প্রতীকী ছবি

  • প্রকাশ : সোমবার ২০ এপ্রিল, ২০২৬, সময় : ১১:২৬ পিএম

বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য প্ল্যাটফর্মে আমরা নিয়মিত পোস্ট দেখি, কমেন্ট করি, আর সবচেয়ে সহজ প্রতিক্রিয়া হিসেবে দিই একটি ‘লাইক’। কিন্তু এই ছোট্ট ‘লাইক’ বাটনের পেছনে আসলে কী অর্থ লুকিয়ে আছে তা কি আমরা ভেবে দেখি?


‘লাইক’ শুধু পছন্দ নয়, আরও অনেক কিছু


অনেকেই মনে করেন, ‘লাইক’ মানেই কোনো কিছু ভালো লাগা। তবে বাস্তবে এটি আরও বিস্তৃত একটি সংকেত। অনেক সময় আমরা কোনো পোস্টে ‘লাইক’ দিই শুধু উপস্থিতি জানানোর জন্য, আবার কখনো সহমর্মিতা প্রকাশ করতে, আবার কখনো সম্পর্ক বজায় রাখার সামাজিক দায়বদ্ধতা থেকেও।


সামাজিক যোগাযোগের নীরব ভাষা


‘লাইক’ এখন এক ধরনের নীরব যোগাযোগের মাধ্যম। ধরুন, কেউ তার জীবনের সুখ-দুঃখ শেয়ার করলো আপনি হয়তো কিছু লিখলেন না, কিন্তু একটি ‘লাইক’ দিয়ে বোঝালেন আপনি বিষয়টি দেখেছেন, গুরুত্ব দিয়েছেন কিংবা যা বলছেন তার সঙ্গে তিনি একমত। এই আচরণ অনেক ক্ষেত্রে অনলাইন সম্পর্ককে টিকিয়ে রাখতে সাহায্য করে।


মানসিক প্রভাবও কম নয়


মনোবিজ্ঞানীরা বলছেন, ‘লাইক’ পাওয়া মানুষের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ ঘটায়, যা আনন্দের অনুভূতি তৈরি করে। তাই অনেকেই বেশি ‘লাইক’ পাওয়ার আশায় পোস্ট করেন। আবার উল্টোভাবে, প্রত্যাশার তুলনায় কম ‘লাইক’ পেলে হতাশাও তৈরি হতে পারে।


সম্পর্কের সূক্ষ্ম বার্তা


কিছু ক্ষেত্রে ‘লাইক’ সম্পর্কের সূক্ষ্ম ইঙ্গিতও বহন করে। যেমন কেউ নিয়মিত আপনার পোস্টে ‘লাইক’ দিচ্ছে, কিন্তু কথা বলছে না এটি আগ্রহ বা নজর রাখার ইঙ্গিত হতে পারে। আবার হঠাৎ করে ‘লাইক’ বন্ধ হয়ে গেলে সম্পর্কের দূরত্বও বোঝাতে পারে।


অ্যালগরিদমেও গুরুত্বপূর্ণ ভূমিকা


সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম ‘লাইক’কে একটি গুরুত্বপূর্ণ মেট্রিক হিসেবে ব্যবহার করে। আপনি কোন ধরনের পোস্টে ‘লাইক’ দিচ্ছেন, তার ওপর ভিত্তি করে প্ল্যাটফর্ম আপনাকে ভবিষ্যতে সেই ধরনের কনটেন্ট বেশি দেখায়। অর্থাৎ আপনার ‘লাইক’ আপনার অনলাইন অভিজ্ঞতাও নিয়ন্ত্রণ করে।


সচেতনভাবে ব্যবহার জরুরি


‘লাইক’ ছোট্ট একটি ক্লিক হলেও এর প্রভাব অনেক বড়। এটি যেমন আপনার অনুভূতি প্রকাশ করে, তেমনি অন্যের মনেও প্রভাব ফেলে। তাই অযথা বা না বুঝে ‘লাইক’ দেওয়ার বদলে সচেতনভাবে ব্যবহার করাই ভালো।



