প্রতীকী ছবি

  • প্রকাশ : শুক্রবার ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, সময় : ১০:২৯ পিএম

রোজার মাস হোক বা বিশেষ কোনো আয়োজনে, হালিমের নাম শুনলেই জিভে জল আসে। বাজারের প্রস্তুত মিক্সের উপর ভরসা না করে চাইলে খুব সহজেই ঘরে তৈরি করে রাখা যায় হালিম মিক্স। এতে যেমন উপকরণের মান ও পরিমাণ নিজের মতো ঠিক করা যায়, তেমনি থাকে বিশুদ্ধতার নিশ্চয়তাও। 


অল্প কিছু ডাল, গম আর মসলা সঠিক অনুপাতে মিশিয়ে বানিয়ে নিন হালিম মিক্স। যখন ইচ্ছে, তখনই ঝটপট তৈরি হবে পছন্দের গরম গরম হালিম।


উপকরণ


>গম আধা কাপ


>মসুরের ডাল আধা কাপ


>মুগের ডাল আধা কাপ


>মাসকলাইয়ের ডাল আধা কাপ


>ছোলার ডাল আধা কাপ


>খেসারির ডাল আধা কাপ


>ভুট্টা ভাঙা আধা কাপ


>পোলাওয়ের চাল আধা কাপ


হালিমের মসলা


>জিরা ১ টেবিল চামচ


>ধনে ১ টেবিল চামচ


>মৌরি ১ টেবিল চামচ


>মেথি ১ চা চামচ


>সর্ষে ১ টেবিল চামচ


>দারুচিনি ৮-১০ টুকরা


>এলাচ ৭-৮টি


>লবঙ্গ ৪-৫টি


>গোলমরিচ ১০-১২টি


>তেজপাতা ৪টি


>শুকনা মরিচ ৮-১০টি


>তারা মসলা ১টি


যেভাবে তৈরি করবেন


প্রথমেই সব উপকরণ ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর মুগ ডাল ও গম হালকা টেলে নিতে হবে। সবশেষে সব উপকরণ একসঙ্গে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে মিশ্রণটি যেন একেবারে মিহি না হয়। আধা ভাঙা থাকলে হালিমের টেক্সচার ভালো আসবে।


মসলা তৈরি করতেও বেশি সময় লাগবে না। মসলার সব উপকরণ একসঙ্গে শুকনা করে টেলে নিয়ে মিহি করে গুঁড়া করে নিতে হবে। এরপর একটি কাঁচের বোয়মে রেখে দিতে হবে।





ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৯:২৯ এএম

শীতের শুরু থেকেই ত্বকের অবস্থা নাজেহাল হতে থাকে। তাই বাড়তি যত্ন প্রয়োজন। এবারের শীতে ত্বকের যত্ন শুরু করুন গ্লিসারিন দিয়ে। এটি অনেক নামিদামি প্রসাধনীকেও টেক্কা দিতে পারে। মূলত গ্লিসারিন হলো উদ্ভিজ্জ তেল বা প্রাণীজ চর্বি থেকে প্রাপ্ত একটি প্রাকৃতিক যৌগ। এটি একটি ‘হিউমেকট্যান্ট’—অর্থাৎ এমন একটি উপাদান যা বাতাস এবং ত্বকের ভিতর থেকে জলীয় বাষ্প বা আর্দ্রতা টেনে এনে ত্বকের বাইরের স্তরকে সজীব রাখে। ত্বকের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতার জন্যই শীতে ত্বকের যত্নের প্রসাধনীতে গ্লিসারিন বিশেষ ভাবে জায়গা করে নিয়েছে।


ত্বকের উপরিভাগের আর্দ্রতা বৃদ্ধিতে ল্যাক্টিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, হায়ালুরোনিক অ্যাসিড, প্রোপিলিন গ্লাইকল, বিউটিলিন গ্লাইকলের চেয়েও গ্লিসারিন সবচেয়ে কার্যকর উপাদান। 


