কানাডায় প্রথমবারে বহুজাতিক কোম্পানির হয়ে ওষুধ রপ্তানি করল নেভিয়ান লাইফ সায়েন্স
গাজীপুরে টঙ্গী বাংলাদেশের ওষুধ শিল্পে নতুন এক ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে। এবার উত্তর আমেরিকার দেশ কানাডায় বহুজাতিক কোম্পানির হয়ে প্রথমবারের মতো ওষুধ রপ্তানি করেছে Nevean Life Sciences PLC (সাবেক নোভার্টিস বাংলাদেশ লিমিটেড)।
সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক জেনেরিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান Sandoz-এর চুক্তিভিত্তিক উৎপাদন ব্যবস্থার আওতায় এই রপ্তানি কার্যক্রম শুরু হয়। প্রথম দফায় স্যান্ডোজ এজি, সুইজারল্যান্ডের ক্রয়াদেশে নেভিয়ানের টঙ্গীস্থ কারখানায় উৎপাদিত একাধিক ওষুধ কানাডায় রপ্তানি করা হচ্ছে। স্যান্ডোজ কানাডা ইনক এই ওষুধ গ্রহণ করছে।
অনুষ্ঠান সংশ্লিষ্ট সূত্র জানায়, এই চুক্তির আওতায় ভবিষ্যতে ইউরোপসহ উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। গতকাল বুধবার (১৩ মে ২০২৬) গাজীপুরের টঙ্গীতে অবস্থিত নেভিয়ানের উৎপাদন প্ল্যান্টে এ উপলক্ষে এক আনুষ্ঠানিক আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, কানাডার মতো কঠোর নিয়ন্ত্রিত বাজারে কোনো বহুজাতিক কোম্পানির হয়ে বাংলাদেশ থেকে ওষুধ রপ্তানি দেশের ফার্মাসিউটিক্যাল খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এটি আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন সক্ষমতার স্বীকৃতি হিসেবেও বিবেচিত হচ্ছে।
নেভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক মুসাওয়াত শামস জায়েদী বলেন, নেভিয়ান হিসেবে নতুন যাত্রার শুরুতে আমরা যে মান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম, কানাডায় রপ্তানির মাধ্যমে তা বাস্তবে প্রমাণিত হলো। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
প্রধান অতিথির ভিডিও বার্তায় বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প এখন বৈশ্বিক বাজারে শক্ত অবস্থান তৈরি করছে। স্যান্ডোজের সঙ্গে নেভিয়ানের এই অংশীদারিত্বকে তিনি আন্তর্জাতিক সহযোগিতার সফল উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, বিশ্বখ্যাত ওষুধ শিল্প প্রতিষ্ঠান সিবা-গেইগি ১৯৭৩ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে, যা পরবর্তীতে স্যান্ডোজের সঙ্গে একীভূত হয়ে ১৯৯৬ সালে Novartis Bangladesh Limited নামে কার্যক্রম পরিচালনা করে।
২০২৫ সালে প্রতিষ্ঠানটির সিংহভাগ শেয়ার অধিগ্রহণ করে দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান Radiant Pharmaceuticals। পরবর্তীতে এর নাম পরিবর্তন করে রাখা হয় নেভিয়ান লাইফ সায়েন্স পিএলসি।
টঙ্গীর এই ইউরোপিয়ান ইউনিয়ন জিএমপি সনদপ্রাপ্ত কারখানাটি আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন ব্যবস্থার মাধ্যমে কানাডার মতো উন্নত বাজারে প্রবেশ করতে সক্ষম হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং স্যান্ডোজ কানাডার সাপ্লাই প্ল্যানিং বিশেষজ্ঞ স্যাম্পসন ল্যাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদীসহ গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসাইন সরকার।
বিশেষজ্ঞদের মতে, এই অর্জন বাংলাদেশের ওষুধ শিল্পকে বৈশ্বিক বাজারে আরও বিস্তৃত করার নতুন দ্বার উন্মোচন করবে এবং রপ্তানি আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল
টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার বাবা-মেয়ে। ছবি: সংগৃহীত
এনএসআই ও পরিবার পরিকল্পনা অফিসে চাকরি দেওয়ার নাম করে এক পরিবারের কাছ থেকে প্রতারণার মাধ্যমে সাড়ে ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ফতুল্লা থানার ওসি মাহবুবু আলম। গ্রেফতাররা হলেন, আমজাদ হোসেন (৬০) ও তার মেয়ে মোছা. লাকী আক্তার।
ওসি মাহবুবু আলম জানান, দেওভোগ পানির ট্যাংকি এলাকার মো. নিজাম উদ্দিনের কাছে একই এলাকার লাকি আক্তার নিজেকে এনএসআইয়ের বড় পদে চাকরি করেন বলে পরিচয় দিয়ে পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হয়। ২০২১ সালের মাঝামাঝি সময়ে লাকি আক্তার নিজাম উদ্দিনের ছেলে মো. আবিদ হোসেনকে এনএসআইতে এবং মেয়ে নির্ঝনা আক্তার ও ছেলের স্ত্রী নিলা মনি আক্তারকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। এ সময় লাকি আক্তারের বাবা আমজাদ হোসেন চাকরি দেওয়ার নিশ্চয়তা প্রদান করে তার কথামতো টাকা-পয়সা দেওয়ার কথা বলেন।
পরবর্তীতে ২০২১ সালের ১০ মে থেকে ২০১৬ সালের ৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে চাকরি দেওয়ার আশ্বাসে দিয়ে নিজাম উদ্দিনের কাছ থেকে সাড়ে ২৮ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন। পরবর্তীতে নিজাম উদ্দিন চাকরির জন্য চাপ দিলে লাকি আক্তার এনএসআইয়ে একটি ভুয়া নিয়োগপত্র তৈরি করে প্রদান করেন এবং এনএসআই কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহের কাজে তাকে ব্যবহার করেন।
চলতি বছরের ৯ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা পুলিশ আবিদ হোসেনকে ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে আটক করে। এ ঘটনায় রাজপাড়া থানায় মামলা হয়। এই মামলায় আবিদ হোসেনকে দীর্ঘদিন জেল খাটেন।
পরবর্তীতে প্রতারকদের কাছে টাকা ফেরত চাইলে তারা বিভিন্ন সময়ে ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করেন। সর্বশেষ ১৩ নভেম্বর বিকালে টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্তদ্বয় টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং অভিযোগকারীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।
এ ঘটনায় নিজাম উদ্দিন বাদী হয়ে ফতুল্লা থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ মেয়ে ও বাবাকে গ্রেফতার করে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আদালতে পাঠায়।
শ্রীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ডিম ব্যবসায়ী রামা দে।
মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারের ডিম ব্যবসায়ী রামা দে-র বিরুদ্ধে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রামা দে-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রায় এক মাস আগে শ্রীনগর বাজারে তাঁর ডিমের গোডাউনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার পর অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত রামা দে। সম্প্রতি ঘটনাটি সামাজিকযোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শ্রীনগর বাজারসহ আশপাশের এলাকায় নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, অভিযুক্ত রামা দে-কে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির দাদি বাদী হয়ে ধর্ষণের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে চিন্ময় কৃষ্ণ দাস, রয়ে গেলেন ব্যক্তিগত রাঁধুনি রঙ্গনাথ
কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি নিয়ে বিরোধ
নকশাবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে সিডিএর অভিযান, সিলগালা ১০ স্থাপনা