  • প্রকাশ : বুধবার ১৯ আগস্ট, ২০২৬, সময় : ২:২২ পিএম
  • আপডেট : বুধবার ১৯ আগস্ট, ২০২৬, সময় : ২:২২ পিএম

এ সম্পর্কিত আরও খবর


  • প্রকাশ : বুধবার ১৯ আগস্ট, ২০২৬, সময় : ২:২২ পিএম

কম্পিউটারে থাকা ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে গুগল ফটোজে সংরক্ষণ করতে এতদিন গুগল ড্রাইভের ডেস্কটপ সংস্করণ ব্যবহার করতেন অনেকেই। তবে সেই পদ্ধতিতে পরিবর্তন এনেছে গুগল। এখন ড্রাইভের ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে কম্পিউটারের নির্দিষ্ট ফোল্ডার থেকে নতুন ছবি ও ভিডিও সরাসরি গুগল ফটোজে সংরক্ষণ করা যাবে না।


ফলে কম্পিউটারে ছবি বা ভিডিও রাখার পর সেগুলো গুগল ফটোজে সংরক্ষণ করতে চাইলে ব্যবহারকারীদের নতুন পদ্ধতি অনুসরণ করতে হবে।


আগে রাখা ছবি-ভিডিও কি মুছে যাবে?


নতুন নিয়মে পুরোনো ছবি বা ভিডিও নিয়ে চিন্তার কারণ নেই। আগে গুগল ফটোজে সংরক্ষণ করা ছবি ও ভিডিও আগের মতোই থাকবে। ড্রাইভের ডেস্কটপ সংস্করণের মাধ্যমে আগে যেসব ছবি ও ভিডিও গুগল ফটোজে রাখা হয়েছে, সেগুলোও মুছে যাবে না।


অর্থাৎ পরিবর্তনটি শুধু নতুন করে ছবি ও ভিডিও সংরক্ষণের পদ্ধতিতে।


যেভাবে কম্পিউটার থেকে ছবি রাখবেন


ড্রাইভের ডেস্কটপ সংস্করণের পুরোনো সুবিধা বন্ধ হলেও কম্পিউটার থেকে গুগল ফটোজে ছবি ও ভিডিও সংরক্ষণ করা যাবে।


এ জন্য প্রথমে কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজার থেকে গুগল ফটোজে প্রবেশ করে নিজের গুগল অ্যাকাউন্টে ঢুকতে হবে। এরপর ছবি যোগ করার বিকল্প থেকে ‘ফোল্ডার সংরক্ষণ’ নির্বাচন করতে হবে।


এরপর কম্পিউটারে যে ফোল্ডারে ছবি বা ভিডিও রয়েছে, সেটি নির্বাচন করতে হবে। প্রয়োজনীয় অনুমতি দেওয়ার পর ওই ফোল্ডারে থাকা ছবি ও ভিডিও গুগল ফটোজে সংরক্ষণ শুরু হবে।


অর্থাৎ, এতদিন যে কাজটি ড্রাইভের ডেস্কটপ সংস্করণের মাধ্যমে করা যেত, এখন সেটিই সরাসরি গুগল ফটোজের ওয়েবসাইট থেকে করতে হবে।


বেশি সমস্যায় পড়বেন কারা?


নতুন পরিবর্তনটি বিশেষ করে তাঁদের জন্য গুরুত্বপূর্ণ, যাঁরা নিয়মিত কম্পিউটারে ছবি ও ভিডিও রেখে সেগুলো গুগল ফটোজে সংরক্ষণ করতেন।


ক্যামেরা বা মুঠোফোনের ছবি কম্পিউটারে এনে সেখান থেকে গুগল ফটোজে সংরক্ষণ করা, পুরোনো ছবি-ভিডিওর বড় সংগ্রহ অনলাইনে রাখা কিংবা নির্দিষ্ট কোনো ফোল্ডারের ছবি নিয়মিত সংরক্ষণ করার ক্ষেত্রে পুরোনো পদ্ধতি আর কাজ করবে না।


গুগল ড্রাইভে থাকা ছবি কি হারাবে?


