রুবেল সরকার
গাজীপুর মহানগরের গাছা থানায় দুই লাখ টাকা চাঁদা দাবি, ট্রাক ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে যুবদলের বহিষ্কৃত নেতা রুবেল সরকারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আরও ২৫ থেকে ৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলাটি দায়ের করেছেন ব্যবসায়ী মো. মাসুদ রানা। গত ১৭ জুন গাছা থানায় দায়ের করা এজাহারের ভিত্তিতে পুলিশ মামলাটি রুজু করে। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩৮৫ ও ৪২৭ ধারায় রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জুন রাত সাড়ে ৮টার দিকে গাছা থানার কুনিয়া বড়বাড়ী এলাকায় অবস্থিত বেস্ট শার্ট লিমিটেড গার্মেন্টস কারখানা থেকে জুট (পাটজাত পণ্য) বোঝাই একটি ট্রাক টঙ্গী মিলগেটের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি কারখানার প্রধান ফটকের সামনে পৌঁছালে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল ব্যক্তি সেটির গতিরোধ করে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা ট্রাকটি ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে। পরে যুবদলের বহিষ্কৃত নেতা রুবেল সরকারের নির্দেশে ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা পরিশোধ না করলে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ঘটনার সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন ও টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মামলায় নাম উল্লেখ করে অভিযুক্ত করা হয়েছে হামিদুর রহমান, আশরাফুল হোসেন, আশরাফুল ইসলাম মোল্লা, জিয়া উদ্দিন জিয়া, মিজানুর রহমান মিজান, মো. বাবু, মো. ইব্রাহিম ও মো. আহাদ মিয়াকে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান জানান, মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেটে সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। ছবি: সংগৃহীত
জব্দ হওয়া ট্রাকবোঝাই সিলিন্ডার। ছবি: সংগৃহীত
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকা সিজারমূল্যের তিনটি কষ্টিপাথরের দুর্লভ প্রত্নসম্পদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
প্রতিমন্ত্রীর গাড়ি বহরে ওঠা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। ছবি: সংগৃহীত
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