পিবিআইয়ের হাতে গ্রেপ্তার আসামি
কিশোরগঞ্জের কুলিয়ারচরের বড়খারচর মধ্যপাড়ায় স্ত্রীর পরকিয়া প্রেমিক জাহাঙ্গীর মিয়াকে হত্যার রহস্য উদঘাটন করেছে পিবিআই। এ মামলায় আসামি আদালতে দোষ স্বীকার করেছে।
পিবিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৫ সালের ২ জুলাই ভিকটিম জাহাঙ্গীর তার নিজ বাড়ি থেকে বের হয়ে বাড়ির পশ্চিম দিকে রওনা হয়। ৩ জুলাই বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময় কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানাধীন বড়খারচর মধ্যপাড়ায় ঘাসের জমিতে ভিকটিম জাহাঙ্গীর মিয়ার মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনায় ভিকটিমের মা দিলুয়ারা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুলিয়ারচর থানার মামলা করেন। থানা পুলিশ দুই মাস মামলাটি তদন্ত করে। পিবিআই, কিশোরগঞ্জ জেলা মামলাটি স্ব-উদ্যোগে গ্রহণ করে। পিবিআই এর তদন্তকারী দল তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত দুই আসামি শনাক্ত করেন। পরবর্তীতে অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানা এলাকা হতে তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি কিশোরগঞ্জের কুলিয়ারচরের হুসনা খাতুনকে (৪৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি হুসনা পিবিআই এর জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং এ বছরের ২ জুন আদালতে সিআরপিসি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিবিআই এর তদন্ত ওআসামির জবানবন্দি থেকে জানা যায়, ভিকটিম জাহাঙ্গীরের বিবাহের পূর্বে আসামি হুসনার সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল। তাদের প্রায় সময়ই শারীরিক সম্পর্ক হতো। ভিকটিম জাহাঙ্গীর বিবাহ করার পর বেশ কয়েক বছর তাদের মধ্যে সম্পর্ক ছিল না। পরবর্তীতে অত্র মামলার ঘটনার আনুমানিক ৩ বছর পূর্ব থেকে তাদের মধ্যে পুনরায় পরকিয়া সম্পর্ক শুরু হয়। তখন থেকে আবারও মাঝে মধ্যেই জাহাঙ্গীর ও আসামি হুসনার মধ্যে শারীরিক সম্পর্ক হতো। এরই ধারাবাহিকতায় মামলার ঘটনার দিন জাহাঙ্গীর রাত ০৮.০০ ঘটিকার সময় আসামি হুসনাকে মামলার ঘটনাস্থল কুলিয়ারচর থানাধীন বড়খারচর মধ্যপাড়া যেতে বলে। তখন আসামি হুসনা জাহাঙ্গীরের সাথে আসাদ মিয়ার নেপিয়ার ঘাসের জমিতে যায়। সেখানে তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। তারা শারীরিক সম্পর্কে লিপ্ত থাকা অবস্থায় আসামি হুসনার স্বামী শহীদ বিষয়টি টের পেয়ে একটি ছুড়ি নিয়ে এসে জাহাঙ্গীরের উপর আক্রমণ করে তার পিঠে ও পেটে আঘাত করে তাকে হত্যা করে। জাহাঙ্গীরের মৃত্যু নিশ্চিত হওয়ার পর আসামি শহীদ রশি দিয়ে তার হাত ও পা বেঁধে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়। ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামি শহীদকে গ্রেফতারে লক্ষ্যে অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আজ শুক্রবার চনপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন অর-রশিদ মিয়াজী।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।
স্থানীয়দের অনেকের মতে, আলহাজ্ব সেলিম আহমেদ কায়েতপাড়া ইউনিয়নের অন্যতম প্রবীণ ও দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
এলাকাবাসীর প্রত্যাশা, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত ব্যক্তিরা এলে সাধারণ মানুষ তাদের সমস্যা ও দাবি সহজে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এবং ভোটাররা কাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ করবে কায়েতপাড়ার জনগণ।