গাজীপুর মহানগরীর গাছা এলাকায় মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত।
গাজীপুর মহানগরীর গাছা এলাকায় মাদকবিরোধী সচেতনতা জোরদারে এক ব্যতিক্রমধর্মী জনসমাগম ও প্রাণবন্ত র্যালি অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচি মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
শনিবার দুপুরে খাইলকুর বাদশাহ্ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে গাছা থানার অন্তর্গত ৩৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের নেতৃত্বে আয়োজিত এই র্যালিতে অংশগ্রহণকারীরা হাতে হাতে তুলে নেন সচেতনতামূলক প্ল্যাকার্ড যেখানে ভেসে ওঠে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার আহ্বান “মাদক ছাড়ো, পরিবার বাঁচাও”, “মাদক ছাড়ো, জীবন গড়ো”, “মাদকমুক্ত সমাজ চাই, নিরাপদ বাংলাদেশ চাই।” এসব শ্লোগান পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে এবং এক নতুন ভাবনার সঞ্চার ঘটায়।
র্যালিতে বাদশাহ্ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ দেবনাথ, স্বজন মাজহার রুবেল, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর হাজারী, ছাত্রদল নেতা ইব্রাহিমসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সচেতন নাগরিক অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্যভাবে, গাছা থানার পুলিশ কর্মকর্তাদের উপস্থিতি এই উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ ও প্রাতিষ্ঠানিক সমর্থন প্রদান করে।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো. কামাল হোসেন বলেন, মাদকের ভয়াল থাবায় আজ আমাদের তরুণ সমাজ বিপর্যস্ত। এটি শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমগ্র সমাজের জন্য ধ্বংসের কারণ। তাই রাজনৈতিক বিভেদ ভুলে সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলাই সময়ের দাবি। প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে।
তিনি আরও দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। “গাছাকে আমরা একটি মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব” এ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এ সময় অধ্যক্ষ প্রদীপ দেবনাথ বলেন, মাদক নির্মূল করা গেলে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ অধিকাংশ অপরাধ প্রায় ৯০ শতাংশ পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় সচেতন মহলের অভিমত, এ ধরনের ধারাবাহিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে। জনসম্পৃক্ততা বাড়লে মাদক প্রতিরোধ একটি শক্তিশালী সামাজিক আন্দোলনে রূপ নেবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিরও দৃশ্যমান উন্নতি ঘটবে।
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আজ শুক্রবার চনপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন অর-রশিদ মিয়াজী।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।
স্থানীয়দের অনেকের মতে, আলহাজ্ব সেলিম আহমেদ কায়েতপাড়া ইউনিয়নের অন্যতম প্রবীণ ও দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
এলাকাবাসীর প্রত্যাশা, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত ব্যক্তিরা এলে সাধারণ মানুষ তাদের সমস্যা ও দাবি সহজে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এবং ভোটাররা কাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ করবে কায়েতপাড়ার জনগণ।