গাজীপুরের টঙ্গীতে আড়াই মাস পার হলেও এখনো উদ্ধার হয়নি তামীরুল মিল্লাত মহিলা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ১৫ বছর বয়সী ফাতেমা। মেয়েকে ফিরে পেতে দিশেহারা মা খুশি বেগমের অভিযোগ পুলিশের গাফিলতি ও দায়িত্বহীনতার কারণেই এখনো মেয়ের কোনো সন্ধান মিলছে না।
সৌদি প্রবাসী বাবার পরিবারটি আগে ঢাকার মানিকদী এলাকায় বসবাস করত। পরিবারের দাবি, সেখানেই স্থানীয় বখাটে যুবক হাসিবুল সুলতান দীর্ঘদিন ধরে ফাতেমাকে উত্ত্যক্ত করত। বিষয়টি নিয়ে একাধিকবার বিচার দিয়েও সমাধান না পেয়ে নিরাপত্তার আশায় পরিবারটি টঙ্গীর আউচপাড়া এলাকায় বাসা ভাড়া নেয়।
অভিযোগ রয়েছে, প্রায় আড়াই মাস আগে মাদ্রাসায় যাওয়ার পথে ফাতেমাকে প্রেমের ফাঁদে ফেলে তুলে নিয়ে যায় হাসিবুল সুলতান। এরপর থেকেই নিখোঁজ রয়েছে কিশোরীটি।
ফাতেমার মা খুশি বেগম অভিযোগ করে বলেন, টঙ্গী পশ্চিম থানার এস,আই শাহাবুদ্দিন শুরু থেকেই মামলাটি গুরুত্ব সহকারে নেননি। বরং ভুলভাল বুঝিয়ে তার কাছ থেকে ২৫ হাজার টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, টাকা নেওয়ার পরও কার্যকর কোনো অভিযান পরিচালনা করা হয়নি, উল্টো বিভিন্ন সময় তাকে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করা হয়েছে।
খুশি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আড়াই মাস হয়ে গেল, আমার মেয়েটা বেঁচে আছে নাকি মারা গেছে কিছুই জানি না। পুলিশের কাছে গিয়েও কোনো সহযোগিতা পাইনি। একজন মা হিসেবে আমি শুধু আমার মেয়েকে ফেরত চাই।
পরিবারের অভিযোগ, সৌদি প্রবাসী বাবা বিষয়টি নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েও লিখিত অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগের কপি থানায় পৌঁছানোর পরও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এদিকে খুশি বেগম আরও অভিযোগ করেন, অভিযুক্ত পক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে উল্টো তাকেই ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এমনকি অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন টঙ্গী পশ্চিম থানার এসআই শাহাবুদ্দিন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অভিযোগগুলো সঠিক নয়। মেয়েটিকে উদ্ধারে অভিযান চলছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। যেহেতু মামলা হয়েছে, তাই তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে দীর্ঘদিনেও মেয়েকে উদ্ধার করতে না পারায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়দের প্রশ্ন একটি কিশোরী নিখোঁজ থাকার পরও কেন এতদিনেও কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না? অসহায় মা খুশি বেগমের একটাই আকুতি আমার মেয়েকে জীবিত ফেরত দিন, আমি আর কিছু চাই না।
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আজ শুক্রবার চনপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন অর-রশিদ মিয়াজী।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।
স্থানীয়দের অনেকের মতে, আলহাজ্ব সেলিম আহমেদ কায়েতপাড়া ইউনিয়নের অন্যতম প্রবীণ ও দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
এলাকাবাসীর প্রত্যাশা, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত ব্যক্তিরা এলে সাধারণ মানুষ তাদের সমস্যা ও দাবি সহজে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এবং ভোটাররা কাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ করবে কায়েতপাড়ার জনগণ।