিট হালকা স্ট্রেচিং, হাত-পা ছোড়া বা সিঁড়ি দিয়ে একবার ওঠানামা করলে শরীরে রক্ত প্রবাহ বেড়ে তাৎক্ষণিক চাঙা ভাব ফিরে আসে।
পর্যাপ্ত পানি পান ও ক্যাফেইনের পরিমিত ব্যবহার
ঠান্ডা ও ভেজা আবহাওয়ায় তৃষ্ণা কম লাগায় অনেকেই পানি পান কমিয়ে দেন। তবে সামান্য পানিশূন্যতাও ক্লান্তি ও মাথাব্যথা বাড়িয়ে দেয়। তাই কাজের ফাঁকে নিয়মিত স্বাভাবিক বা কুসুম গরম পানি পান করতে হবে। ঘুম কাটাতে এক কাপ আদা-চা বা কালো কফি পান করা যেতে পারে। তবে বিকেল ৪টার পর অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করলে রাতের ঘুম নষ্ট হতে পারে।
অতিরিক্ত ভাজাপোড়া ও ভারী খাবার এড়িয়ে চলা
বৃষ্টির দিনে খিচুড়ি বা অতিরিক্ত তেলে ভাজা খাবার খেতে বেশ লাগে। তবে ধরনের খাবার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে তীব্র ঝিমুনি তৈরি করে। এর বদলে প্রোটিনসমৃদ্ধ হালকা খাবার, বাদাম বা ফলমূল খেলে শরীর দীর্ঘক্ষণ কর্মক্ষম থাকে।
পছন্দের দ্রুত লয়ের সংগীত শোনা
মেঘলা দিনের বিষণ্ণতা ও আলসেমি কাটাতে কাজের ফাঁকে পছন্দের দ্রুত লয়ের গান বা বাদ্যযন্ত্রের সুর শুনলে মস্তিস্কে ডোপামিন ও সেরোটোনিন নিঃসরণ বাড়ে, যা মনকে প্রফুল্ল করে কাজের গতি ফিরিয়ে আনে।
ছবি : সংগৃহীত
ঘরে ঘরে এখন জ্বর হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রাম ও তরল খাবার খেলে জ্বর ধীরে ধীরে সেরে যায়। কিন্তু জ্বরের সময় কিছু সাধারণ ভুল সুস্থ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়৷ জ্বর হলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। আবার ঘামের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যায়। ফলে শরীরে ডিহাইড্রেশন বা পানির ঘাটতি দেখা দিতে পারে। তাই জ্বরের সময় নিয়মিত অল্প অল্প করে পানি খাওয়া জরুরি। এর পাশাপাশি খাবার স্যালাইন, ডাবের পানি, হালকা স্যুপ কিংবা তাজা ফলের রস খেলে উপকার পাবেন। এতে মাথা ঘোরা, মাথাব্যথা ও দুর্বলতার মতো সমস্যা এড়ানো যায়।
সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার সময় শরীরের বেশিরভাগ শক্তি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় রাখতে ব্যয় হয়। ফলে হজমের প্রক্রিয়াও কিছুটা ধীর হয়ে যেতে পারে। এ কারণে জ্বরের সময় ভাজাভুজি, অতিরিক্ত মসলাদার বা ভারী খাবার এড়িয়ে চলুন। তার পরিবর্তে ভাত, খিচুড়ি, ডাল, পায়েস বা জাউয়ের মতো হালকা ও সহজপাচ্য খাবার খেতে পারেন।
অনেকের ধারনা, জ্বর কমানোর জন্য বরফঠান্ডা পানি দিয়ে গোসল করা উপকারী। এটা ঠিক নয়। বরং অতিরিক্ত ঠান্ডা পানি শরীরে কাঁপুনি তৈরি করতে পারে। এর ফলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। তাই জ্বরের সময় ঠান্ডা পানির পরিবর্তে হালকা গরম বা কুসুম গরম পানিতে গোসল করা ভালো। প্রয়োজনে কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে শরীর মুছেও নেয়া যেতে পারে।
জ্বর সারাতে শুধু ওষুধ খাওয়াই যথেষ্ট নয়। শরীরকে সুস্থ হয়ে ওঠার জন্য পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন। রোগ প্রতিরোধ ক্ষমতাকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার সুযোগ দিতে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন।
ছবি : সংগৃহীত
স্বাস্থ্য সচেতনতা থেকে আজকাল অনেকেই দৈনন্দিন খাদ্যতালিকায় গ্রিন টি রাখেন। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি স্বাস্থ্যের জন্য নানাভাবে উপকারী। তবে এর সাথে যদি কয়েক ফোঁটা লেবু মেশানো হয় তাহলে শরীর বাড়তি উপকার পায়।
