নির্ধারিত সময়ের আগ পর্যন্ত দুই দলের খেলোয়াড়দের মাঠে দেখা যায়নি
বৃহস্পতিবার বিপিএলের প্রথম ম্যাচেই বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে ক্রিকেটারদের বয়কট হুমকির মুখে পড়ে। চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু হয়নি, কারণ ম্যাচের জন্য কোনো দলই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়নি। ঢাকা পর্বে এবারের বিপিএলের প্রথম ম্যাচটি বৃহস্পতিবার দুপুর ১টায় শুরু হওয়ার কথা ছিল।
টস হওয়ার কথা ছিল দুপুর ১২টা ৩০ মিনিটে। কিন্তু নির্ধারিত সময়ের আগ পর্যন্ত দুই দলের খেলোয়াড়দের মাঠে দেখা যায়নি, ফলে ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
এই পরিস্থিতির পেছনে রয়েছে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে ক্রিকেটারদের দেওয়া বয়কটের হুমকি। নাজমুল ইসলাম পরিচালক পদ থেকে পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা।
বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নিজেদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে। কোয়াব জানায়, আজকের নির্ধারিত বিপিএল ম্যাচ শুরুর আগেই নাজমুল পদত্যাগ না করলে ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে সরে দাঁড়াবেন।
সেই আল্টিমেটামের বাস্তব প্রতিফলন দেখা গেছে বিপিএলের মাঠে। এই বিতর্কের সূত্রপাত বুধবার সন্ধ্যায় মিরপুরে দেওয়া নাজমুল ইসলামের এক মন্তব্য থেকে।
তিনি বলেছিলেন, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে না গেলে বিসিবির কোনো ক্ষতি হবে না; বরং আর্থিক ক্ষতির মুখে পড়বেন ক্রিকেটাররাই। এই মন্তব্যে ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এর প্রভাব শুধু বিপিএলেই নয়, এর আগেই বৃহস্পতিবার দিনের শুরুতে ঢাকা ক্রিকেট লিগের ম্যাচগুলোও অনুষ্ঠিত হয়নি। সব মিলিয়ে এম নাজমুল ইসলামের মন্তব্য ও তার বিরুদ্ধে নেওয়া অবস্থান বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটকে কার্যত অচল করে দিয়েছে।
বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটারদের অবস্থান, বিসিবির পরবর্তী সিদ্ধান্ত এবং বয়কট প্রত্যাহার হবে কি না, এসবের ওপরই নির্ভর করছে বিপিএলের ভবিষ্যৎ সূচি ও ম্যাচ আয়োজন।
লিটন দাস
মেহেদী হাসান মিরাজের বলে পরপর দুই ছক্কা মেরে বেরিয়ে গিয়ে আরেকটি বড় শট খেলতে গেলেন কাগিসো রাবাদা, এবার ব্যর্থ হলেন তিনি। সুযোগ পেয়ে গেলেন লিটন দাস। গ্লাভসে বল জমিয়েই বেলস ফেলে দিলেন তিনি।দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে এটি লিটনের অষ্টম ডিসমিসাল। টেস্টের সুদীর্ঘ ইতিহাসে তিনিই প্রথম কিপার হিসেবে আট ডিসমিসালের বিশ্ব রেকর্ড গড়লেন।
মিরাজ পেলেন নিজের দ্বিতীয় উইকেট। ৯৩ বলে দুই ছয় ও ১০ চারে ৭২ রান করেন রাবাদা। ১১৬ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৯ উইকেটে ৫১২। ক্রিজে টেম্বা বাভুমার সঙ্গী ডেইন প্যাটারসন।
ট্রফি হাতে ভারতের উল্লাস
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মাঠের ভেতর ও বাইরে বাড়তি উত্তেজনা, স্নায়ুচাপ আর তীব্র প্রতিদ্বন্দ্বিতা। দুই দেশের রাজনৈতিক বৈরিতার আঁচ প্রায়ই এসে পড়ে খেলার মাঠে। সাম্প্রতিক সময়ে ক্রিকেট মাঠে দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানো বা উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে কম আলোচনা হয়নি।
কিন্তু ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ যেন সব বৈরিতা ধুয়ে মুছে এক অন্যরকম বার্তা দিল। প্রমাণ করল, মাঠের ৯০ মিনিটের লড়াই আর রাজনৈতিক সীমানা শেষ পর্যন্ত খেলার মূল সুর—সৌহার্দ্য ও সম্মানকে ছাপিয়ে যেতে পারে না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফে রেকর্ড দশমবারের মতো শিরোপা জিতেছে ভারত। তবে ম্যাচের উত্তেজনাকর ফলাফলের চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে ফাইনাল শেষে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পারস্পরিক সম্মান প্রদর্শনের চমৎকার এক দৃশ্য। রানার্সআপ ট্রফি নিতে যাওয়ার সময় পাকিস্তান দলকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানায় ভারত। এরপর চ্যাম্পিয়ন ভারতীয় দলটিকেও একইভাবে গার্ড অব অনার জানায় পাকিস্তানি খেলোয়াড়রা। দুই দলের এই সৌজন্য বিনিময় যেন খেলার মাঠের এক অনন্য রূপকথা।
টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে চারদিকে ছিল চরম কৌতূহল। রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব ফুটবল মাঠেও পড়বে কি না, সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন ছুটে গিয়েছিল দুই দলের কোচের দিকে। তবে তাদের উত্তরগুলো ছিল ভীষণ স্পষ্ট ও পেশাদার—মাঠে লড়াই হবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু খেলা শেষে সৌজন্য বিনিময়ে কোনো আপত্তি নেই। ভারতীয় দলের কোচ নওশাদ মুসা তো বলেই দিয়েছিলেন, তারা শুধু হাত মেলাতেই নয়, প্রয়োজনে কোলাকুলি করতেও প্রস্তুত।
শিরোপা নির্ধারণী ম্যাচ শেষে সেই কথারই বাস্তবে অসাধারণ প্রতিফলন দেখা গেল। ফাইনালের মতো হাই-ভোল্টেজ ও আবেগঘন একটি লড়াইয়ের পর শুধু হাত মেলানো বা কোলাকুলিতেই সীমাবদ্ধ থাকেনি সেই সৌহার্দ্য; গার্ড অব অনারের মতো সম্মানজনক প্রটোকল দুই পক্ষ থেকেই যেভাবে পালিত হয়েছে, তা ক্রীড়াঙ্গনে বিরল এক দৃষ্টান্ত।
ফাইনালে অবশ্য শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। প্রথমার্ধের যোগ করা সময়ে আলমগীর আলী খান গাজীর ডান পায়ের বাঁকানো শটে তারা এগিয়েও গিয়েছিল। তবে দমে যায়নি ব্লু টাইগার্সরা। ম্যাচের ৬০ মিনিটে ফরোয়ার্ড সুহাইল ভাটের দুর্দান্ত গোলে ১-১ সমতা ফেরায় ভারত। এরপর ৮৮ মিনিটে কর্নার থেকে ডিফেন্ডার সন্দীপ মান্ডির নিখুঁত হেড জালে জড়ালে ২-১ গোলের জয় নিশ্চিত হয় ভারতের।
শুধু দলীয় শিরোপা নয়, টুর্নামেন্টের ব্যক্তিগত পুরস্কারেও একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে ভারত। সেরা গোলকিপার, সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্টসেরা খেলোয়াড়—তিনটি পুরস্কারই জিতেছেন ভারতীয় ফুটবলাররা। চ্যাম্পিয়ন দল হিসেবে ভারত জিতেছে ৪০ হাজার ডলার (প্রায় ৫০ লাখ টাকা), আর রানার্সআপ পাকিস্তান পেয়েছে ১৫ হাজার ডলার (প্রায় ১৯ লাখ টাকা)।
ক্রিকেট মাঠে যখনই ভারত-পাকিস্তান মুখোমুখি হয়, তখন গ্যালারির গর্জন আর খেলোয়াড়দের মধ্যকার অদৃশ্য দেওয়াল অনেক সময়ই অস্বস্তির পরিবেশ তৈরি করে। কিন্তু ফুটবল যেন আজ সেই দেওয়াল গুঁড়িয়ে দিয়ে এক সুতোয় বাঁধল দুদেশকে। ট্রফি আর হারের দীর্ঘশ্বাসের বাইরে গিয়ে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের এই আলিঙ্গন ও সম্মান প্রদর্শন ক্রিকেটবিশ্বের জন্য একটি বড় শিক্ষা।
দিনশেষে ট্রফি একটি দলই জিতেছে, কিন্তু জয় হয়েছে ফুটবলেরও। রাজনীতির দেওয়াল ভেঙে ঢাকার সবুজ গালিচা যে সম্প্রীতির বীজ বুনে দিল, তা দীর্ঘদিন স্মরণে রাখবে দুই দেশের ক্রীড়াপ্রেমীরা।
ছবি : সংগৃহীত
বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা ৭–০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে কোস্টারিকাকে। ম্যাচে জোড়া গোলের কৃতিত্ব দেখিয়েছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এছাড়া আর্জেন্টিনার হয়ে একটি গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
বাংলাদেশ সময় আজ বুধবার (১৮ নভেম্বর) ভোরে আর্জেন্টিনার কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথমার্ধেই চার গোলের দাপটে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় আর্জেন্টিনা। ম্যাচের অষ্টম মিনিটে নিকো পাজের গোলে লিড নেয় স্বাগতিকরা। এরপর ৩৫ মিনিটে ব্যবধান বাড়ান হুলিয়ান আলভারেজ। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার লিড ৩–০ করেন পাজ।
