বিশ্ব বই দিবসে টঙ্গীতে বর্ণাঢ্য আয়োজন
“আসুন বই পড়ার অভ্যাস গড়ে তুলি”
“একটি আলোকিত সমাজ গড়ে তুলি”
এই প্রেরণাদায়ী স্লোগানকে হৃদয়ে ধারণ করে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব বই ও কপিরাইট দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ আয়োজন সম্পন্ন হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখা ও শুচি পাঠচক্র ও পাঠাগারের যৌথ উদ্যোগে “পুস্তকের আলোকধারায় মানবমনের জাগরণ” এই মহৎ প্রত্যয়ে আজ ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টায় টঙ্গীস্থ আউচপাড়া এলাকার আল-হেলাল স্কুল প্রাঙ্গণ পরিণত হয় জ্ঞান ও সংস্কৃতির এক উজ্জ্বল মিলনমেলায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলি এবং সুনিপুণ সঞ্চালনায় ছিলেন সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহজাহান শোভন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন, গাজীপুর-এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর গাজীপুর জেলা সংবাদদাতা মুহাম্মদ হেদায়েত উল্লাহ।
প্রধান আলোচক হিসেবে ছিলেন দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল-হেলাল স্কুলের উপদেষ্টা আমিরুল আহসান হেলাল, নারী উদ্যোক্তা সখিনা আক্তার, কবি আতিক শাহরিয়ার, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর মহানগর শাখার সভাপতি মনিরুল ইসলাম রাজিব, নারী উদ্যোক্তা শিউলী আক্তার ফাতেমা, পাপিয়া সুলতানা, গাজীপুর সমাজ কল্যাণ পাঠাগারের সভাপতি মাসুদ আলম, সাংবাদিক ইউনুস আলী, কাজী কেয়া, খাদিজা আক্তার মৌমি, আঃ মতিন তালুকদার, টুটুল বাঙালী, মোঃ সাইফুল, সৈয়দা রোকসানা পারভীন রুবি, কবি আল আমিন, মোসাঃ কিবরিয়া, আদনান জায়েদসহ আরও অনেকে।
দিনব্যাপী এই আয়োজনে বর্ণাঢ্য র্যালি, প্রাণবন্ত আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বইপাঠের গুরুত্ব নতুন করে অনুধাবনের আহ্বান জানানো হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল জ্ঞানের প্রতি ভালোবাসা জাগ্রত করার এক অনুপম আবহ।
প্রধান অতিথি মুহাম্মদ হেদায়েত উল্লাহ তাঁর বক্তব্যে বলেন, বই মানুষের চিন্তা-চেতনার দুয়ার উন্মোচন করে এবং জ্ঞানের আলোয় মানবমনের অন্ধকার দূর করে। একটি ভালো বই কেবল তথ্যের ভাণ্ডার নয়, বরং তা জীবনের পথনির্দেশক আলোকবর্তিকা। পাঠাভ্যাস একজন মানুষকে চিন্তাশীল, নৈতিক ও মানবিক করে তোলে এবং একটি উন্নত জাতি গঠনের ভিত্তি স্থাপন করে।
প্রধান আলোচক দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ বলেন, পাঠাভ্যাসই একজন মানুষকে প্রকৃত অর্থে জ্ঞানী ও মানবিক করে তোলে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বইয়ের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা অপরিহার্য।
বিশেষ অতিথি গাছা থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে রক্ষা করতে বইয়ের প্রতি আকৃষ্ট করা সময়ের অপরিহার্য দাবি। একটি আলোকিত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
কবি আতিক শাহরিয়ার আবেগঘন আহ্বানে বলেন, বইয়ের সান্নিধ্যে নিজেদের সমৃদ্ধ করে জ্ঞানের আলোয় আলোকিত হতে হবে এবং একটি মানবিক, প্রগতিশীল সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা তাঁর বক্তব্যে বলেন, সংবাদমাধ্যম ও পাঠচর্চা একে অপরের পরিপূরক। একটি সচেতন ও আলোকিত সমাজ গঠনে বইপাঠের পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নারী উদ্যোক্তা সখিনা আক্তার বলেন, বই মানুষের অন্তর্গত শক্তিকে জাগ্রত করে এবং আত্মবিশ্বাসী করে তোলে। শিউলী আক্তার ফাতেমা বলেন, নতুন প্রজন্মকে প্রযুক্তির পাশাপাশি বইয়ের প্রতি আকৃষ্ট করতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ জরুরি।
সবশেষে, সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চায় আগ্রহী সকলের প্রতি এই মহতী আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন সম্মিলিত প্রচেষ্টায় বইপাঠের এই আন্দোলন একদিন সমাজজুড়ে আলোর দীপশিখা হয়ে ছড়িয়ে পড়বে।
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ সার্কেলে দায়িত্ব পালনরত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রবিউল ইসলামসহ এএসপি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী ‘জনস্বার্থে’ তাদের অবসর দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন।
বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সাত কর্মকর্তা হলেন—র্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান, র্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, ঢাকার আরআরএফের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।
প্রজ্ঞাপন জারির পর থেকেই সংশ্লিষ্ট সাত কর্মকর্তা সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত হিসেবে গণ্য হবেন। তবে তাদের অবসরজনিত প্রাপ্য সুবিধা প্রচলিত বিধি অনুযায়ী বহাল থাকবে।
