পলাতক আসামি আরিফ সরকারকে দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান হত্যা মামলার পলাতক আসামি আরিফ সরকারকে দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরেন পিবিআই পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন। শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হত্যাকাণ্ডে জড়িত আসামিকে ইন্টারপোলের রেড নোটিশে দুবাই পুলিশ গ্রেপ্তার করে বাংলাদেশে বার্তা পাঠায়। এর পরিপ্রেক্ষিতে পুলিশের একটি টিম দুবাই গিয়ে গ্রেপ্তার আসামিকে দেশে নিয়ে আসে।
আরিফের বাড়ি শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও গ্রামে। ৬ মে নরসিংদীর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, আরিফসহ অন্যান্য আসামিদের পরিকল্পনায় ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খানকে তার নিজ বাসায় গুলি করা হয়। একই বছরের ৩১ মে হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আরিফসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে শিবপুর থানায় একটি হত্যা মামলা করেন তার ছেলে আমানুর রশিদ খান। প্রথমে থানার পুলিশ মামলাটি তদন্ত করে। পরবর্তীতে বাদীর আবেদনে একই বছরের ২৩ জুন তদন্তের দায়িত্ব পায় নরসিংদী জেলা পিবিআই। সংস্থাটি তদন্তে নেমে এর আগে আসামি মহসীনকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার করে। এই আসামি আদালতে আরিফসহ অন্যান্য আসামিদের ব্যাপারে তথ্য দেয়।
সুস্পষ্ট তথ্য প্রমাণ পাওয়ায় পিবিআই আসামি আরিফ সরকারের দুবাইয়ে অবস্থানের বিষয়ে নিশ্চিত হয়। পরে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া হিসেবে তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত আনার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করা হয়।
তদন্ত শেষে ২০২৫ সালের ২৪ নভেম্বর আরিফসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পিবিআই। পরবর্তীতে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ আসামি আরিফ সরকারকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশকে জানায়। পরে পুলিশ সদরদপ্তরের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম আসামি আরিফকে দুবাই থেকে গত ৬ মে দেশে নিয়ে আসে।
৬ মে আসামি আরিফ সরকারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আজ শুক্রবার চনপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন অর-রশিদ মিয়াজী।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।
স্থানীয়দের অনেকের মতে, আলহাজ্ব সেলিম আহমেদ কায়েতপাড়া ইউনিয়নের অন্যতম প্রবীণ ও দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
এলাকাবাসীর প্রত্যাশা, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত ব্যক্তিরা এলে সাধারণ মানুষ তাদের সমস্যা ও দাবি সহজে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এবং ভোটাররা কাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ করবে কায়েতপাড়ার জনগণ।