উপকারিতা


ত্বকের বাইরের স্তরকে আর্দ্র ও সজীব রাখে গ্লিসারিন। ত্বকের প্রাকৃতিক সুরক্ষাস্তরকে উন্নত করে। বাইরের ধুলোবালি বা ত্বকে জ্বালাপোড়া সৃষ্টিকারী উপাদানের হাত থেকে রক্ষা করে। ত্বকের যে কোনও ক্ষত দ্রুত নিরাময়েও সাহায্য করে গ্লিসারিন। ত্বকের রুক্ষ ও শুষ্ক ভাব দূর করে নরম ভাব ফিরিয়ে আনে এবং সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যার উপশম করতে পারে। তাই শীতের শুরু থেকে গ্লিসারিন ব্যবহার করলে ত্বক হবে সতেজ ও কোমল। 


সরাসরি ব্যবহারে সতর্কতা


সরাসরি বা ঘন গ্লিসারিন ব্যবহার করলে ত্বকে সমস্যা হতে পারে। তাই সরাসরি গ্লিসারিন না মেখে এমন প্রসাধনী ব্যবহার করুন, যেখানে গ্লিসারিন একটি উপাদান হিসেবে রয়েছে। 


কীভাবে ব্যবহার করা উচিত?


গ্লিসারিনের সঙ্গে গোলাপজল মিশিয়ে ব্যবহারের করতে পারেন। গোলাপজল ত্বককে আর্দ্র রাখে ও রোমকূপ সঙ্কুচিত করতে সাহায্য করে।


অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৮:০১ পিএম

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে। এর ‘ট্রু-টু-আইস ইমেজিং ফিলোসফি’ স্মার্টফোন ফটোগ্রাফিতে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে। ডিভাইসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন মানুষ তার চারপাশকে বাস্তবে যেভাবে দেখে সেভাবেই ধারণ করতে পারে। ডিভাইসটিতে প্রকৃত রং, নিখুঁত খুঁটিনাটি ও বাস্তব দেখায় এমন ছবির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স দুইটি প্রাণবন্ত রঙে নিয়ে আসা হচ্ছে - লুনা হোয়াইট ও টাইটানিয়াম গ্রে। এর ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২৫৯,৯৯৯ টাকা। ডিভাইসটির প্রি-অর্ডারে থাকছে ২৪ মাস পর্যন্ত ০% ক্রেডিট কার্ড ইএমাই, বর্ধিত ওয়ারেন্টি ও এক্সচেঞ্জ ক্যাশব্যাকসহ বিশেষ সুবিধা।


ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স এর মূল আকর্ষণ অপোর ‘ট্রু-টু-আইস’ দৃষ্টিভঙ্গি, যার লক্ষ্য প্রতিটি মুহূর্তকে বাস্তবসম্মতভাবে ধারণ করা। অতিরিক্ত ইমেজ প্রসেসিং যা রং, কনট্রাস্ট ও স্কিন টোন পরিবর্তন করে ফেলতে পারে, তার বিপরীতে এটিতে প্রকৃত রং, আলোর ভারসাম্য ও নিখুঁত খুঁটিনাটি ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য পোর্ট্রেট, প্রাকৃতিক দৃশ্য বা প্রতিদিনের অভিজ্ঞতা সবক্ষেত্রে মানুষ বাস্তবে ঠিক যেমন দেখে, ছবিতেও তেমনভাবে তুলে ধরা।


ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ইমেজিং সক্ষমতাকে শক্তিশালী করতে এতে ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম ব্যবহার করা হয়েছে। এতে ২০০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ২০০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা ও ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। হ্যাসলব্লাডের ফটোগ্রাফি ঐতিহ্যের সাথে অপোর ইমেজিং উদ্ভাবনের সমন্বয়ে তৈরি সিস্টেমটি ব্যবহারকারীদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে সৃজনশীল ও নিখুঁত ছবি তোলার দারুণ স্বাধীনতা দিবে।


এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, “অপোতে আমরা বিশ্বাস করি, স্মার্টফোন ফটোগ্রাফির প্রকৃত সার্থকতা হলো মানুষ যেভাবে কোনো মুহূর্তকে অনুভব করে, ছবিতেও ঠিক সেভাবে তা তুলে ধরা। ফাইন্ড এক্স১০ প্রো ম্যক্সের ট্রু-টু-আইস প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফটোগ্রাফিতে স্বাভাবিক রং ও বাস্তবতা নিশ্চিত করা আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। হ্যাসেলব্লাডের সাথে সহযোগিতা ও আধুনিক ইমেজিং প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবন ও বাস্তবতার সমন্বয়ে ক্রেতাদের জন্য অনবদ্য ফটোগ্রাফি অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই আমরা। বাংলাদেশে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। স্মার্টফোন ফটোগ্রাফির সম্ভাবনাময় জগতে আমরা ক্রেতাদের আমন্ত্রণ জানাচ্ছি।”


ফ্ল্যাগশিপ স্মার্টফোন আরও সহজলভ্য করতে ক্রেতাদের জন্য থাকছে ২৪ মাস পর্যন্ত ০% ক্রেডিট কার্ড ইএমআই সুবিধা। এতে প্রতি মাসে কিস্তির পরিমাণ হবে আনুমানিক ১০ হাজার ৮৩৪ টাকা। প্রি-অর্ডারে ক্রেতারা এক বছরের বর্ধিত ওয়ারেন্টি ও লাইফটাইম ফোন সার্ভিস সুবিধা পাবেন। এছাড়াও, ক্রেতারা তাদের বর্তমান স্মার্টফোনটি আপগ্রেড করার ক্ষেত্রে ফ্লিপার এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।  


মোবাইল ফটোগ্রাফিকে আরও এক ধাপ এগিয়ে নিতে, অপো নিয়ে এসেছে লুনা হোয়াইট রঙের অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স হ্যাসেলব্লাড টেলি কনভার্টার কিট, যার মূল্য মাত্র ২৯,৯৯৯ টাকা। ফ্ল্যাগশিপ ফোনটির সর্বাধুনিক ক্যামেরা সিস্টেমের সাথে ব্যবহারোপযোগী ডিজাইনের এই অ্যাকসেসরিজ ফটোগ্রাফিপ্রেমীদের আরও সৃজনশীল ও উন্নত টেলিফটো ফটোগ্রাফির অভিজ্ঞতা দিবে।


টেলি কনভার্টার কিট।


ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পাশাপাশি, অপো আরও নিয়ে এসেছে অপো এনকো ক্লিপ২। লুমিনাস গোল্ড রঙের এই অ্যাকসেসরিজটির মূল্য মাত্র ১৭,৯৯৯ টাকা। স্টাইল ও স্বাচ্ছন্দ্য দুটিকেই গুরুত্ব দেন এমন ক্রেতাদের জন্য এটি নিয়ে আসা হয়েছে। অপো এনকো ক্লিপ২ স্মার্ট ডিভাইস ইকোসিস্টেমে নতুন মাত্রা যোগ করবে ও অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের অভিজ্ঞতাকে আরও অনন্য করে তুলবে।


এনকো ক্লিপ২।


ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের মাধ্যমে অপো হ্যাসেলব্লাডের ফটোগ্রাফি ঐতিহ্য, আধুনিক ক্যামেরা প্রযুক্তি ও ট্রু-টু-আইস ফিলসফির সমন্বয়ে মোবাইল ইমেজিংয়ের সীমানাকে আরও প্রসারিত করবে। বাংলাদেশে প্রি-অর্ডার শুরু হওয়ায় ক্রেতারা এমন একটি ফ্ল্যাগশিপ ডিভাইসের অভিজ্ঞতা পেতে যাচ্ছেন যা সহজ একটি ধারণাকে কেন্দ্র করে তৈরি; আপনি যা দেখবেন আপনি তাই ধারণ করবেন।


এ বিষয়ে আরও বিস্তারিত জানতে অপোর অফিসিয়াল ওয়েবসাইট https://www.oppo.com/bd/smartphones/series-find-x/find-x10-pro-max/ ভিজিট করুন।


