পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ জন শিশু ও ৬ জন পুরুষ রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল।
কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল। গতকাল বুধবার বিকাল সোয়া ৫টার দিকে পন্টুন থেকে বাসটি নদীতে পড়ে তলিয়ে যায়।
বাসটি দৌলতদিয়া ঘাট হয়ে ঢাকায় ফিরছিল। কুষ্টিয়া থেকে ছয়জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করা বাসটি পথে আরও যাত্রী তোলায় এতে ৪০ জনের বেশি লোকজন থাকার তথ্য পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ভিডিওতে দেখা যায়, ঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল বাসটি। হঠাৎ এটি চলতে শুরু করে। চালক তখন আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি। এটি পন্টুন পেরিয়ে উল্টে পদ্মায় পড়ে; সঙ্গে সঙ্গে তলিয়ে যায় নদীতে।
ডুবন্ত বাসটি থেকে কয়েকজন সাঁতরে বের হতে পারলেও বেশির ভাগ যাত্রী আটকা পড়ে যান। বাসটি নদীর ৭০ থেকে ৮০ ফুট গভীরে তলিয়ে গিয়েছিল জানান ফায়ার সার্ভিসের ফরিদপুর স্টেশনের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন।
উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র চেষ্টায় বুধবার রাত সোয়া ১১টার দিকে বাসটির সামনে অংশ নদীর উপরে উঠে আসে। নদীর গভীর থেকে বাসটি টেনে তুলতে শুরু করলে একে একে লাশের সংখ্যা বাড়তে থাকে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল ও দুর্ঘটনাস্থল।
হাসপাতাল সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আরও ৫টি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুটি মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নিখোঁজদের খোঁজে এখনও অনেক পরিবার ছুটে বেড়াচ্ছে।
দুর্ঘটনা কবলিত বাসটির সব আসনেই যাত্রী ছিল, বেঁচে ফেরা রাজিব
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আজ শুক্রবার চনপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন অর-রশিদ মিয়াজী।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।
স্থানীয়দের অনেকের মতে, আলহাজ্ব সেলিম আহমেদ কায়েতপাড়া ইউনিয়নের অন্যতম প্রবীণ ও দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
এলাকাবাসীর প্রত্যাশা, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত ব্যক্তিরা এলে সাধারণ মানুষ তাদের সমস্যা ও দাবি সহজে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এবং ভোটাররা কাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ করবে কায়েতপাড়ার জনগণ।