গাজীপুর মহানগরীতে দায়িত্বরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে গাজীপুর বাংলাদেশ জামায়েত ইসলামির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৯ মার্চ) গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়েত ইসলামের গাজীপুর মহানগরীর উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুহা. জামাল উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এহসানুল মাহবুব জুবায়ের।
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য ও মহানগর জামায়াতের প্রচার বিভাগীয় সম্পাদক সালাহউদ্দিন আইয়ুবী অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, 'দেশে গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক চেতনা ও অর্জন তৈরি হয়েছে, তা রক্ষা করা সবার দায়িত্ব। জুলাইয়ের অর্জনকে আমাদের সংরক্ষণ করতে হবে এবং সেই ধারাবাহিকতায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এখন সময়ের দাবি। এই অর্জনের সাথে কোনো ধরনের বেইমানির সুযোগ নেই।
তিনি আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন পর আবার ভোটের অধিকার ফিরে পাওয়ার প্রত্যাশা করছে। একটি সুস্থ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সকল রাজনৈতিক শক্তি ও নাগরিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান ও মো. হোসেন আলী, মহানগর সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসাইন, ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর সভাপতি মো. জাকির হোসেন, সাংবাদিক নেতা মুস্তাফিজুর রহমান টিটো, মোঃ খায়রুল ইসলাম, মোঃ শরিফ আহমেদ শামীম, মোঃ রেজাউল বারী বাবুল, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু সিনা মামুন, মাওলানা সাখাওয়াত হোসাইন, টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম, গাজীপুর মেট্রো সদর থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. ছাদেকুজ্জামান খান, টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমীর মো. আনোয়ার হোসেন ভূঁইয়া, গাছা থানা জামায়াতের আমীর মিয়াজ উদ্দিন মাস্টার, বাসন থানা জামায়াতের আমীর মাওলানা আকরামুল ইসলাম, কোনাবাড়ি থানা জামায়াতের আমীর ডা. কবির হোসাইন, কাশিমপুর থানা জামায়াতের আমীর মো. ফরহাদ হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে গাজীপুর মহানগরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক অংশগ্রহণ করেন।
বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।
মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল
টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার বাবা-মেয়ে। ছবি: সংগৃহীত
এনএসআই ও পরিবার পরিকল্পনা অফিসে চাকরি দেওয়ার নাম করে এক পরিবারের কাছ থেকে প্রতারণার মাধ্যমে সাড়ে ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ফতুল্লা থানার ওসি মাহবুবু আলম। গ্রেফতাররা হলেন, আমজাদ হোসেন (৬০) ও তার মেয়ে মোছা. লাকী আক্তার।
ওসি মাহবুবু আলম জানান, দেওভোগ পানির ট্যাংকি এলাকার মো. নিজাম উদ্দিনের কাছে একই এলাকার লাকি আক্তার নিজেকে এনএসআইয়ের বড় পদে চাকরি করেন বলে পরিচয় দিয়ে পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হয়। ২০২১ সালের মাঝামাঝি সময়ে লাকি আক্তার নিজাম উদ্দিনের ছেলে মো. আবিদ হোসেনকে এনএসআইতে এবং মেয়ে নির্ঝনা আক্তার ও ছেলের স্ত্রী নিলা মনি আক্তারকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। এ সময় লাকি আক্তারের বাবা আমজাদ হোসেন চাকরি দেওয়ার নিশ্চয়তা প্রদান করে তার কথামতো টাকা-পয়সা দেওয়ার কথা বলেন।
পরবর্তীতে ২০২১ সালের ১০ মে থেকে ২০১৬ সালের ৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে চাকরি দেওয়ার আশ্বাসে দিয়ে নিজাম উদ্দিনের কাছ থেকে সাড়ে ২৮ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন। পরবর্তীতে নিজাম উদ্দিন চাকরির জন্য চাপ দিলে লাকি আক্তার এনএসআইয়ে একটি ভুয়া নিয়োগপত্র তৈরি করে প্রদান করেন এবং এনএসআই কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহের কাজে তাকে ব্যবহার করেন।
চলতি বছরের ৯ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা পুলিশ আবিদ হোসেনকে ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে আটক করে। এ ঘটনায় রাজপাড়া থানায় মামলা হয়। এই মামলায় আবিদ হোসেনকে দীর্ঘদিন জেল খাটেন।
পরবর্তীতে প্রতারকদের কাছে টাকা ফেরত চাইলে তারা বিভিন্ন সময়ে ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করেন। সর্বশেষ ১৩ নভেম্বর বিকালে টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্তদ্বয় টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং অভিযোগকারীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।
এ ঘটনায় নিজাম উদ্দিন বাদী হয়ে ফতুল্লা থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ মেয়ে ও বাবাকে গ্রেফতার করে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আদালতে পাঠায়।
শ্রীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ডিম ব্যবসায়ী রামা দে।
মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারের ডিম ব্যবসায়ী রামা দে-র বিরুদ্ধে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রামা দে-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রায় এক মাস আগে শ্রীনগর বাজারে তাঁর ডিমের গোডাউনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার পর অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত রামা দে। সম্প্রতি ঘটনাটি সামাজিকযোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শ্রীনগর বাজারসহ আশপাশের এলাকায় নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, অভিযুক্ত রামা দে-কে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির দাদি বাদী হয়ে ধর্ষণের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে চিন্ময় কৃষ্ণ দাস, রয়ে গেলেন ব্যক্তিগত রাঁধুনি রঙ্গনাথ
কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি নিয়ে বিরোধ
নকশাবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে সিডিএর অভিযান, সিলগালা ১০ স্থাপনা