গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডা. মাজহারুল হক।গাজীপুরের কাপাসিয়ার ফাইভ মার্ডারের ময়নাতদন্তের পর লোমহর্ষক বর্ণনা দিলেন। তিনি জানান,ফাইভ মার্ডারের ভিসারার জন্য পেটের বিভিন্ন অংশ কালেকশন করে ঢাকা সিআইডিতে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট আসার পর আমরা নিশ্চিত করে বলতে পারব আদৌ কোনো চেতনানাশক অথবা অন্য কোনো ওষুধ খাওয়ানো হয়েছিল কিনা। তবে সরাসরি ওপেন করে তারা গন্ধ জাতীয় কিছু পায়নি বলে জানান।
ডা. মাজহারুল হক বলেন, ৫টি লাশের ৪টিকেই ধারাল অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে এবং দুই বছরের শিশু ফারিয়াকে শ্বাসরোধ করে মারা হয়েছে। তার মধ্যে রসুল মোল্লাকে চেতনানাশক বা অন্য কোনো ওষুধ খাইয়ে অথবা এমনো হতে পারে গভীর ঘুমে থাকাবস্থায় ধারাল অস্ত্র দিয়ে একটানে শেষ করে ফেলা হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, মৃত্যুর আগে সে কোনো প্রটেক্ট করতে পারেনি। তার গলার সামনে উপরে নিচে বড় দুটি কাটা রয়েছে।
সোমবার রাতে ফরেনসিক বিভাগের ওই চিকিৎসক কাপাসিয়ার ফাইভ মার্ডারের (স্ত্রী, তিন সন্তান ও শ্যালক) ময়নাতদন্তের রিপোর্ট ও ভিসারার আলামত সংগ্রহের পর হত্যার এ লোমহর্ষক তথ্যের বর্ণনা দেন। বর্ণনা দিতে গিয়ে তিনি আরও বলেন, নিহত শারমিন খানম, তার ভাই রসুল মোল্লা, দুই মেয়ে মীম ও হাবিবাকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। রসুলের গলায়, স্ত্রী ও দুই মেয়ের শরীরের বিভিন্ন অংশে নির্মমভাবে ধারাল অস্ত্র চালানো হয়েছে। আর ছোট মেয়ে ফারিয়াকে নাক মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
চিকিৎসক বলেন, স্ত্রী শারমিন খানমকে দুই হাত ও মুখ বেঁধে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার আগে খাবারের সঙ্গে চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছিল কিনা সেটা পরীক্ষার জন্য নিহতদের পেটের ভেতরের বিভিন্ন অংশ, খাবার ও অন্যান্য দ্রব্য সংগ্রহ করে সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। ওই ল্যাবের প্রতিবেদন পেলে আরও বিস্তারিত বিষয় নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ, শুক্রবার দিবাগত রাতে গোপালগঞ্জ জেলার পাইককান্দি গ্রামের বাসিন্দা শাহাদত মোল্লার কন্যা শারমিন খানম (৩৫) এবং তার ছোট ভাইসহ একই পরিবারের সদস্যদের হত্যা করে মোবাইল ফোনে স্বীকারোক্তি দিয়ে পালিয়ে পাষণ্ড পিতা ঘাতক স্বামী ফোরকান মিয়া। পরে কাপাসিয়া থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহাম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহতরা হলেন- শারমিন খানম (৩৫), তার ভাই রসুল (২২),ফোরকা- শারমিন দম্পতির তিন কন্যা মিম (১৬), মারিয়া (৮) ও ফারিয়া (২)।
এ ঘটনায় শনিবার রাতে নিহত শারমিনের বাবা মো. সাহাদৎ মোল্লা বাদী হয়ে পলাতক ফোরকানসহ ৩-৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং ঘাতককে গ্রেফতারের চেষ্টা করছে; কিন্তু এমন একটি লোমহর্ষক ঘটনার তিন দিন অতিবাহিত হলেও ঘাতককে গ্রেফতার করতে পারেনি।
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আজ শুক্রবার চনপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন অর-রশিদ মিয়াজী।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।
স্থানীয়দের অনেকের মতে, আলহাজ্ব সেলিম আহমেদ কায়েতপাড়া ইউনিয়নের অন্যতম প্রবীণ ও দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
এলাকাবাসীর প্রত্যাশা, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত ব্যক্তিরা এলে সাধারণ মানুষ তাদের সমস্যা ও দাবি সহজে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এবং ভোটাররা কাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ করবে কায়েতপাড়ার জনগণ।