গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিলপাড় বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে তুলনামূলক কম দামে দির্ঘদিন ধরে গরুর মাংস বিক্রি করছেন আলমগীর কসাই।
জেলার বিভিন্ন বাজারে মাংসের দাম বৃদ্ধি পেলেও তিনি সর্বনিম্ন দামে গরুর মাংস বিক্রি করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তার দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। কম দামের পাশাপাশি মাংসের মান বজায় রাখার চেষ্টা করায় বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা তার দোকানে আসছেন।
ক্রেতারা জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে কম দামে ভালো মানের গরুর মাংস পাওয়া সাধারণ মানুষের জন্য স্বস্তির বিষয়। এ কারণে তারা নিয়মিত আলমগীর কসাইয়ের দোকান থেকে মাংস কিনছেন।
আলমগীর কসাই বলেন, “সাধারণ মানুষের কথা চিন্তা করেই আমি কম লাভে মাংস বিক্রি করছি। মানুষের সেবা করাই আমার মূল উদ্দেশ্য।
স্থানীয়রা মনে করছেন, ব্যবসায় লাভের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এমন উদ্যোগ অন্য ব্যবসায়ীদের জন্যও অনুকরণীয় হতে পারে।
জব্দ হওয়া ট্রাকবোঝাই সিলিন্ডার। ছবি: সংগৃহীত
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকা সিজারমূল্যের তিনটি কষ্টিপাথরের দুর্লভ প্রত্নসম্পদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
প্রতিমন্ত্রীর গাড়ি বহরে ওঠা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। ছবি: সংগৃহীত
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ
যাত্রীবাহী থ্রি-হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় গণমাধ্যমকর্মীর স্ত্রী ও মেয়েসহ তিনজন নিহত