রূপগঞ্জে ৩টি ডাকাতির মামলায় ২টি শটগান, ৩৮ রাউন্ড গুলিসহ ৪ আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জ রূপগঞ্জের ৩টি ডাকাতির ঘটনায় মামলায় পুলিশ ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ( ২৪ জুন) ভোর সাড়ে পাঁচটা থেকে বেলা ১১ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলো: নড়াইল জেলার কালিয়া থানার পুরুলিয়া এলাকার মৃত আঃ রাজ্জাক ছেলে নাসিম উদ্দিন মোল্লা (৩০), বর্তমানে ভাটারা ঢালীবাড়ি কাঁচাবাজার এলাকার রাকিবুলের বাড়ির ভাড়াটিয়া। এছাড়া আব্দুল আলীম মোল্লার ছেলে রমজান আলী ( ৩১), সাত্তার মোল্লার ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৩২), রজব শেখের ছেলে ইব্রাহিম শেখ (৩১), তিনজনই মাগুরা জেলার মোহাম্মদপুর থানার ধোয়াইল গ্রামের বাসিন্দা বর্তমানে তারা তিনজনই নতুন বাজার সাঈদ নগর পানির পাম্প শান্তর বাড়ির ভাড়াটিয়া। আটককৃতদের কাছ থেকে ২টি শটগান, ৩৮ রাউন্ড গুলি, ১ টি এয়ার গান, ১ টি ওয়াকিটকি, ১ টি হায়েচ মাইক্রো গাড়ি ৪ টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার 'সি' সার্কেল জনাব মেহেদী ইসলাম জানান, চায়নাদের গাড নিয়োগ করা হবে অনলাইনে একটি বিজ্ঞাপন দেখে বাগেরহাট সহ বিভিন্ন এলাকার মোঃ রফিকুল ইসলাম শেখ, মোঃ রেজাউল করিম, মোঃ হায়দার আলী মুন্সি, মোঃ আব্দুল করিম আবেদন করেন। অতঃপর তাদেরকে গত ১৭ জানুয়ারি ও ১০ এপ্রিল এবং ১৯ জুন প্রতারক চক্র চাকুরীতে যোগদানের জন্য ডেকে এনে দুষ্কৃতকারীদের ব্যবহৃত হায়েচ মাইক্রোতে ঢাকার খিলক্ষেত থানা এলাকা হতে তুলে চোখে-মুখে মরিচের গুড়া দিয়ে রূপগঞ্জ থানাধীন রূপগঞ্জ ইউনিয়নের আলমপুরা সাকিনস্থ ভূঁইয়া ব্রিজ সংলগ্ন নির্জন স্থানে ৩০০ ফিট রোডে নিয়ে ধারালো ছুরি দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের নামে লাইসেন্সকৃত ০৪ টি ১২ বোর শটগান এবং ২৯ রাউন্ড কার্তুজ, ০৪ টি মোবাইল ফোন এবং নগদ ৪,৫০০ টাকা নিয়ে যায়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় ০৩ টি ডাকাতি মামলা ডিএমপি'র ক্যান্টনমেন্ট থানায় ০১ টি দস্যূতা মামলা রুজু হয়।
মামলার পরপরই রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচ এম সালাউদ্দিন এর নেতৃত্বে এস আই (নিঃ) মোঃ ফজলে রাব্বী মোল্লাসহ পুলিশের একটি চৌকশ টিম তদন্তে নেমে তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করে।
বুধবার ( ২৪ জুন)ভোর সাড়ে পাঁচটা থেকে ১১ টা পর্যন্ত ভাটারা, বাড্ডা ও বনানী থানা এলাকায় অভিযান করে ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে সক্ষম হয়। এসময় তাদের হেফাজত থাকা লুন্ঠিত ২টি ১২ বোর শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ আসামিদের ডাকাতি কাজে ব্যবহৃত ১টি হায়েচ মাইক্রো, ১টি এয়ারগান, ১টি ওয়াকিটকি, ০৪ টি মোবাইল ফোন ও অস্ত্রের জাল লাইসেন্স তৈরীর সীলমোহরসহ অন্যান্য আলামত উদ্ধার করে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৪ ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতার এবং লুন্ঠিত অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আজ শুক্রবার চনপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন অর-রশিদ মিয়াজী।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।
স্থানীয়দের অনেকের মতে, আলহাজ্ব সেলিম আহমেদ কায়েতপাড়া ইউনিয়নের অন্যতম প্রবীণ ও দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
এলাকাবাসীর প্রত্যাশা, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত ব্যক্তিরা এলে সাধারণ মানুষ তাদের সমস্যা ও দাবি সহজে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এবং ভোটাররা কাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ করবে কায়েতপাড়ার জনগণ।