পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে শিবির, ছাত্রদল ও শিক্ষক সমিতি
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল রবিবার নিজ দায়িত্বভার বুঝে নিয়ে দাপ্তরিক কাজ অব্যাহত রেখেছেন। অপরদিকে, ক্যাম্পাসে আন্দোলন অব্যাহত রেখেছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবির।
দুইদিন ধরে ডুয়েটের প্রধান ফটক বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল ও কাজ। এ পরিস্থিতিতে গতকাল রোববার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে শিবির, ছাত্রদল ও শিক্ষক সমিতি।
এদিকে রোববারের সংঘর্ষের ঘটনায় সদর মেট্রো থানায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় সরকারি কাজে বাধা, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশ ও সাধারণ শিক্ষার্থীদের আহত করার অভিযোগে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
রোববার দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল সাংবাদিকদের জানান, তিনি নিয়মিত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে প্রধান ফটকে আইডি কার্ড দেখে প্রবেশের নির্দেশনা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা চলছে। আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।
নবাগত ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ইসলামি শিবির আজ সোমবার দুপুরে ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে সংবাদ সম্মেলন করেন। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন শিবির কর্মী সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আমান উল্লাহ।
তিনি বলেন, আমাদের দাবি ছিল ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই প্রশাসন গঠন করতে হবে। কিন্তু বাইরের একজনকে ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
তিনি আরও বলেন, ঈদের আগেই সংকটের সমাধান করতে হবে। অন্যথায় ঈদের পর পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে পুরো ক্যাম্পাস শাটডাউন করে দেয়া হবে।
একই দিন বিকেলে সংবাদ সম্মেলন করেন ডুয়েট শাখা ছাত্রদল। সংগঠনটির নেতারা অভিযোগ করেন, সাবেক ভিসির অনিয়ম ও দুর্নীতি আড়াল করতেই নতুন ভিসিকে দায়িত্ব পালন করতে বাধা দেয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ডুয়েট শাখা ছাত্রদলের সভাপতি জামিরুল ইসলাম জামিল সিনিয়র সহ সভাপতি রুকন আলী, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলামসহ অন্যরা।
তারা দাবি করেন, “সদ্য বিদায়ী ভিসি অধ্যাপক জয়নাল আবেদীন নিয়োগ বাণিজ্য, ভর্তি অনিয়ম ও উন্নয়নকাজে দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। নতুন ভিসি দায়িত্ব পালন করলে এসব অনিয়ম প্রকাশ পেয়ে যাবে এই আশঙ্কায় একটি মহল পরিস্থিতিকে ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছে।
ছাত্রদলের অভিযোগ, জামায়াত-শিবির সমর্থিত একটি গোষ্ঠী সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।
তারা আরও বলেন, গতকাল রোববার নতুন ভিসি ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে গেটের ভেতরে অবস্থানরত শিবিরকর্মী ও বহিরাগতরা বাধা দেয়। এ সময় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে শিক্ষার্থী, পুলিশ সদস্য, সদর ইউএনও ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হন।
ছাত্রদলের নেতারা দাবি করেন, তারা শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এবং কোনো ধরনের সহিংস রাজনীতিতে বিশ্বাসী নয়। ডুয়েট শিক্ষক সমিতি এক বিবৃতিতে ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা ও গণতান্ত্রিক চর্চার স্থান। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপস্থাপন ও শান্তিপূর্ণ আন্দোলন সংবিধানসম্মত। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বহিরাগতদের হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে শিক্ষক সমিতি।
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আজ শুক্রবার চনপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন অর-রশিদ মিয়াজী।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।
স্থানীয়দের অনেকের মতে, আলহাজ্ব সেলিম আহমেদ কায়েতপাড়া ইউনিয়নের অন্যতম প্রবীণ ও দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
এলাকাবাসীর প্রত্যাশা, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত ব্যক্তিরা এলে সাধারণ মানুষ তাদের সমস্যা ও দাবি সহজে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এবং ভোটাররা কাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ করবে কায়েতপাড়ার জনগণ।