ছবি : সংগৃহীত
অপরাধ করলে কারাগারে যেতে হয়! কারাগারের চেহারা কেমন? সেখানে কী খাওয়ায়, কীভাবে ঘুমাতে হয়? এমন একগাদা প্রশ্নের উত্তর মেলাতেই ছয় কিশোরের অদ্ভুত সিদ্ধান্ত। হন্তারক হবে তারা! এজন্য তারা বেছে নেয় ১১ বছরের হোসাইনকে। নিভিয়ে দেওয়া হয় একটি শিশুপ্রাণ। হোসাইনের সঙ্গে তাদের চেনাজানা নেই, ছিল না কোনো বিরোধ। শুধু কারা-জীবনের অভিজ্ঞতা নেওয়ার কৌতূহল মেটাতেই এমন নৃশংস অপরাধের পথে হাঁটে তারা।
পুলিশের জিজ্ঞাসাবাদ, তদন্ত এবং এক অপরাধীর আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে উঠে এসেছে এমন অবিশ্বাস্য খুনের আদ্যোপান্ত।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গতকাল সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, গত শুক্রবার ফতুল্লার রেলস্টেশনসংলগ্ন পরিত্যক্ত বাড়িতে মেলে অচেনা এক শিশুর লাশ।
পরে ওই শিশুর স্বজনরা জানায়, তার নাম হোসাইন। সে তার বাবা সুমনের সঙ্গে শহরে ফুল বিক্রি করত। নিখোঁজ ছিল গত ১৮ এপ্রিল সকাল থেকে। মাদকাসক্ত ছয় কিশোর তাকে হত্যা করে। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার সঙ্গে জড়িত ছয় অপরাধীকে।
পুলিশ সুপারের ভাষ্য, ঘটনার দিন সাইফুল, তানভীর ও ইউনুস কারা-জীবন নিয়ে আলোচনা করছিল। সেখানে কী হয়, কীভাবে ঘুমায়, কী খাওয়ায়– এ নিয়ে তাদের মধ্যে নানা গল্প। আড্ডায় একজনের মাথায় আসে– ‘খুন করলেই কারাগারে!’ তাতে কারা-জীবনের অভিজ্ঞতা নেওয়া সহজ হবে। এ কৌতূহল থেকেই তারা হত্যার পরিকল্পনা করে। এ সময় ফতুল্লার রেলস্টেশনসংলগ্ন মাদক আড্ডার পাশ দিয়ে হেঁটে যাওয়া হোসাইনকে ডেকে নেয় তারা। সেখানে আরও উপস্থিত ছিল তাদের তিন বন্ধু রাহাত, হোসাইন ও ওমর। পরে সবাই মিলে হোসাইনকে ছুরিকাঘাতে হত্যা করে। এক পর্যায়ে পরিত্যক্ত ওই বাড়িতে লাশ ফেলে পালায় তারা। তবে তারা লাশের বিষয়ে খেয়াল রাখতে একজনকে দায়িত্ব দেয়। সপ্তম শ্রেণিতে পড়ুয়া এই কিশোরকে এখনও ধরা যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তার সবার বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে। তাই তাদের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন আইনে অভিযোগ আনা হয়েছে।
এদিকে হোসাইনের লাশ উদ্ধারের পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ১৭ বছর বয়সী ইয়াসিনকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একে একে আটক করা হয় বাকি পাঁচ কিশোরকে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনের মধ্যে চারজন এজাহারভুক্ত আসামি। তদন্তের পর আরও দুজনকে শনাক্ত করা হয়। পরে মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি ইয়াসিন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আজ শুক্রবার চনপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন অর-রশিদ মিয়াজী।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।
স্থানীয়দের অনেকের মতে, আলহাজ্ব সেলিম আহমেদ কায়েতপাড়া ইউনিয়নের অন্যতম প্রবীণ ও দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
এলাকাবাসীর প্রত্যাশা, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত ব্যক্তিরা এলে সাধারণ মানুষ তাদের সমস্যা ও দাবি সহজে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এবং ভোটাররা কাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ করবে কায়েতপাড়ার জনগণ।