না। গুগল ড্রাইভে আগে থেকে থাকা ছবি বা ভিডিও মুছে যাবে না। একইভাবে গুগল ফটোজে সংরক্ষণ করা পুরোনো ছবি ও ভিডিওও আগের মতোই থাকবে।


শুধু ড্রাইভের ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে কম্পিউটার থেকে গুগল ফটোজে নতুন ছবি ও ভিডিও পাঠানোর সুবিধাটি বন্ধ হয়েছে।


সংরক্ষণের আগে দেখে নিন জায়গা


ছবি ও ভিডিও সংরক্ষণ করার আগে গুগল অ্যাকাউন্টে পর্যাপ্ত জায়গা রয়েছে কি না, সেটিও দেখে নেওয়া জরুরি। কারণ গুগল ফটোজে ছবি ও ভিডিও রাখলে তা গুগল অ্যাকাউন্টের নির্ধারিত সংরক্ষণ জায়গা ব্যবহার করে।


এই একই সংরক্ষণ জায়গা জিমেইল ও গুগল ড্রাইভের জন্যও ব্যবহৃত হয়। ফলে অনেক ছবি বা ভিডিও সংরক্ষণের আগে অ্যাকাউন্টে কতটা জায়গা খালি রয়েছে, তা দেখে নেওয়া ভালো।


নতুন নিয়মে পুরোনো ছবি-ভিডিও হারানোর কোনো আশঙ্কা নেই। তবে কম্পিউটার থেকে নিয়মিত গুগল ফটোজে ছবি ও ভিডিও সংরক্ষণ করা ব্যবহারকারীদের এখন থেকে পুরোনো পদ্ধতির বদলে গুগল ফটোজের ওয়েবসাইট ব্যবহার করতে হবে।


বিষয় : গুগল ফটোজ


  • প্রকাশ : মঙ্গলবার ১৮ আগস্ট, ২০২৬, সময় : ৯:৩০ পিএম

দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেলের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নামে ‘সার্কেল’ হিসেবে ব্র্যান্ডটির পরবর্তী যাত্রা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে এয়ারটেলকে একীভূতকারী মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রবি আজিয়াটা।


নতুন ব্র্যান্ডিং কার্যকর হলে দীর্ঘদিনের পরিচিত‘এয়ারটেল’নামেরপরিবর্তে গ্রাহকদের কাছে‘সার্কেল’নামে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে এয়ারটেলের দীর্ঘদিনের পরিচিতি রয়েছে।


২০১৬ইং সালে Airtel Bangladesh Limited,Robi Axiata Limited-এর সঙ্গে একীভূত হয়।এরপর এয়ারটেল ব্র্যান্ডটি রবির অধীনে একটি স্বতন্ত্র পণ্য ব্র্যান্ড হিসেবে কার্যক্রম চালিয়ে আসছে।


এয়ারটেলের নাম পরিবর্তনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের মোবাইল টেলিযোগাযোগ বাজারে এটি হবে উল্লেখযোগ্য একটি ব্র্যান্ড পরিবর্তন।


বিশেষ করে দীর্ঘদিনের গ্রাহকদের কাছে’এয়ারটেল’নামটির জায়গায় ‘সার্কেল’নামটি নতুন পরিচয় হিসেবে প্রতিষ্ঠিত করতে রবিকে বড় ধরনের ব্র্যান্ডিং ও প্রচারণার মধ্য দিয়ে যেতে হবে।তবে নতুন নাম চালুর সময়,ব্র্যান্ড পরিবর্তনের বিস্তারিত পরিকল্পনা এবং বিদ্যমান গ্রাহকদের সেবা ব্যবহারে কোনো পরিবর্তন আসবে কি না—এসব বিষয়ে রবির পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।


সূর্যগ্রহণ দেখে বিপদে শত শত ব্রিটিশ নাগরিক

  • প্রকাশ : রবিবার ১৬ আগস্ট, ২০২৬, সময় : ৬:১৩ পিএম

মহাবিশ্বের এক অপরূপ বিস্ময় সূর্যগ্রহণ। চাঁদ যখন সূর্যকে সম্পূর্ণ বা আংশিক ঢেকে ফেলে, তখন পৃথিবীতে এক অদ্ভুত অন্ধকার নেমে আসে। সেই সময় মানুষ কৌতূহলী হয়ে আকাশের দিকে তাকান। 