প্রি-অর্ডার করতে ও অফার পেতে ক্রেতারা https://oppobangladesh.com/launch/find-x10promax/#register ভিজিট করুন।


পাশাপাশি, অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/OPPOBangladesh বা, অথোরাইজড অপো ব্র্যান্ড স্টোর ভিজিট করুন।

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪৫ এএম
  • আপডেট : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪৫ পিএম


  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪৫ এএম

দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হওয়া খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু ছোটখাটো ঝগড়া থেকেই অনেক বড় ঝামেলা শুরু হয়। সামান্য মতপার্থক্য হঠাৎ করেই দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভে পরিনত হয়। 


ছোট একটা মন্তব্য হয়তো পাঁচ বছর আগে ঘটে যাওয়া কোনো অপ্রীতিকর ঘটনার স্মৃতি উসকে দিতে পারে। তখন দেখা যায়, দুজনেই কথা বলছে কিন্তু কেউ কারো কথা শুনছে না। এই পরিস্থিতিতে কেউ হয়তো এমন কিছু বলে ফেলে, যা পরে সে নিজেই ফিরিয়ে নিতে চায়।


দম্পতিরা একে অপরের দুর্বল জায়গাগুলো খুব ভালোভাবেই জানেন। তারা জানেন কার মনে কী ধরনের নিরাপত্তাহীনতা রয়েছে, কোন বিষয়গুলো স্পর্শকাতর এবং কোন ভুলগুলো এখনো তাকে কষ্ট দেয়। উত্তেজনার মুহূর্তে এই বিষয়গুলোই যেন একে অপরের বিরুদ্ধে অস্ত্র হয়ে ওঠে সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। 


তুমি যদি কখনোই আমার জীবনে না আসতে


গভীরভাবে আঘাত পেলে হয়তো এমন কথা মুখ ফসকে বেরিয়ে আসতে পারে, কিন্তু এটি পুরো ঝগড়ার মোড়ই ঘুরিয়ে দেয়। কী ঘটেছে তা নিয়ে আলোচনার পরিবর্তে, অপর পক্ষ তখন সম্পর্কটির অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলতে শুরু করে। এমনকি পরে ক্ষমা চেয়ে নিলেও, সঙ্গীর জীবনে আপনি অবাঞ্ছিত এটা মনে হতে পারে। 


তুমি সবসময় এমনটাই করো


‘সবসময়’শব্দটি একটি ছোট মতপার্থক্যকে পুরো ব্যক্তির চরিত্র নিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর মতো করে তোলে। হয়তো সঙ্গী আজ এমন কিছু করেছে যা আপনাকে কষ্ট দিয়েছে। কিন্তু অতীতের সব ভুলকে বর্তমান আলোচনার মধ্যে টেনে আনলে, সামনে থাকা সমস্যাটির সমাধান করা আরও কঠিন হয়ে পড়ে। নির্দিষ্ট পরিস্থিতিটির মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করুন। 


পরিবারের সবাই তোমার ওপর বিরক্ত


এই কথাটি অত্যন্ত ক্ষতিকর হতে পারে, কারণ এটি তর্কের মধ্যে এমন এক অদৃশ্য পক্ষকে টেনে আনে যারা আসলে সেখানে উপস্থিত নেই। হয়তো আপনি নিজে কোনো একজনের ওপর ক্ষুব্ধ, কিন্তু সবার নাম জড়িয়ে যখন বলেন যে সবাই একই রকম মনে করে, তখন সঙ্গী নিজেকে অপমানিত মনে করেন। 


আপনার নিজের অনুভূতির কথা বলতে চাইলে, তা নিজের পক্ষ থেকেই বলুন। সবার মতামত নিজের মতো করে চাপিয়ে না দিয়ে বরং বলুন, যা ঘটেছে তাতে আমি কষ্ট পেয়েছি।