বিরতিতে যাওয়ার ঠিক আগে, ৪৩ মিনিটে আলভারেজও নিজের দ্বিতীয় গোলের দেখা পেলে ৪–০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্কালোনির দল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলে গোলের ব্যবধান বাড়াতে থাকে আর্জেন্টিনা। ৪৮ মিনিটে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর গোলে স্কোরলাইন দাঁড়ায় ৫–০। এরপর ৭৮ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার জালে বল পাঠিয়ে ব্যবধান ৬–০ করেন। ম্যাচের ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে আর্জেন্টিনার ৭–০ গোলের বড় জয় নিশ্চিত করেন মাস্তানতুয়োনো।
ম্যাচে নিকো পাজ ও হুলিয়ান আলভারেজের জোড়া গোলের পাশাপাশি মাস্তানতুয়োনোর জোড়া গোলও আর্জেন্টিনার জয়ে বড় ভূমিকা রাখে।
ছবি: সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত
ছবি : সংগৃহীত
এক হাজার টাকার টিকিট এক লাফে কমিয়ে ২০০ টাকা করেও সেভাবে সাড়া পাচ্ছে না সাউথ এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। অনলাইনে টিকিট কেনার তোড়জোড় নেই। জাতীয় স্টেডিয়ামের সামনের বুথেও টিকিটের জন্য কোনো লাইন নেই। টিকিটের প্রতি দর্শকের অনাগ্রহী হওয়ার কারণটা সবারই জানা। নিজ আঙিনার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেই হামজা চৌধুরী-শমিত সোমের বাংলাদেশ। তারপরও দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার শিরোপা লড়াই নিয়ে কিছুটা উন্মাদনা আছে।
সেটি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই বলেই। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত রেকর্ড দশম ট্রফির সামনে। বিপরীতে নিজেদের ফুটবল ইতিহাসে সাফের প্রথম শিরোপার হাতছানি পাকিস্তানের। জাতীয় স্টেডিয়ামে আজকের ফাইনালে দুদল মুখোমুখি হবে রাত ৮টায়।
সাফের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। এখন পর্যন্ত ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। এবার টানা তৃতীয়বার শিরোপা জিতে নতুন ইতিহাস গড়তে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে, পাকিস্তানের সামনে অপেক্ষা করছে ইতিহাস গড়ার সুযোগ। এর আগে কখনও সাফের ফাইনালে খেলেনি দলটি। এবার প্রথমবারের মতো ফাইনালে উঠে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে তারা। তবে ফাইনালের আগে দুই দলের পথচলা ছিল দুই রকম। গ্রুপ পর্বে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে একপর্যায়ে ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল ব্লু টাইগার্সরা। যদিও শেষ দিকে দুই গোল করে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান। এবার তাই সেই হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি শিরোপা জয়ের লক্ষ্য থাকবে তাদের।
সেমিফাইনালে ভারত ২-১ গোলে ভুটানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান, বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর পাকিস্তান শিবিরে আত্মবিশ্বাসের পারদ এখন বেশ উঁচুতে। নকআউট পর্বে বিদেশে খেলা কয়েকজন ফুটবলার দলে যোগ দেওয়ায় পাকিস্তানকে আগের চেয়ে শক্তিশালী মনে করছেন ভারতের কোচ নওশাদ মুসাও। গতকাল ফাইনাল-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতের কোচ বলেন, ‘দেখুন, প্রতিটি ম্যাচই শেখার একটি মাধ্যম। আর আপনি যদি পাকিস্তান দলকে দেখেন, আমাদের বিপক্ষে যে দলটি খেলেছিল এবং বাংলাদেশের বিপক্ষে যে দলটি খেলেছে– দুটো সম্পূর্ণ আলাদা দল। আমাদের জয়ের পর আমাকে এই প্রশ্ন করা হয়েছিল এবং আমি সংবাদমাধ্যমকে বলেছিলাম, আমরা যে পাকিস্তান দলের বিপক্ষে খেলেছি, সেটি তাদের পূর্ণাঙ্গ স্কোয়াড ছিল না। আমি তখনই বলেছিলাম, ওই খেলোয়াড়রা ফিরে এলে তারা ভিন্ন এক দলে পরিণত হবে। আর অবশ্যই আমরা তাদের নিয়ে বিশ্লেষণ করছি; তারা কীভাবে খেলে এবং কী কী করে, তা আমরা পর্যবেক্ষণ করছি। তাই নিশ্চিতভাবেই আগামীকাল আপনা