গাজীপুর মহানগরীর আকাশে যখন কিউলেক্স মশার ঝাঁক আর ডেঙ্গুর অদৃশ্য আতঙ্ক এক অস্বস্তিকর ছায়া বিস্তার করেছে, ঠিক তখনই মানবিক দায়বদ্ধতার দীপ্ত উচ্চারণ নিয়ে মাঠে নেমেছে মহানগর যুবদল। জনদুর্ভোগ লাঘবে এক অনন্য উদ্যোগের সূচনা করেছেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী।
গতকাল মঙ্গলবার বিকেলে থেকে টঙ্গীর ৫৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নিজস্ব অর্থায়নে উদ্বোধন করা হয় মাসব্যাপী মশা নিধন কর্মসূচি। ফগার মেশিনের ধোঁয়ায় ড্রেন, ঝোপঝাড় ও ময়লা-আবর্জনার স্তূপে ছড়িয়ে দেওয়া হয় মশানাশক ওষুধ যেন জনজীবনের বিষণ্ন প্রহরে এক টুকরো স্বস্তির নিশ্বাস।
স্থানীয় বাসিন্দারা জানান, সিটি কর্পোরেশনের সেবা যখন প্রয়োজনের তুলনায় অপ্রতুল, তখন এমন মানবিক উদ্যোগ আশার প্রদীপ জ্বালায়। জনস্বার্থে এগিয়ে আসার এই প্রয়াস তাদের কাছে কেবল একটি কর্মসূচি নয়, বরং দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত।
কর্মসূচি চলাকালে মোহাম্মদ আলী বলেন, ঊরাজনীতি কেবল শ্লোগান আর সভা-সমাবেশে সীমাবদ্ধ নয় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। জনগণের নিরাপত্তা ও সুস্থতাই আমাদের মূল লক্ষ্য।
তিনি ঘোষণা দেন, পর্যায়ক্রমে ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ৫৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, বড় দেওড়া গ্রাম বিএনপির সাবেক সভাপতি মোঃ কুদ্দুস মোল্লা, প্রাইম জেনারেল হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক আ: সালাম, বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির ওয়ার্ড সভাপতি বদিউজ্জামান, সমাজ সেবক আঃ সালাম, টঙ্গী পশ্চিম থানা যুবদল নেতা তানজিদ ইবনে আমির, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলিসহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষাই এখন সবচেয়ে বড় রাজনীতি। আমাদের এই কর্মসূচি প্রমাণ করে, জনকল্যাণে আমরা সর্বদা সচেষ্ট।
যেখানে প্রয়োজন, সেখানেই উপস্থিত থাকাই আমাদের দায়িত্ব। জনগণের পাশে থেকে বাস্তব কাজের মাধ্যমে আস্থা অর্জনই আমাদের প্রত্যয়।
মশা নিধনের এই প্রয়াস কেবল একটি কার্যক্রম নয় এ যেন জনমানসে আস্থা ফিরিয়ে আনার এক সাহসী উচ্চারণ দায়িত্ববোধের আলোকবর্তিকা হয়ে উঠুক এমন প্রতিটি মানবিক উদ্যোগ।
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আজ শুক্রবার চনপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন অর-রশিদ মিয়াজী।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।
স্থানীয়দের অনেকের মতে, আলহাজ্ব সেলিম আহমেদ কায়েতপাড়া ইউনিয়নের অন্যতম প্রবীণ ও দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
এলাকাবাসীর প্রত্যাশা, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত ব্যক্তিরা এলে সাধারণ মানুষ তাদের সমস্যা ও দাবি সহজে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এবং ভোটাররা কাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ করবে কায়েতপাড়ার জনগণ।