কিন্তু সূর্যগ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে তাকালে চোখে নানা ধরনের সমস্যা হতে পারে।


ইউরোপের বিভিন্ন দেশসহ যুক্তরাজ্যে ১২ আগস্ট এক বিরল সূর্যগ্রহণ দেখা গেছে। এই গ্রহণ দেখতে দেশটির হাজার হাজার মানুষ বাইরে আসেন। অনেকেই কোনো সুরক্ষা চশমা ব্যবহার না করে সরাসরি সূর্যের দিকে তাকিয়ে ছিলেন। এখন তাঁরা চোখে চরম ব্যথার অভিযোগ করছেন। 


অনেক ব্রিটিশ নাগরিক সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের শারীরিক কষ্টের কথা জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমার মনে হচ্ছে, আমি অন্ধ হয়ে যাচ্ছি।’


সরাসরি সূর্যের দিকে তাকানোর ফলে অনেকের চোখে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। বিশেষ চশমা ছাড়া সূর্যগ্রহণ দেখার কারণে এই শারীরিক সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সূর্যগ্রহণের মতো মহাজাগতিক ঘটনা দেখতে মানুষ ব্যাকুল থাকেন। কিন্তু খালি চোখে সূর্যের দিকে তাকালে চোখের রেটিনা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। একে বলা হয় সোলার রেটিনোপ্যাথি। সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি চোখের টিস্যু পুড়িয়ে দেয়। ঘটনার পর থেকে যুক্তরাজ্যের অনেকেই চোখের নানা সমস্যা অনুভব করছেন। 


সরাসরি সূর্য দেখার পর বেশ কিছু লক্ষণ দেখা যায়। তখন চোখের ভেতরে তীব্র জ্বালা ও যন্ত্রণা হয়। স্বাভাবিক দৃষ্টি ঝাপসা হয়ে যেতে দেখা যায়। চোখের সামনে কালো দাগ বা অন্ধকার দেখেন অনেকেই। সাময়িক বা স্থায়ী দৃষ্টিশক্তি হ্রাস পেতে দেখা যাচ্ছে।


চিকিৎসকদের মতে, অনেকেই ভাবেন, গ্রহণের সময় সূর্যের তেজ কম থাকে। এই ধারণা সম্পূর্ণ ভুল। গ্রহণের সময় সূর্য থেকে আসা অদৃশ্য অতিবেগুনি ও অবলোহিত রশ্মি চোখের গভীর ক্ষতি করে। এই ক্ষতি তাৎক্ষণিকভাবে বোঝা যায় না। কয়েক ঘণ্টা পর লক্ষণগুলো প্রকাশ পায়। স্বাস্থ্যবিশেষজ্ঞরা সব সময় সোলার ফিল্টার বা বিশেষ গ্রহণ চশমা ব্যবহারের পরামর্শ দেন। 


সাধারণ রোদচশমা বা সানগ্লাস চোখের জন্য মোটেও নিরাপদ নয়। ব্রিটেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জনসাধারণকে চিকিৎসকের পরামর্শ নিতে বলেছে। যাঁরা খালি চোখে সূর্যগ্রহণ দেখে চোখের সমস্যায় ভুগছেন, তাঁদের দ্রুত চক্ষুবিশেষজ্ঞ দেখানোর অনুরোধ করা হয়েছে।


সূত্র: ডেইলি মেইল


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৪ আগস্ট, ২০২৬, সময় : ৩:৫৩ পিএম

বর্ষাকালে বাইরে ঝুম বৃষ্টি নামলেই অনেক সময় হঠাৎ ধীর হয়ে যায় ওয়াই-ফাই। ভিডিও বাফারিং, ওয়েবসাইট খুলতে দেরি কিংবা অনলাইন মিটিংয়ে বারবার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তবে সবসময় বৃষ্টিই যে সরাসরি ওয়াই-ফাইয়ের গতি কমিয়ে দেয়, তা নয়। দুর্বল সিগন্যাল, রাউটারের অবস্থান, বিদ্যুতের ওঠানামা কিংবা ইন্টারনেট সেবাদাতার নেটওয়ার্কে সমস্যা থেকেও এমনটা হতে পারে। বৃষ্টির দিনে ওয়াই-ফাই ধীর হলে কয়েকটি সহজ উপায়ে সমস্যা কিছুটা কমানো সম্ভব।