তোমার সাথে কখনোই কথা বলব না


কখনও কখনও পরিস্থিতি সামলাতে কিছুটা দূরত্ব বা সময়ের প্রয়োজন হতে পারে। একে অপরের ওপর চিৎকার-চেঁচামেচি চালিয়ে যাওয়ার চেয়ে বরং তর্ক থেকে সাময়িকভাবে সরে আসা অনেক ক্ষেত্রে ভালো। তবে, সম্পর্ক ছিন্ন করার হুমকি দেওয়াটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। তোমার সঙ্গে সব সম্পর্ক শেষ—এমনটা না বলে বরং বলুন, আলোচনা চালিয়ে যাওয়ার আগে আপনার কিছুটা সময় প্রয়োজন। সহজভাবে বলতে পারেন, আমার এখন খুবই মেজাজ খারাপ, তাই এই বিষয়ে ঠিকমতো কথা বলতে পারছি না। পরে কথা বলবো।  এতে সাময়িক রাগ স্থায়ী কোনো হুমকির রূপ নেয় না, বরং আলোচনার জন্য প্রয়োজনীয় কিছুটা দূরত্ব তৈরি হয়।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৩২ এএম

ভাত খাওয়ার পর এক কাপ চা পান করা অনেকেরই অভ্যাস। কেউ খাবার শেষ করেই চায়ের কাপে চুমুক দেন, আবার কেউ খাওয়ার পরপরই দুধ চা পান করতে পছন্দ করেন।


খাবারের পরপর চা পান করলে শরীরে আয়রন শোষণের পরিমাণ কমতে পারে।  চায়ে থাকা ট্যানিন ও অন্যান্য পলিফেনল খাবারের আয়রনের সঙ্গে যুক্ত হয়ে তা শোষণে বাধা সৃষ্টি করে। বিশেষ করে উদ্ভিজ্জ খাবার থেকে পাওয়া আয়রনের ক্ষেত্রে এই প্রভাব বেশি দেখা যায়।


দুধ চায়ের ক্ষেত্রে 


দুধ চায়ের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। কারণ, দুধ চায়ের মূল উপাদান চায়ে থাকা পলিফেনল। দুধে থাকা ক্যালসিয়ামও একসঙ্গে গ্রহণ করলে সাময়িকভাবে আয়রন শোষণে প্রভাব ফেলতে পারে। তবে স্বাভাবিক পরিমাণে দুধ পান করলেই দীর্ঘমেয়াদে আয়রনের ঘাটতি তৈরি হয়, এমন প্রমাণ নেই।


ভাত খাওয়ার কতক্ষণ পর চা পান করবেন?


খাবার খাওয়ার পর চা পান করতে চাইলে অন্তত এক ঘণ্টা অপেক্ষা করা ভালো। যাদের শরীরে আয়রনের ঘাটতি বা রক্তস্বল্পতা রয়েছে, তাদের ক্ষেত্রে এক থেকে দুই ঘণ্টা বিরতি রাখা যেতে পারে। আয়রন সাপ্লিমেন্ট গ্রহণের সময়ও চা-কফি এড়িয়ে চলা উচিত। এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ অনুসরণ করা ভালো।


আয়রন শোষণ বাড়াতে কী করবেন?


প্রতিদিনের খাবারে আয়রনসমৃদ্ধ উপাদান রাখার পাশাপাশি ভিটামিন সি-সমৃদ্ধ ফল ও সবজি খাওয়া যেতে পারে। লেবু, পেয়ারা, কমলা ও টমেটোতে থাকা ভিটামিন সি উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণে সহায়তা করে। ভাতের সঙ্গে ডাল ও শাকসবজি খেলে খাবারের সঙ্গে লেবু বা অন্য ভিটামিন সি-সমৃদ্ধ উপাদান রাখতে পারেন।


তাহলে কি খাবারের পর চা পান পুরোপুরি বন্ধ করতে হবে?


