• প্রকাশ : মঙ্গলবার ০৫ মে, ২০২৬, সময় : ৫:১৯ এএম

নরসিংদীর পলাশে জান্নাতুল নাঈম রুমি (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


সোমবার (৪ মে) রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুনপাড়া গ্রামের নূর আলমের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ। নিহত রুমি নূর আলমের বাড়ির ভাড়াটিয়া কামাল উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।


পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রুমির স্বামী কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে আসক্ত ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে সোমবার দুপুরে স্বামী কামাল উদ্দিন রুমিকে মারধর করলে তিনি রাগে অভিমানে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।


খবর পেয়ে রাতেই পলাশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কামাল উদ্দিনকে আটক করে পুলিশ।


পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য  নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বামীর পরকীয়ার কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।




সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ০২ অক্টোবর, ২০২৬, সময় : ৭:৪৬ পিএম

ঠাকুরগাঁওয়ের ভেলাজান নদীপাড়া জামে মসজিদের তিন তলা ভিক্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে ।


শুক্রবার  (২ অক্টোবর) সন্ধ্যায় ভেলাজান উচ্চ বিদ্যালয়ের  ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে নদী পাড়া জামে মসজিদের ভিক্তি প্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও  জেলা বিএনপির সভাপতি এবং সাবেক পৌর মেয়র জনাব মির্জা ফয়সল আমিন, এছাড়া গেস্ট অফ অনার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারগুন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ পয়গাম আলি, জেলা বিএনপির অর্থ সম্পাদক  নূর এ শাহাদাত স্বজন, উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ আব্দুল হামিদ, সম্পাদক মোঃ মাহবুবুর রহমান তুহিন সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক মো: আবু হানিক মুক্তা, জেলা যুবদলের সদস্য সচিব মো: জাহিদুর রহমান জাহিদ, বিশেষ অতিথি সদর উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম লিটন সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা ডানো, সদর উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ মিন্টু মিজান শাহ, সহ-সভাপতি মোঃ ফজলে রাব্বি,  চিলারং ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: আমিনুর রহমান, যুগ্ম আহবায়ক মো: বজলুর রহমান, যুগ্ম আহবায়ক মোঃ জয়নাল আবেদীন রাজা ,মোঃ আইয়ুব আলী, যুগ্ম আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান মোঃ সোভা আলী জুম্মা আহ্বায়ক, মোঃ নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল করিম পিপুল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন ,নদী পাড়া জামে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মসজিদের উপদেষ্টা মোঃ আনারুল ইসলাম, অনুষ্ঠানে ফুল দিয়ে প্রধান অতিথিকে স্বাগত জানান মসজিদের সভাপতি মোঃ জবাইদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ০২ অক্টোবর, ২০২৬, সময় : ৭:৩৬ পিএম

জমকালো আয়োজনে ঠাকুরগাঁও ভেলাজানে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট - ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  (২ অক্টোবর) বিকেলে ভেলাজান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।  


“ক্রীড়াই শক্তি ক্রীড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল এবং খেলব খেলা গর্ব দেশ সবার আগে বাংলাদেশ"


এই স্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চিলারং ইউনিয়ন শাখার আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠানে চিলারং ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সদর  জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জনাব মির্জা ফয়সাল আমিন, গেস্ট অফ অনার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারগুন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ পয়গাম আলি, জেলা বিএনপির অর্থ সম্পাদক  নূর এ শাহাদাত স্বজন, উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ আব্দুল হামিদ, সম্পাদক মোঃ মাহবুবুর রহমান তুহিন সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক মো: আবু হানিক মুক্তা, জেলা যুবদলের সদস্য সচিব মো: জাহিদুর রহমান জাহিদ, বিশেষ অতিথি সদর উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম লিটন সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা ডানো, সদর উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মিন্টু মিজান শাহ, সহ-সভাপতি মোহাম্মদ ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক, চিলারং ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: আমিনুর রহমান, যুগ্ম আহবায়ক মো: বজলুর রহমান, যুগ্ম আহবায়ক মোঃ জয়নাল আবেদীন রাজা, মোঃ আইয়ুব আলী, ও প্যানেল চেয়ারম্যান মোঃ সোভা আলী ,মোঃ নজরুল ইসলাম পিপুল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন চিলারং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও খেলা পরিচালানা কমিটির সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন।