রাউটার রিস্টার্ট করুন

ইন্টারনেট ধীর মনে হলে প্রথমেই রাউটারটি বন্ধ করে ৩০ সেকেন্ড থেকে এক মিনিট অপেক্ষা করে আবার চালু করুন। অনেক সময় দীর্ঘক্ষণ চালু থাকার কারণে রাউটারের ক্যাশ বা সংযোগে সাময়িক সমস্যা তৈরি হয়। রিস্টার্ট করলে নতুন করে নেটওয়ার্ক সংযোগ তৈরি হতে পারে।


রাউটারের অবস্থান পরিবর্তন করুন

রাউটার যদি দেয়ালের আড়ালে, আলমারির ভেতরে বা মেঝেতে রাখা থাকে, তাহলে ওয়াই-ফাই সিগন্যাল দুর্বল হতে পারে। রাউটারটি ঘরের তুলনামূলক মাঝামাঝি এবং খোলা জায়গায় রাখুন। রাউটারের আশপাশে ধাতব জিনিস, বড় ইলেকট্রনিক ডিভাইস বা মোটা দেয়াল থাকলেও সিগন্যাল বাধাগ্রস্ত হতে পারে।


৫ গিগাহার্টজ নেটওয়ার্ক ব্যবহার করুন

আধুনিক রাউটারে সাধারণত ২.৪ গিগাহার্টজ ও ৫ গিগাহার্টজ দুই ধরনের ব্যান্ড থাকে। রাউটারের কাছাকাছি থাকলে ৫ গিগাহার্টজ নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন। এতে তুলনামূলক দ্রুত গতি পাওয়া যায় এবং আশপাশের অনেক ডিভাইসের হস্তক্ষেপও কম হতে পারে। তবে দূরত্ব বেশি হলে ২.৪ গিগাহার্টজ নেটওয়ার্ক অনেক ক্ষেত্রে ভালো কভারেজ দিতে পারে।


অপ্রয়োজনীয় ডিভাইস বিচ্ছিন্ন করুন

একই সময়ে অনেক ফোন, স্মার্ট টিভি, ল্যাপটপ বা অন্যান্য ডিভাইস ওয়াই-ফাইয়ে যুক্ত থাকলে ব্যান্ডউইথ ভাগ হয়ে যায়। তাই বৃষ্টির দিনে জরুরি কাজ করার সময় অপ্রয়োজনীয় ডিভাইসগুলো সংযোগ বিচ্ছিন্ন করে দিন। ব্যাকগ্রাউন্ডে চলা বড় ডাউনলোড বা সফটওয়্যার আপডেটও বন্ধ রাখতে পারেন।


রাউটারের পাওয়ার সংযোগ পরীক্ষা করুন

বৃষ্টির সময় বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা করলে রাউটারেও সমস্যা হতে পারে। রাউটার বারবার রিস্টার্ট হলে বা সংযোগ বিচ্ছিন্ন হলে পাওয়ার অ্যাডাপ্টার ও সকেট পরীক্ষা করুন। সম্ভব হলে ভালো মানের সার্জ প্রটেক্টর ব্যবহার করা যেতে পারে।


ইন্টারনেট সেবাদাতার সমস্যা কি না দেখুন

সবকিছু ঠিক থাকার পরও গতি কম থাকলে সমস্যাটি আপনার রাউটারে নাও হতে পারে। ভারী বৃষ্টি বা ঝড়ের কারণে ইন্টারনেট সেবাদাতার লাইন, ফাইবার নেটওয়ার্ক বা স্থানীয় অবকাঠামোয় সমস্যা দেখা দিতে পারে। একই সংযোগ ব্যবহার করা অন্যদেরও যদি একই সমস্যা হয়, তাহলে আইএসপির কাস্টমার কেয়ারে যোগাযোগ করাই ভালো।