না, খাবারের পর চা পান করলেই শরীরের ক্ষতি হবে, এমন নয়। সুস্থ মানুষের ক্ষেত্রে মাঝেমধ্যে ভাত খাওয়ার পর চা পান করা নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে প্রতিদিনের অভ্যাস হলে খাবারের সঙ্গে বা খাওয়ার ঠিক পরপর চা না খেয়ে কিছুটা বিরতি রাখা ভালো। বিশেষ করে যাদের আয়রনের ঘাটতি রয়েছে, তাদের এ বিষয়ে বাড়তি সতর্ক থাকা প্রয়োজন।


পুদিনা পাতা। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি এই গাছটি বাড়ি থেকে পোকামাকড় দূরে রাখতেও সাহায্য করে।

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১:২০ এএম

নিয়মিত ঘরবাড়ি পরিষ্কার রাখার পরেও মশা, মাছি অন্যান্য পোকামাকড়ের উপদ্রবে অতিষ্ঠ হলে বাড়িতে কয়েকটি গাছ রোপণ করা যেতে পারে- যেগুলোর গন্ধ মশা, মাছি, পিঁপড়া বা অন্যান্য পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করে।



পুদিনা পাতা


খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি এই গাছটি বাড়ি থেকে পোকামাকড় দূরে রাখতেও সাহায্য করে। পুদিনা পাতার শক্তিশালী শীতল গন্ধ পিঁপড়া, মাকড়সা কিংবা মশার মতো পোকামাকড়ের আনাগোনা কমাতে সাহায্য করে। একটি ছোট পাত্রে পুদিনা পাতা বসিয়ে এটি বাড়ির দরজা, জানালা অথবা বারান্দার কাছে রাখা যেতে পারে। পুদিনা পাতা এমন একটি গাছ যা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। এছাড়া পুদিনা পাতার ছোট্ট একটি ডাল লাগালে তা থেকে খুব সহজেই আরও অনেক গাছ তৈরি হয়ে যায়।



গাঁদা গাছ


ছাদ বাগান হোক কিংবা বারান্দায় হলুদ ও কমলা রঙের গাঁদা ফুল গাছ দেখতে খুবই সুন্দর লাগে। এই ফুল দেখতে যেমন সুন্দর তেমনই এই ফুলের একটি বিশেষ গন্ধও রয়েছে। কিছু ক্ষতিকর কীটপতঙ্গ আছে যারা গাঁদা গাছের গন্ধ পছন্দ করে না। বিশেষ করে বাড়িতে গাঁদা গাছ থাকলে তা সাদামাছি কিংবা গাছপালার ক্ষতি করে এমন কিছু পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে। পর্যাপ্ত সূর্যের আলো পেলে গাঁদা গাছে প্রচুর ফুলও ফোটে।


তুলসী গাছ


ভারতীয়দের কাছে তুলসী গাছ দেবী রূপে পূজিত হয়। কমবেশি সবার বাড়িতেই এই গাছটি থাকে। পুজো করার পাশাপাশি তুলসী গাছ অনেকে স্বাস্থ্যের কথা ভেবেও রোপণ করেন। এই গাছের শক্তিশালী সুগন্ধ কিছু পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে। তুলসীপাতায় যে প্রাকৃতিক তেলের গন্ধ থাকে তা মশা সহ অন্যান্য পোকামাকড় পছন্দ করে না। তুলসী গাছ বাড়ির উঠোন,বারান্দা বা জনালার কাছে রাখা যেতে পারে। এই গাছের জন্য সূর্যের আলো এবং জল খুবই জরুরি।


লেমন গ্রাস


বাড়িতে যদি মশার ব্যাপক উপদ্রব থাকে তাহলে লেমন গ্রাস লাগানো যেতে পারে। এই গাছের পাতা থেকে লেবুর মতো গন্ধ বের হয়, যা বাড়িতে মশা পোকামাকড়ের উৎপাত কমায়। বাড়িতে এই গাছ লাগানো হলে মশার উপদ্রব কমে। এই গাছ থেকে তৈরি সুগন্ধি তেল, মশা প্রতিরোধক পণ্য তৈরিতে ব্যবহার করা হয়। এই গাছটি বাড়ির বারান্দা কিংবা উঠোনে রোপণ করা যেতে পারে। লেমন গ্রাসের জন্য পর্যাপ্ত সূর্যের আলো প্রয়োজন।