আজকের ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে রহিমানপুর ইউনিয়ন যুবদল ও জামালপুর ইউনিয়ন যুবদল । অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  হাজারো দর্শক উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানে বিজয় ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা । এছাড়া সন্ধ্যায়  পার্শ্ববর্তী  নদীপাড়া জামে মসজিদের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব মির্জা ফয়সল আমিন।

সর্বশেষ সব খবর

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

  • প্রকাশ : শুক্রবার ০২ অক্টোবর, ২০২৬, সময় : ৭:২৯ পিএম

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে। 


তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে খাল খনন এর কাজ শুরু করেছিলেন। আর কোন সরকার এর প্রয়োজনীয়তা মনে করেন নাই। তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে। 


শুক্রবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে পঞ্চগড়ে ও ঠাকুরগাঁও জেলার নদীসমূহের টেকসই ব্যবস্থাপনা প্রকল্প (১ম অংশ) শীর্ষক প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলার বোদা উপজেলাধীন বন্দরমনি ও বোয়ালমারী নামক স্থানে করতোয়া নদীর ডান তীর বরাবর ১১৫০ মিটার নদী তীর প্রতিরক্ষা কাজ এর উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি। 


বিএনপি সরকার কথায় নয় কাজে বিশ্বাসী উল্লেখ করে এসময় মন্ত্রী আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের বন্যা ভূমিধস থেকে মানুষকে রক্ষা করার জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় তারেক রহমান সরকার নদী পাড়ের মানুষের দু:খ দুর্দশার কথা চিন্তা করে নদীর পার রক্ষা বাধ নির্মানে কাজ করে যাচ্ছেন। 


তিনি আরও বলেন, এখানে হিন্দু সনাতনীদের তীর্থস্থল হিসেবে বারূনি স্নান ঘাট নির্মিত হচ্ছে, যেখানে নির্বিঘ্নে হিন্দু ধর্মাবলম্বী মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে।  এ সময় পানি উন্নয়ন বোর্ড এর বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ০২ অক্টোবর, ২০২৬, সময় : ৭:১৮ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় পল্লীবিদ্যুতের কর্মচারীদের গাফিলতিতে বিদ্যুতায়ীত হয়ে আনোয়ার খান নামে (৫০) এক ব্যাক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (২ রা অক্টোবর) দুপুরে কলাপাড়া পৌরশহরের এতিমখানা গোরস্থান সংলগ্ন এ দূর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যাক্তি কলাপাড়া পৌর শহরের ৪ নং ওয়ার্ডের এতিমখানার বাসিন্দা মৃত এন্তেজ খান এর পুত্র। তিনি ৩ সন্তানের জনক ছিলেন।


প্রত্যক্ষদর্শী মৃতের আপন ভাগিনা সজিব  বলেন, সকাল সাড়ে ১১ টার দিকে এতিমখানা গোরস্থান সংলগ্ন রাস্তার ওপরের একটি মেইন লাইন ছিড়ে তাদের বাসার টিনের বেড়ায় লেগে আগুন জ্বলতে থাকে । এতে ওই খানের অন্তত ৭/৮ টি ঘর বিদ্যুৎতায়িত হয়। এর পর ১১: ৪৫ মি.দিকে বিদ্যুৎ অফিসে ফোন করে বিষয়টি জানানো হয়। পরবর্তীতে তারা জরুরীভিত্তিতে আসার জন্য আরও কয়েকবার ফোন করলে তারা শুধু আসবে বলে কালক্ষেপণ করেন। যে কারনে আজকে তার মামার মৃত্যু হয়েছে।


নিহত আনোয়ার খানের আপন ভাই মাসুম খান বলেন, তার ছিড়ে পড়ার পর থেকে তাদের বহুবার ফোন করা হয়েছে। তারা ফোন পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসলে আমার ভাইয়ের মৃত্যু হোতনা। সম্পূর্ণ বিদ্যুৎ অফিসের গাফিলতিতে আজ এই ঘটনা ঘটেছে।


এবষয়ে কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সজীব পাল'র কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, নিউট্রাল লাইন ছিড়ে পড়েছিলো। পল্লী বিদ্যুৎ অফিসে জানালে সাথে সাথে লাইন বন্ধ করা হয়। তবে, দূর্ঘটনার বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানাতে পারবেন বলে তিনি জানান।


এবিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম বলেন, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ০২ অক্টোবর, ২০২৬, সময় : ৭:০৮ পিএম

গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়া সশস্ত্র ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার মধ্যরাতে পূবাইলের হায়দরাবাদ শুকুন্দিরবাগ এলাকার লাল ব্রিজের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলো—টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর (০৪ নম্বর ব্লক) এলাকার মোঃ লেবু মিয়ার ছেলে মোঃ আতিকুল ইসলাম রাকিব (১৯), একই এলাকার আব্দুল আলেফের ছেলে মোঃ ফয়সাল আহম্মেদ (১৯) এবং টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া মোল্লাবাড়ী এলাকার মৃত ফুল মিয়ার ছেলে মোঃ শুভ রাহাত (২০)।


পুলিশ সূত্রে জানা গেছে, পূবাইল থানার এসআই (নিঃ) মোঃ রুহুল আমিনের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় টহল দিচ্ছিল। লাল ব্রিজের ওপর কতিপয় যুবক ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রশস্ত্রসহ জড়ো হয়েছে—এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ১ নম্বর আসামী আতিকুল ইসলাম রাকিবের কাছ থেকে একটি ধারালো সুইচ গিয়ার এবং ২ নম্বর আসামী শুভ রাহাতের কাছ থেকে একটি স্টিলের চাকু উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করা হয়। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ আসামীদের পূবাইল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পূবাইল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের পর আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

সর্বশেষ সব খবর

এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরের হাতে

দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ০২ অক্টোবর, ২০২৬, সময় : ৬:২৭ পিএম

এনসিটির পর চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্বও পেতে যাচ্ছে বিদেশি প্রতিষ্ঠান। সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালকে (আরএসজিটিআই) সিসিটি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে (সিপিএ) নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। গত ২৮ সেপ্টেম্বর এই নির্দেশনা জারি করা হয়। এই টার্মিনাল এখন পরিচালনা করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।


চিঠিতে বলা হয়, চিটাগং কন্টেইনার টার্মিনালের অপারেটর হিসেবে আরএসজিটিআই-এর নিয়োগপত্র প্রক্রিয়াকরণের জন্য আইবিএ-কে অনুরোধ করা হচ্ছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারজানা হোসেন এই চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে সিসিটির অপারেটর হিসেবে আরএসজিটিআই-এর নিয়োগপত্র প্রক্রিয়াকরণের জন্য ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের (আইবিএ) চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুটি প্রকল্প বাস্তবায়নে আরএসজিটিআই-এর আগ্রহের কথা উল্লেখ করা হয়।


প্রকল্প দুটি হলো—সিসিটি ও জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এবং বে পোর্ট-মাল্টিপারপাস টার্মিনাল।


সিসিটি পরিচালনার জন‍্য ইতোমধ্যে দেশি ও আন্তর্জাতিক কয়েকটি প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক প্রস্তাব জমা দিয়েছিল। কিন্তু সরকারের আগ্রহ বেশি সৌদি প্রতিষ্ঠানের ব্যাপারে।


টার্মিনালটি পরিচালনার জন্য দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড গত ৮ এপ্রিল এবং সৌদি আরবের আরএসজিটিআই ২২ এপ্রিল প্রস্তাব জমা দিয়েছিল আলাদাভাবে। দেশীয় শিল্পগোষ্ঠী এমজিএইচ গ্রুপও একটি প্রস্তাব জমা দেয়। তবে আরএসজিটিআই সিসিটির পাশাপাশি জেনারেল কার্গো বার্থ (জিসিবি) টার্মিনালও পরিচালনায় আগ্রহ দেখাচ্ছে। তারা বলছেন সুযোগ পেলে প্রায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা আছে তাদের।


২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার পরিবহনের প্রায় ১৬ শতাংশ পরিচালিত হয়েছে সিসিটি দিয়ে। এছাড়া এনসিটিতে প্রায় ৪৪ শতাংশ, জিসিবির মাধ্যমে প্রায় ৩৬ শতাংশ এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের মাধ্যমে প্রায় ৪ শতাংশ কন্টেইনার হ্যান্ডলিং হয়।


উল্লেখ্য, ২০২৪ সালে পাওয়া ২২ বছর মেয়াদি চুক্তির আওতায় পতেঙ্গা কন্টেইনার টার্মিনালটি ইতোমধ্যে পরিচালনা করছে আরএসজিটিআই।


দেশের প্রধান সমুদ্রবন্দরের সবচেয়ে বড় কন্টেইনার হ্যান্ডলিং সুবিধাসম্পন্ন এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দিতে খসড়া চুক্তির নীতিগত অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এখন আলোচনায় আছে সিসিটি।

সর্বশেষ সব খবর