তবে মনে রাখবেন, সাধারণ বৃষ্টি সরাসরি ওয়াই-ফাই সিগন্যালকে সবসময় দুর্বল করে না। বরং বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ সমস্যা, নেটওয়ার্ক অবকাঠামোর ক্ষতি বা আইএসপির সংযোগে বিঘ্ন যুক্ত হলে ইন্টারনেট ধীর হতে পারে। তাই কারণটি শনাক্ত করে ব্যবস্থা নিলেই বৃষ্টির দিনেও ইন্টারনেটের গতি অনেকটা স্বাভাবিক রাখা সম্ভব।



ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬, সময় : ৪:৫৯ পিএম

লোডশেডিং এখন অনেকের দৈনন্দিন জীবনের বড় ভোগান্তির কারণ। দীর্ঘ সময় বিদ্যুৎহীন অবস্থায় অনেকের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিদ্যুৎ ছাড়া শুধু ঘরের আলো, ফ্যান বা ইন্টারনেট ব্যবহারে সমস্যা হয় তা নয়, সবচেয়ে বেশি দুশ্চিন্তা তৈরি হয় স্মার্টফোনের চার্জ নিয়ে।


জরুরি যোগাযোগ, মোবাইল ব্যাংকিং কিংবা ইন্টারনেট ব্যবহারের জন্য ফোন সচল রাখা প্রয়োজন। তাই ঘন ঘন লোডশেডিংয়ের সময় কিছু সহজ কৌশল মেনে চললে স্মার্টফোনের ব্যাটারি অনেকটা সময় ধরে রাখা সম্ভব।


স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে রাখুন


স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার অন্যতম কারণ হলো ডিসপ্লে। লোডশেডিংয়ের সময় প্রয়োজনের তুলনায় বেশি উজ্জ্বলতা ব্যবহার না করাই ভালো। ফোনের ব্রাইটনেস কমিয়ে রাখুন এবং সম্ভব হলে ‘অটো ব্রাইটনেস’ চালু করুন। একই সঙ্গে স্ক্রিনের ‘স্ক্রিন টাইমআউট’ কমিয়ে দিলে ফোন অপ্রয়োজনে দীর্ঘ সময় জ্বলে থাকবে না।


ব্যাটারি সেভিং মোড চালু করুন


চার্জ দ্রুত কমে আসতে থাকলে ফোনের ‘ব্যাটারি সেভার’ বা ‘পাওয়ার সেভিং মোড’ চালু করুন। এই ফিচার ব্যাকগ্রাউন্ডে চলা কিছু অ্যাপের কার্যক্রম, প্রসেসরের গতি ও অন্যান্য ব্যাটারি খরচ কমিয়ে দেয়। ফলে কম চার্জে ফোন তুলনামূলক বেশি সময় ব্যবহার করা যায়।


অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখুন


ফোনের অনেক অ্যাপ ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে ডাটা সিঙ্ক, লোকেশন বা নোটিফিকেশনের কাজ চালিয়ে যেতে পারে। লোডশেডিংয়ের সময় যেসব অ্যাপ প্রয়োজন নেই, সেগুলোর ব্যাকগ্রাউন্ড কার্যক্রম সীমিত করুন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও স্ট্রিমিং ও গেমিং অ্যাপ বেশি ব্যাটারি খরচ করতে পারে।


মোবাইল ডাটা ও ৫জি ব্যবহারে সতর্ক থাকুন


দুর্বল নেটওয়ার্ক এলাকায় স্মার্টফোনকে বারবার নেটওয়ার্ক খুঁজতে হয়। এতে ব্যাটারি দ্রুত কমে যেতে পারে। প্রয়োজন না থাকলে মোবাইল ডাটা, ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ও লোকেশন বন্ধ রাখুন। তবে জরুরি যোগাযোগের প্রয়োজন থাকলে মোবাইল নেটওয়ার্ক চালু রাখাই স্বাভাবিক।


ভিডিও দেখা ও গেম খেলা এড়িয়ে চলুন


লোডশেডিংয়ের সময় বিনোদনের জন্য ফোনে ভিডিও দেখা বা গেম খেলার প্রবণতা বাড়ে। কিন্তু এসব কাজ ডিসপ্লে, প্রসেসর ও ইন্টারনেট তিনটিই বেশি ব্যবহার করে। ফলে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। চার্জ কম থাকলে বিনোদনের বদলে প্রয়োজনীয় যোগাযোগের জন্য ফোন সংরক্ষণ করাই ভালো।


অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন


বারবার নোটিফিকেশন এলে ফোনের স্ক্রিন জ্বলে ওঠে এবং ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কাজ সক্রিয় হয়। তাই যেসব অ্যাপের নোটিফিকেশন জরুরি নয়, সেগুলো বন্ধ করে দিতে পারেন। এতে সামান্য হলেও ব্যাটারি সাশ্রয় হবে।


চার্জ দেওয়ার সুযোগ পেলেই কিছুটা চার্জ করে নিন


লোডশেডিংয়ের সময় বিদ্যুৎ আসার পর ফোনের চার্জ একেবারে শেষ হওয়ার অপেক্ষা না করে সুযোগমতো চার্জ করে নিন। সম্ভব হলে পাওয়ার ব্যাংকও প্রস্তুত রাখুন। তবে পাওয়ার ব্যাংক ব্যবহারের আগে সেটিতেও পর্যাপ্ত চার্জ আছে কি না, তা নিশ্চিত করা জরুরি।


ফোন অতিরিক্ত গরম হতে দেবেন না


অতিরিক্ত তাপ ব্যাটারির ওপর চাপ তৈরি করতে পারে এবং চার্জ দ্রুত কমতে পারে। লোডশেডিংয়ের সময় ফোন চার্জে দিয়ে ভারী গেম খেলা, দীর্ঘক্ষণ ভিডিও দেখা বা রোদে ফোন ব্যবহার করা এড়িয়ে চলুন। চার্জ দেওয়ার সময় ফোন গরম হয়ে গেলে সেটিকে ঠান্ডা জায়গায় রাখুন।

কৃষি প্রযুক্তি গবেষণা

মহাকাশে ধান চাষে সফল চীন


মহাকাশে ধান চাষে সফল

  • প্রকাশ : বুধবার ১২ আগস্ট, ২০২৬, সময় : ৪:৩২ পিএম

কল্পবিজ্ঞানের গল্পকে বাস্তবে রূপ দিয়ে মহাকাশের কক্ষপথে ধান চাষ করে সফল হয়েছেন চীনের নভোচারীরা। দেশটির নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগংয়ে এই বৈজ্ঞানিক পরীক্ষা করা হয়। 


দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানে পৃথিবীর ওপর খাদ্যের নির্ভরতা কমিয়ে চাঁদ, মঙ্গল গ্রহ বা গভীর মহাকাশে মানববসতি স্থাপনের গবেষণায় এই অর্জনকে বড় মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।


গত ২৪ মে উৎক্ষেপণ করা শেনঝৌ-২৩ মিশনের মাধ্যমে ধানের বীজ তিয়ানগং মহাকাশ স্টেশনে নেওয়া হয়েছিল। দুই মাসের বেশি সময় ধরে নিবিড় পরিচর্যার পর নভোচারী জু ইয়াংঝু, ঝাং ঝিয়ুয়ান এবং লাই কা-ইং প্রথম ধাপের ধানের নমুনা সংগ্রহ বা ধান কাটার কাজ সম্পন্ন করেছেন। প্রকাশ করা ভিডিওতে নভোচারীদের ধান সংগ্রহ করে গবেষণার জন্য তা নিরাপদে সংরক্ষণ করতে দেখা গেছে।


এর আগে ২০২২ সালে তিয়ানগং স্টেশনে ১২০ দিনে সম্পূর্ণ জীবনচক্র সম্পন্ন করে ধান উৎপাদনে সফল হয়েছিল চীন। সে সময় উৎপাদিত ৫৯টি স্পেস সিড পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছিল। 


তবে নতুন এই গবেষণায় মহাকাশে পরপর দুই প্রজন্মের ধান চাষ করার উপায় খুঁজছেন নভোচারীরা। মহাকাশের পরিবেশে ধানের একাধিক প্রজন্ম বড় হলে সেগুলো প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে কি না, তা জানতে বিভিন্ন ধরনের গবেষণাও করছেন তাঁরা।