সাম্প্রতিক পুষ্টিবিজ্ঞান গবেষণা বলছে, শুধু গ্রিন টি খাওয়ার চেয়ে লেবু মিশিয়ে খেলে অ্যান্টিঅক্সিডেন্ট শোষণ অনেকটাই বেড়ে যায়।
‘টিভি নাইনে’র এক প্রতিবেদন বলছে, গ্রিন টি-তে ক্যাটেচিন নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ক্যাটেচিন হলো চায়ে পাওয়া এক ধরনের যৌগ, যা অ্যান্টিঅক্সিডেন্টকে শক্তিশালী করে। অ্যান্টিঅক্সিডেন্ট দেহকে ক্ষতিকর মুক্ত কণার হাত থেকে রক্ষা করে এবং সংক্রমণ প্রতিরোধে ভূমিকা রাখে। এতে বার্ধক্যের প্রক্রিয়াও ধীর হতে পারে। এই উপাদান শরীরের কোষকে রক্ষা করে, বার্ধক্যের গতি ধীর করে এবং ফ্রি র্যাডিক্যাল ক্ষতি কমায়। শরীর সব সময় এই ক্যাটেচিন পুরোপুরি শোষণ করতে পারে না। লেবু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
একটি লেবুতে দৈনিক প্রয়োজনীয় ভিটামিন সি-এর প্রায় চৌত্রিশ শতাংশ থাকে। এই ভিটামিন শরীরের বৃদ্ধি ও টিস্যুর মেরামতে সাহায্য করে। যদিও আরও অনেক ফলে ভিটামিন সি থাকে, কিন্তু লেবু গ্রিন টি-র ক্যাটেচিন নামের উপাদানকে সংরক্ষণ করতে সাহায্য করে। লেবুর মধ্যে থাকা ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড গ্রিন টি-র অ্যান্টিঅক্সিডেন্টকে স্থিতিশীল রাখে। ফলে পাকস্থলীতে গিয়ে তা ভেঙে না গিয়ে রক্তে সহজে মিশতে পারে। গবেষণায় দেখা গেছে, লেবু মেশালে অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতা কয়েক গুণ বেড়ে যায়।
গ্রিন টি-তে থাকা প্রাকৃতিক উপাদান শরীরের চর্বি পোড়াতে সাহায্য করে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ রয়েছে। গবেষণায় দেখা গেছে, লেবুর রস গ্রিন টি-র ক্যাটেচিন সংরক্ষণে সবচেয়ে কার্যকর। লেবু থেকে প্রায় ত্রিশ মিলিগ্রাম ভিটামিন সি যোগ হয়, যার ফলে প্রায় আশি শতাংশ ক্যাটেচিন অটুট থাকে।
লেবু হজমশক্তি বাড়ায় এবং লিভারের ডিটক্স প্রক্রিয়ায় সহায়তা করে। ফলে শরীর দ্রুত টক্সিন বের করে দিতে পারে। সকালে খালি পেটে লেবু মেশানো গ্রিন টি পান করলে অনেকেই হালকা অনুভব করেন—এটা কেবল মানসিক নয়, বৈজ্ঞানিকভাবেও যুক্তিযুক্ত। অ্যান্টিঅক্সিডেন্টের বাড়তি শোষণ মানে ত্বকের কোষ রক্ষা পায়। ফলে ত্বকে উজ্জ্বলতা আসে, ব্রণ কমতে পারে এবং বার্ধক্যের লক্ষণ ধীর হয়। লেবুর ভিটামিন সি কোলাজেন তৈরিতে সাহায্য করে—যা ত্বক টানটান রাখে। এছাড়া, লেবু মেশানো গ্রিন টি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক।
লেবুর ভিটামিন সি এবং গ্রিন টি-র অ্যান্টিঅক্সিডেন্ট একসঙ্গে শরীরকে শক্তিশালী করে। জীবাণু আক্রমণ করলে শরীর সহজে তা মোকাবিলা করতে পারে। গ্রিন টি ও লেবু হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক বলে পরিচিত। লেবুতে লিমোনিন নামের এক বিশেষ তেল থাকে, যা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারে। গ্রিন টি খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, ধমনী পরিষ্কার রাখে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে। এতে হৃদযন্ত্রের উপর চাপ কম পড়ে। লেবু লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে। একটি গবেষণায় দেখা গেছে, লেবুর রস ক্ষতিগ্রস্ত লিভারের উপকার করতে পারে। গ্রিন টি-র অ্যান্টিঅক্সিডেন্ট লিভার কোষের ক্ষতি কমায়।
ছবি : সংগৃহীত