সন্ত্রাস বিরোধী আইনে ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বিদ্যালয়ের ভেতরের বাসা থেকে জলিলুর রহমানকে আটক করা হয়। একই দিন দুপুরে দপদপিয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ১৫ আগস্ট নাশকতামূলক কর্মকান্ড পরিচালনার পরিকল্পনা করার অভিযোগে নলছিটি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জলিলুর রহমান আকন্দকে আটক করা হয়। তিনি নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একই অভিযোগে দপদপিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লাকে বাড়ি থেকে আটক করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতে পাঠানো হবে।
কুমিল্লায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের তত্ত্বাবধানে ডেঙ্গু সচেতনতামূলক ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে ময়নামতি রেজিমেন্টের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিপুলসংখ্যক বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন।
র্যালিটি কুমিল্লার আলেখারচর বিশ্বরোড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরেন।
বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের পক্ষ থেকে জানানো হয়, বৃহত্তর কুমিল্লা ও সিলেট অঞ্চলের ১০টি জেলার ১১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে থাকা বিএনসিসি প্লাটুনের সদস্যরা একই সময়ে ডেঙ্গু সচেতনতামূলক ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক র্যালিতে অংশ নেন।
একযোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়।
১৫ আগস্টকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টাকে প্রতিহত করার লক্ষে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপি ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে শরীয়তপুর-ঢাকা মহাসড়কে রাজনগর ইউনিয়ন বিএনপি নেতা সুজন বেপারীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি বটতলা থেকে জামতলা বাজার পর্যন্ত গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে সুজন বেপারী বলেন, আওয়ামী লীগের যারা লুটপাট ও সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল, তাদের অনেকে দেশ ছেড়ে পালিয়েছে। এলাকায় থাকা কেউ নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। নড়িয়া-সখিপুরের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ কোনো ধরনের নাশকতা সহ্য করবেন না বলেও তিনি উল্লেখ করেন। তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাজনগর ইউনিয়ন বিএনপি নেতা সাদেক আলী সরদার, নেছার উদ্দিন মেলকার, শাহ আলম ফরাজী, যুবদল নেতা রুবেল কাজী, কামরুল মীর বহর, জাকির মুসল্লী, আনোয়ার রাড়িসহ বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজির সম্মেলন কক্ষে রংপুর রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।
সভায় গত জুলাই/২০২৬ খ্রিঃ মাসে রংপুর রেঞ্জ দপ্তরে অনুষ্ঠিত বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড এবং এ সংক্রান্তে মোট আটটি জেলার পুলিশের গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনান্তে অত্র রেঞ্জের শ্রেষ্ট জেলা হিসাবে নির্বাচিত হয় পঞ্চগড় জেলা। শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরুপ রংপুর রেঞ্জের ডিআইজির নিকট থেকে ক্রেস্ট গ্রহণ করেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ আবু সাইম।
এদিকে, রেঞ্জের মধ্যে পঞ্চগড় জেলা শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হওয়ার খবরটি প্রচারিত হওয়ার পর বিভিন্ন ব্যক্তি ও সংগঠন পুলিশ সুপারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
পুলিশ সুপার মো. আবু সাইম বলেন, এ অর্জন আমার একার না পুরো পুলিশ বাহিনী ও জেলাবাসীর অর্জন। আমারা সকলে জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সম্মিলিতভাবে কাজ করবো।
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) গাজীপুর জেলা শাখার উদ্যোগে বার্ষিক মিলনমেলা-২০২৬ বৃহস্পতিবার (১৪ আগস্ট) গাজীপুরের নাটা এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন এলাকার ওষুধ ব্যবসায়ী, সংগঠনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) গাজীপুর জেলা শাখার সভাপতি হাজী মো. শামসুল হক। উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আল-আমিন হোসেন (অপু), সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম এবং সাবেক সভাপতি এম এ লতিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, গাজীপুর মহানগর কৃষক দলের সভাপতি আতাউর রহমান আতা, বিসিডিএস টঙ্গী পশ্চিম থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. রাফিজুল ইসলাম এবং সহ-সভাপতি সিদ্দিকুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আরাফাত রহমান লিটু, কাউসার মাহমুদ, মো. খোরশেদ আলম, মো. নাসির উদ্দিন মাস্টার, মো. এনামুল হক, মো. দেলোয়ার হোসেন, মো. কানন, মো. সেলিম এবং ইঞ্জিনিয়ার ইমরান হোসেনসহ জেলার বিভিন্ন পর্যায়ের ওষুধ ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা।
বক্তারা বলেন, ওষুধ ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য এবং পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এ ধরনের মিলনমেলার আয়োজন করা হয়। ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষপর্বে অংশগ্রহণকারীদের জন্য কমন গিফট বিতরণ এবং র্যাফেল ড্র-এর আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।