“স্বপ্নের পরিধি হচ্ছে আকাশচুম্বী, স্বপ্নের কোনো পরিসীমা হয় না। তোমাদের আকাশচুম্বী স্বপ্ন দেখতে জানতে হবে” মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত সুলতানার স্বপ্ন গ্রন্থপাঠ উৎসবের দ্বিতীয় পর্যায়ের সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন গবেষক ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে নারী শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যা দীর্ঘদিনের নারী আন্দোলনের ফল। পৃথিবীর মানুষের মধ্যে প্রকৃতপক্ষে কোনো বিভেদ নেই উল্লেখ করে অধ্যাপক রওনক জাহান বলেন, ‘বেগম রোকেয়া ‘সুলতানার স্বপ্ন’-এ যে স্বপ্নের কথা বলেছেন, তা কেবল একটি দেশের নয় সারা বিশ্বের নারীদেরই স্বপ্ন।’
ইউনেস্কোর বিশেষ প্রতিনিধি সুজান ভাইস তাঁর বক্তব্যে বলেন,‘সুলতানার স্বপ্ন বাংলাদেশের ঐতিহ্যের অংশ’। এটি একটি সৃজনশীল রচনা, যা লিঙ্গসমতা, বিজ্ঞান ও কল্পবিজ্ঞানের মাধ্যমে বহুমাত্রিক বার্তা বহন করে। সমতার বিশ্ব গড়ে তুলতে ‘সুলতানার স্বপ্ন’ কীভাবে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই লক্ষ্যেই আজকের এই আয়োজন।
তিনি আরও বলেন, ‘সুলতানার স্বপ্ন’ পঠনসামগ্রী হিসেবে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গ্রন্থাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধ জাদুঘর, গ্রন্থাগার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে ‘সুলতানার স্বপ্ন’ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। নারী ও পুরুষ উভয়ের জীবনেই নানা বাঁধা রয়েছে উল্লেখ করে সুজান ভাইস বলেন, বেগম রোকেয়া আমাদের দেখিয়ে গেছেন কীভাবে সেই বাঁধা অতিক্রম করে স্বপ্ন দেখতে হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির আহ্বায়ক শাহনেওয়াজ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিনিধি রিফাত জাহান। অভিযাত্রী দলের অভিজ্ঞতা তুলে ধরেন পর্বতারোহী নিশাত মজুমদার এবং উৎসব আয়োজন সম্পর্কে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ব্যবস্থাপক (শিক্ষা ও কর্মসূচি) সত্যজিৎ রায় মজুমদার।
ট্রাস্টি ও সদস্যসচিব মফিদুল হকের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ত্রপা মজুমদার।
অনুষ্ঠানে অধ্যাপক রওনক জাহানের বোন রওশন জাহান সম্পাদিত এবং ১৯৮৮ সালে আমেরিকার ফেমিনিস্ট প্রেস থেকে প্রকাশিত ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থের একটি কপি মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে হস্তান্তর করা হয়।
গ্রন্থপাঠ উৎসবের সমাপনী আয়োজনের উদ্বোধনী পর্ব শেষে অংশগ্রহণকারী গ্রন্থাগার সদস্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাদুঘরের ভাস্কর্য চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পাশাপাশি চিত্রাঙ্কন ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে তারা ‘সুলতানার স্বপ্ন’ তুলে ধরেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শিত ‘পুনর্কল্পনায় সুলতানার স্বপ্ন’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শন করেন। বিকেলে পিঠা উৎসবের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি
ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার। ছবি: সংগৃহীত
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত
এমপি জিলানীর বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত
দিনাজপুরে কুরিয়ার সার্ভিসের গোডাউনে মাদক
আগুনে জ্বলছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যার পর তাঁরা মিছিল নিয়ে প্রথমে থানা ঘেরাও করে। পরে সেখান থেকে গ্রেপ্তার কয়েক নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়া হয়। থানায় হামলা এবং থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ। এছাড়া পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে জানা গেছে। সন্ধ্যার পর পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাইকিং করে লোক জড়ো করে। পরে তারা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে ও ভবনে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দলটির নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানার সামনে জড়ো হয়ে থানা ঘেরাও করেন। একপর্যায়ে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করে।
পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে একপর্যায়ে থানা ছেড়ে সরে গেলে নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে বিভিন্ন স্থাপনা ও পুলিশের যানবাহনে আগুন ধরিয়ে দেন। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা থানা থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান।
এ ব্যাপারে জানতে পুলিশের জেলা ও থানা পর্যায়ের কর্মকর্তাদের মোবাইলে ফোন করা হলেও তারা রিসিভ করেননি। পরে গোপালগঞ্জ জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের মোবাইলে ফোন করা হলে একজন কর্মকর্তা ধরে ‘পরে কথা বলবেন’ বলে কেটে দেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তারকৃতদের নিয়ে গেছে বলে শুনেছি। তবে থানা থেকে অস্ত্র লুট হয়েছে কিনা সে বিষয়ে কোনো খবর পাইনি।
টুঙ্গিপাড়া থানায় আগুনের খবর পেয়েও কোনো ইউনিট সেখানে যেতে পারছে না বলে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান। তিনি বলেন, আমরা আগুনের খবর পেয়েছি, গাড়ি রাস্তায় আছে। কিন্তু নিরাপত্তার কারণে আমরা যেতে পারছি না।
প্রত্যক্ষদর্শী কয়েকজন স্থানীয় সংবাদকর্মী ও বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় ছাত্রলীগের কিছু নেতাকর্মী উপজেলা পরিষদের পাশে চা পান করছিলেন। এ সময় সেখানে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন। এরপর শত শত মানুষ গিয়ে থানা ঘেরাও করেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তাতে দেখা যায়, পুলিশের বাধা অতিক্রম করে কিছু মানুষ থানা চত্বরে ঢুকে পড়েন। হামলাকারীরা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে আগুন দেয়। তারপর তারা থানা ভবনে আগুন দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তখন পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা থেকে কিছুটা দূরে গিয়ে অবস্থান নেন। এরপর থানা চত্বরের পাশে পুলিশ মেসেও আগুন দেওয়া হয়।
এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপজেলার খালেক বাজার, পাটগাতি মোড়, বর্ণি ও গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া প্রবেশের সড়কগুলোতে অবরোধ করে রেখেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।