শীতের শুরু থেকেই ত্বকের অবস্থা নাজেহাল হতে থাকে। তাই বাড়তি যত্ন প্রয়োজন। এবারের শীতে ত্বকের যত্ন শুরু করুন গ্লিসারিন দিয়ে। এটি অনেক নামিদামি প্রসাধনীকেও টেক্কা দিতে পারে। মূলত গ্লিসারিন হলো উদ্ভিজ্জ তেল বা প্রাণীজ চর্বি থেকে প্রাপ্ত একটি প্রাকৃতিক যৌগ। এটি একটি ‘হিউমেকট্যান্ট’—অর্থাৎ এমন একটি উপাদান যা বাতাস এবং ত্বকের ভিতর থেকে জলীয় বাষ্প বা আর্দ্রতা টেনে এনে ত্বকের বাইরের স্তরকে সজীব রাখে। ত্বকের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতার জন্যই শীতে ত্বকের যত্নের প্রসাধনীতে গ্লিসারিন বিশেষ ভাবে জায়গা করে নিয়েছে।
ত্বকের উপরিভাগের আর্দ্রতা বৃদ্ধিতে ল্যাক্টিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, হায়ালুরোনিক অ্যাসিড, প্রোপিলিন গ্লাইকল, বিউটিলিন গ্লাইকলের চেয়েও গ্লিসারিন সবচেয়ে কার্যকর উপাদান।
উপকারিতা
ত্বকের বাইরের স্তরকে আর্দ্র ও সজীব রাখে গ্লিসারিন। ত্বকের প্রাকৃতিক সুরক্ষাস্তরকে উন্নত করে। বাইরের ধুলোবালি বা ত্বকে জ্বালাপোড়া সৃষ্টিকারী উপাদানের হাত থেকে রক্ষা করে। ত্বকের যে কোনও ক্ষত দ্রুত নিরাময়েও সাহায্য করে গ্লিসারিন। ত্বকের রুক্ষ ও শুষ্ক ভাব দূর করে নরম ভাব ফিরিয়ে আনে এবং সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যার উপশম করতে পারে। তাই শীতের শুরু থেকে গ্লিসারিন ব্যবহার করলে ত্বক হবে সতেজ ও কোমল।
সরাসরি ব্যবহারে সতর্কতা
সরাসরি বা ঘন গ্লিসারিন ব্যবহার করলে ত্বকে সমস্যা হতে পারে। তাই সরাসরি গ্লিসারিন না মেখে এমন প্রসাধনী ব্যবহার করুন, যেখানে গ্লিসারিন একটি উপাদান হিসেবে রয়েছে।
কীভাবে ব্যবহার করা উচিত?
গ্লিসারিনের সঙ্গে গোলাপজল মিশিয়ে ব্যবহারের করতে পারেন। গোলাপজল ত্বককে আর্দ্র রাখে ও রোমকূপ সঙ্কুচিত করতে সাহায্য করে।
অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে। এর ‘ট্রু-টু-আইস ইমেজিং ফিলোসফি’ স্মার্টফোন ফটোগ্রাফিতে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে। ডিভাইসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন মানুষ তার চারপাশকে বাস্তবে যেভাবে দেখে সেভাবেই ধারণ করতে পারে। ডিভাইসটিতে প্রকৃত রং, নিখুঁত খুঁটিনাটি ও বাস্তব দেখায় এমন ছবির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স দুইটি প্রাণবন্ত রঙে নিয়ে আসা হচ্ছে - লুনা হোয়াইট ও টাইটানিয়াম গ্রে। এর ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২৫৯,৯৯৯ টাকা। ডিভাইসটির প্রি-অর্ডারে থাকছে ২৪ মাস পর্যন্ত ০% ক্রেডিট কার্ড ইএমাই, বর্ধিত ওয়ারেন্টি ও এক্সচেঞ্জ ক্যাশব্যাকসহ বিশেষ সুবিধা।
ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স এর মূল আকর্ষণ অপোর ‘ট্রু-টু-আইস’ দৃষ্টিভঙ্গি, যার লক্ষ্য প্রতিটি মুহূর্তকে বাস্তবসম্মতভাবে ধারণ করা। অতিরিক্ত ইমেজ প্রসেসিং যা রং, কনট্রাস্ট ও স্কিন টোন পরিবর্তন করে ফেলতে পারে, তার বিপরীতে এটিতে প্রকৃত রং, আলোর ভারসাম্য ও নিখুঁত খুঁটিনাটি ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য পোর্ট্রেট, প্রাকৃতিক দৃশ্য বা প্রতিদিনের অভিজ্ঞতা সবক্ষেত্রে মানুষ বাস্তবে ঠিক যেমন দেখে, ছবিতেও তেমনভাবে তুলে ধরা।
ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ইমেজিং সক্ষমতাকে শক্তিশালী করতে এতে ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম ব্যবহার করা হয়েছে। এতে ২০০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ২০০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা ও ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। হ্যাসলব্লাডের ফটোগ্রাফি ঐতিহ্যের সাথে অপোর ইমেজিং উদ্ভাবনের সমন্বয়ে তৈরি সিস্টেমটি ব্যবহারকারীদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে সৃজনশীল ও নিখুঁত ছবি তোলার দারুণ স্বাধীনতা দিবে।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, “অপোতে আমরা বিশ্বাস করি, স্মার্টফোন ফটোগ্রাফির প্রকৃত সার্থকতা হলো মানুষ যেভাবে কোনো মুহূর্তকে অনুভব করে, ছবিতেও ঠিক সেভাবে তা তুলে ধরা। ফাইন্ড এক্স১০ প্রো ম্যক্সের ট্রু-টু-আইস প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফটোগ্রাফিতে স্বাভাবিক রং ও বাস্তবতা নিশ্চিত করা আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। হ্যাসেলব্লাডের সাথে সহযোগিতা ও আধুনিক ইমেজিং প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবন ও বাস্তবতার সমন্বয়ে ক্রেতাদের জন্য অনবদ্য ফটোগ্রাফি অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই আমরা। বাংলাদেশে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। স্মার্টফোন ফটোগ্রাফির সম্ভাবনাময় জগতে আমরা ক্রেতাদের আমন্ত্রণ জানাচ্ছি।”
ফ্ল্যাগশিপ স্মার্টফোন আরও সহজলভ্য করতে ক্রেতাদের জন্য থাকছে ২৪ মাস পর্যন্ত ০% ক্রেডিট কার্ড ইএমআই সুবিধা। এতে প্রতি মাসে কিস্তির পরিমাণ হবে আনুমানিক ১০ হাজার ৮৩৪ টাকা। প্রি-অর্ডারে ক্রেতারা এক বছরের বর্ধিত ওয়ারেন্টি ও লাইফটাইম ফোন সার্ভিস সুবিধা পাবেন। এছাড়াও, ক্রেতারা তাদের বর্তমান স্মার্টফোনটি আপগ্রেড করার ক্ষেত্রে ফ্লিপার এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
মোবাইল ফটোগ্রাফিকে আরও এক ধাপ এগিয়ে নিতে, অপো নিয়ে এসেছে লুনা হোয়াইট রঙের অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স হ্যাসেলব্লাড টেলি কনভার্টার কিট, যার মূল্য মাত্র ২৯,৯৯৯ টাকা। ফ্ল্যাগশিপ ফোনটির সর্বাধুনিক ক্যামেরা সিস্টেমের সাথে ব্যবহারোপযোগী ডিজাইনের এই অ্যাকসেসরিজ ফটোগ্রাফিপ্রেমীদের আরও সৃজনশীল ও উন্নত টেলিফটো ফটোগ্রাফির অভিজ্ঞতা দিবে।
ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পাশাপাশি, অপো আরও নিয়ে এসেছে অপো এনকো ক্লিপ২। লুমিনাস গোল্ড রঙের এই অ্যাকসেসরিজটির মূল্য মাত্র ১৭,৯৯৯ টাকা। স্টাইল ও স্বাচ্ছন্দ্য দুটিকেই গুরুত্ব দেন এমন ক্রেতাদের জন্য এটি নিয়ে আসা হয়েছে। অপো এনকো ক্লিপ২ স্মার্ট ডিভাইস ইকোসিস্টেমে নতুন মাত্রা যোগ করবে ও অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের অভিজ্ঞতাকে আরও অনন্য করে তুলবে।
ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের মাধ্যমে অপো হ্যাসেলব্লাডের ফটোগ্রাফি ঐতিহ্য, আধুনিক ক্যামেরা প্রযুক্তি ও ট্রু-টু-আইস ফিলসফির সমন্বয়ে মোবাইল ইমেজিংয়ের সীমানাকে আরও প্রসারিত করবে। বাংলাদেশে প্রি-অর্ডার শুরু হওয়ায় ক্রেতারা এমন একটি ফ্ল্যাগশিপ ডিভাইসের অভিজ্ঞতা পেতে যাচ্ছেন যা সহজ একটি ধারণাকে কেন্দ্র করে তৈরি; আপনি যা দেখবেন আপনি তাই ধারণ করবেন।
এ বিষয়ে আরও বিস্তারিত জানতে অপোর অফিসিয়াল ওয়েবসাইট https://www.oppo.com/bd/smartphones/series-find-x/find-x10-pro-max/ ভিজিট করুন।
প্রি-অর্ডার করতে ও অফার পেতে ক্রেতারা https://oppobangladesh.com/launch/find-x10promax/#register ভিজিট করুন।
পাশাপাশি, অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/OPPOBangladesh বা, অথোরাইজড অপো ব্র্যান্ড স্টোর ভিজিট করুন।