গাজীপুর মহানগর গাছা থানাধীন উজারপাড়া এলাকায় এক অটোরিকশা চালককে জবাই করে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের মরদেহ সোমবার ভোরে রাস্তার পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত মোঃ শুভ (১৬) নওগাঁ জেলার মান্দা থানার কসক কাচারীপাড়া এলাকার সোহেল মিয়ার ছেলে। তিনি বর্তমানে গাজীপুর মহানগর এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শুভ গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন। এরপর রাতভর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন ১২ মে ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে গাছা থানার উজারপাড়া এলাকার বহরের বাড়ি রোডে চায়না ফ্যাক্টরির পাশের পাকা রাস্তার উপর এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাছা থানার এসআই মামুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শুভকে জবাই করে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে।
এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সিলেটে সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। ছবি: সংগৃহীত
জব্দ হওয়া ট্রাকবোঝাই সিলিন্ডার। ছবি: সংগৃহীত
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকা সিজারমূল্যের তিনটি কষ্টিপাথরের দুর্লভ প্রত্নসম্পদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
প্রতিমন্ত্রীর গাড়ি বহরে ওঠা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। ছবি: সংগৃহীত
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