দেশে গত এক মাসে নারী ও শিশুদের ওপর ধর্ষণ, যৌন হয়রানি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জমি দখলের মতো ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এই অমানবিক পরিস্থিতি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন’। এসব কর্মকাণ্ডকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের গভীর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছে সংগঠনটি।
আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদ কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যান সুদর্শন কুমার বাশফোর এই উদ্বেগের কথা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “গণমাধ্যম হলো সমাজের দর্পণ। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে, গত এক মাসে দেশে নারী ও শিশুদের ওপর জঘন্য অপরাধের মাত্রা বেড়েছে। এর পাশাপাশি বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা ও জমি দখলের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক এবং মানবাধিকারের চরম পরিপন্থী।”
দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে দাবি করে তিনি আরও বলেন, “কে বা কারা আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্রকে অস্থিতিশীল করার এবং শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে, অনতিবিলম্বে এই অপরাধী চক্র ও পর্দার আড়ালের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সে লক্ষ্যে সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ জরুরি। দেশের এই ক্রান্তিলগ্নে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মী ও দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা সঞ্জিব রায় তপন,আশিষ কুমার অন্জন, কেন্দ্রিয় কার্যনির্বাহী সদস্য জয়রাজ বাশফোর,গাজীপুর জেলা শাখার দপ্তর সম্পাদক সঞ্জয় বাশফোর ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে দেশের মানুষের অধিকার রক্ষায় প্রয়োজনে সংগঠনটি রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আজ শুক্রবার চনপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন অর-রশিদ মিয়াজী।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।
স্থানীয়দের অনেকের মতে, আলহাজ্ব সেলিম আহমেদ কায়েতপাড়া ইউনিয়নের অন্যতম প্রবীণ ও দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
এলাকাবাসীর প্রত্যাশা, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত ব্যক্তিরা এলে সাধারণ মানুষ তাদের সমস্যা ও দাবি সহজে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এবং ভোটাররা কাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ করবে কায়েতপাড়ার জনগণ।