ল্যাভেন্ডার গাছ


ল্যাভেন্ডারের সুন্দর সুগন্ধ আর বেগুনি রঙ এটিকে অন্য সমস্ত গাছের থেকে আলাদা করে তোলে। তবে ল্যাভেন্ডারের সুগন্ধ অনেক পোকামাকড় পছন্দ করে না। তাই বাড়িতে এই গাছ থাকলে এর গন্ধ পেয়েই মশা, মাছি কিংবা অন্যান্য পতঙ্গ দূরে চলে যায়। এই গাছটি বাড়ির বারান্দা জানালা অথবা প্রধান গেটের সামনে বসানো যেতে পারে। ল্যাভেন্ডার গাছ সূর্যের আলো পছন্দ করে। তাই এই গাছটি এমন জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত সূর্যের আলো এসে পৌঁছায়। এছাড়া এই গাছের মাটির জল নিষ্কাশনের ভাল ব্যবস্থা থাকাও জরুরি।

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৪:২৮ পিএম
  • আপডেট : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৪:২৮ পিএম

এ সম্পর্কিত আরও খবর


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৪:২৮ পিএম

রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে হৃদরোগ, হৃদরোগজনিত জটিলতা এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। এ কারণে হৃদযন্ত্র ও রক্তনালীর স্বাস্থ্য ভালো রাখতে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। অনেকেই রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে চিকিৎসকের পরামর্শে ওষুধ খান। চাইলে কোলেস্টেরলের পরিমাণ ঠিক রাখতে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। সেক্ষেত্রে নিয়মিত ওটমিল খেলে উপকার পাওয়া যায়। এছাড়াও কিছু ভেষজ চা কোলেস্টেরলের পরিমাণ ঠিক রাখতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। যেমন-


আদা চা

অনেকেই বদহজম বা বমিভাব দূর করার জন্য আদা চা খান। জনপ্রিয় এই ভেষজ চা খারাপ কোলেস্টেরল কমাতেও দারুণ কার্যকর।  আদায় থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি (এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য কোলেস্টেরল কমাতে সাহায্য করে। 


হলুদ চা

হলুদও খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকর। পেশি বা গাঁটে ব্যথা ও ফোলাভাব অনুভব করলে এক কাপ সদ্য তৈরি হলুদের চা পান করতে পারেন।


জবা ফুলের চা 

জবা ফুলও ক্ষতিকর কোলেস্টেরলের বিরুদ্ধে লড়াই করতে দারুণ কার্যকর। এক কাপ জবা ফুলের চা পান করলে তা শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বাড়তে দেয় না। বিশেষজ্ঞদের মতে, জবা ফুলের চা শরীরে এইচডিএল বা ‘ভালো’কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে ক্ষতিকর কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।


তুলসী চা

আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার প্রতিকার ও প্রতিরোধে ব্যবহৃত হয় তুলসি চা। এর মধ্যে রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমানো অন্যতম। তাই প্রতিদিন ওটমিল খেয়ে বিরক্ত হয়ে থাকলে, মাঝে মাঝে এক কাপ তুলসী চা পান করে দেখতে পারেন।


মেথি চা

আপনি যদি শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে চান, তবে আপনার দৈনন্দিন খাদ্যতালিকায় মেথি চা অন্তর্ভুক্ত করতে পারেন। এই ভেষজ চা অত্যন্ত কার্যকর, কারণ এটি খাবার থেকে ক্ষতিকর কোলেস্টেরল শরীরে শোষিত হতে বাধা দেয় বলে মনে করা হয়।


শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কার্যকরভাবে কমাতে চাইলে, এই চাগুলো পান করার পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন এবং নিয়মিত শরীরচর্চা করুন। 

বিষয় :