গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন কায়সার
সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিতে এবং পেশাগত ঐক্য জোরদার করার আহ্বান জানিয়েছেন গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন কায়সার। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই সাংবাদিকতার মূল লক্ষ্য। তাই কোনো ভয় বা চাপের কাছে নতি স্বীকার না করে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
গতকাল রোববার (৮ মার্চ) বিকাল ৪টা ৩০ মিনিটে গাজীপুরের জয়দেবপুরে হাবিবুল্লাহ স্মরণী রোডের ইকবাল কুটিরে অবস্থিত গাজীপুর সাংবাদিক ইউনিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। দেশের স্বার্থে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি। সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থানই গণমাধ্যমকে শক্তিশালী করবে এবং সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. লাবিব উদ্দিন সিদ্দিকী, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ঢাকা বিভাগীয় কমিটির সহ-সভাপতি মো. রফিজ উদ্দিন, মুক্তিযুদ্ধের প্রজন্ম দল গাজীপুর মহানগরের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. শামীম সিদ্দিক, দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেন, দৈনিক কণ্ঠবাণীর সম্পাদক ও প্রকাশক মো. জানে-এ-আলম, গাজীপুর প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মো. আবিদ হোসেন বুলবুল দৈনিক বিবেক এর সম্পাদক ও প্রকাশক মো. রফিকুল ইসলাম এবং গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. বায়েজীদ হোসেন।
গাজীপুর সাংবাদিক ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক প্রতিদিনের কাগজের বিশেষ প্রতিনিধি মো. আখতার হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. হাইউল উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি সাংবাদিক মো.ফিরোজ লাভলু, কার্যকারী সভাপতি মো.জসিম উদ্দিন, সহ-সভাপতি মো. আবু সালেক ভূইয়া, যুগ্ন সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান, ১ নং সদস্য এশিয়ান টিভির গাজীপুর জেলা প্রতিনিধি মোবারক হোসেন রনি, আনন্দ টিভির মহানগর প্রতিনিধি মো.খোরশেদ আলম, সংগঠনের দপ্তর সম্পাদক সারোয়ার আলম, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মো.জিল্লুর রহমান,
প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.কাজল মিয়া, সদস্য আব্দুল আলী ও সংগঠনের অন্যান্য সদস্যসহ বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটির মহানগর কমিটির সভাপতি মো. শামসুল হক, সহ-সভাপতি মো. ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, দৈনিক নওরোজ টঙ্গী প্রতিনিধি মো.জাহাঙ্গীর আকন্দ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আজ শুক্রবার চনপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন অর-রশিদ মিয়াজী।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।
স্থানীয়দের অনেকের মতে, আলহাজ্ব সেলিম আহমেদ কায়েতপাড়া ইউনিয়নের অন্যতম প্রবীণ ও দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
এলাকাবাসীর প্রত্যাশা, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত ব্যক্তিরা এলে সাধারণ মানুষ তাদের সমস্যা ও দাবি সহজে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এবং ভোটাররা কাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ করবে কায়েতপাড়ার জনগণ।