রাজপথে কাঁপানো যোদ্ধা খাদিজা আক্তার বীনা চৌধুরী
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। এরই মধ্যে গাজীপুরে সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছেন গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক রাজপথে কাঁপানো যোদ্ধা খাদিজা আক্তার বীনা চৌধুরী।
দলীয় তৃণমূল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও তাকে সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে দেখার আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, এবারের সংরক্ষিত নারী আসনের বড় অংশই যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোটের দখলে। ফলে দলটির ভেতরে যোগ্য প্রার্থী বাছাই নিয়ে চলছে নানা আলোচনা ও তৎপরতা। এ প্রেক্ষাপটে গাজীপুর মহানগরের রাজনীতিতে বীনা চৌধুরীর নাম উঠে এসেছে গুরুত্বের সঙ্গে।
তৃণমূল থেকে নেতৃত্বে, টঙ্গী সরকারি কলেজে ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন বীনা চৌধুরী। ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব মহিলা দল হয়ে বর্তমানে মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক- তার রাজনৈতিক পথচলা দীর্ঘ ও ধারাবাহিক।
দলীয় সূত্র জানায়, তিনি শুধু পদধারী নেতা নন; আন্দোলন-সংগ্রামে সক্রিয় এক কর্মী হিসেবেও পরিচিত। স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে গিয়ে একাধিকবার হামলার শিকার হয়েছেন। পুলিশি হয়রানি ও দমন-পীড়ন সত্ত্বেও তিনি রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন।
নির্বাচনী কার্যক্রমে ভূমিকা সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মহানগরের বিভিন্ন থানায় নারী নেত্রীদের সমন্বয়, গণসংযোগ, লিফলেট বিতরণ এবং ভোটারদের সঙ্গে যোগাযোগে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। স্থানীয় নেতাকর্মীদের মতে, সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতার কারণে তিনি নারী নেতৃত্বের মধ্যে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন।
তৃণমূলের আস্থার প্রতীক গাজীপুর মহানগরের শ্রমিক অধ্যুষিত এলাকায় নারী শ্রমিকদের অধিকার ও উন্নয়নে তার সক্রিয়তা তাকে সাধারণ মানুষের কাছেও গ্রহণযোগ্য করে তুলেছে। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমেও তার সম্পৃক্ততা রয়েছে। দলীয় নেতাকর্মীদের ভাষ্য, ত্যাগ, সংগ্রাম ও সংগঠনের প্রতি নিবেদন- এই মানদণ্ডে বীনা চৌধুরী একজন যোগ্য প্রার্থী।
প্রার্থিতার প্রত্যাশা নিজের রাজনৈতিক পথচলা নিয়ে বীনা চৌধুরী বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত দলের প্রতিটি আন্দোলনে রাজপথে সক্রিয় থেকেছি। হামলা, মামলা, নির্যাতন- সবকিছু উপেক্ষা করেও দলীয় আদর্শ থেকে সরে যাইনি, এবং ভবিষ্যতে যাব না ইনশাল্লাহ রাজপথে থাকবো।
তিনি আরও বলেন, দল যদি আমাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেয়, তাহলে জাতীয় সংসদে সাধারণ মানুষের কথা তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করব।
শেষ মুহূর্তের সমীকরণ দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা নির্ধারণে এখনো উচ্চপর্যায়ে আলোচনা চলছে। রাজনৈতিক ভারসাম্য, আঞ্চলিক প্রতিনিধিত্ব এবং সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে যেকোনো সময় পরিবর্তন আসতে পারে।
তবে গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে একটি বিষয় এখন স্পষ্ট খাদিজা আক্তার বীনা চৌধুরী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি
ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার। ছবি: সংগৃহীত
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত
এমপি জিলানীর বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত
দিনাজপুরে কুরিয়ার সার্ভিসের গোডাউনে মাদক
আগুনে জ্বলছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যার পর তাঁরা মিছিল নিয়ে প্রথমে থানা ঘেরাও করে। পরে সেখান থেকে গ্রেপ্তার কয়েক নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়া হয়। থানায় হামলা এবং থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ। এছাড়া পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে জানা গেছে। সন্ধ্যার পর পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাইকিং করে লোক জড়ো করে। পরে তারা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে ও ভবনে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দলটির নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানার সামনে জড়ো হয়ে থানা ঘেরাও করেন। একপর্যায়ে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করে।
পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে একপর্যায়ে থানা ছেড়ে সরে গেলে নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে বিভিন্ন স্থাপনা ও পুলিশের যানবাহনে আগুন ধরিয়ে দেন। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা থানা থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান।
এ ব্যাপারে জানতে পুলিশের জেলা ও থানা পর্যায়ের কর্মকর্তাদের মোবাইলে ফোন করা হলেও তারা রিসিভ করেননি। পরে গোপালগঞ্জ জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের মোবাইলে ফোন করা হলে একজন কর্মকর্তা ধরে ‘পরে কথা বলবেন’ বলে কেটে দেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তারকৃতদের নিয়ে গেছে বলে শুনেছি। তবে থানা থেকে অস্ত্র লুট হয়েছে কিনা সে বিষয়ে কোনো খবর পাইনি।
টুঙ্গিপাড়া থানায় আগুনের খবর পেয়েও কোনো ইউনিট সেখানে যেতে পারছে না বলে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান। তিনি বলেন, আমরা আগুনের খবর পেয়েছি, গাড়ি রাস্তায় আছে। কিন্তু নিরাপত্তার কারণে আমরা যেতে পারছি না।
প্রত্যক্ষদর্শী কয়েকজন স্থানীয় সংবাদকর্মী ও বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় ছাত্রলীগের কিছু নেতাকর্মী উপজেলা পরিষদের পাশে চা পান করছিলেন। এ সময় সেখানে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন। এরপর শত শত মানুষ গিয়ে থানা ঘেরাও করেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তাতে দেখা যায়, পুলিশের বাধা অতিক্রম করে কিছু মানুষ থানা চত্বরে ঢুকে পড়েন। হামলাকারীরা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে আগুন দেয়। তারপর তারা থানা ভবনে আগুন দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তখন পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা থেকে কিছুটা দূরে গিয়ে অবস্থান নেন। এরপর থানা চত্বরের পাশে পুলিশ মেসেও আগুন দেওয়া হয়।
এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপজেলার খালেক বাজার, পাটগাতি মোড়, বর্ণি ও গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া প্রবেশের সড়কগুলোতে অবরোধ করে রেখেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।