গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীতে অবস্থিত ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নানা তথ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এসব প্রচারণার একটি বড় অংশ বিভ্রান্তিকর, অতিরঞ্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে কারখানাটির প্রশাসনিক কর্তৃপক্ষ।
কারখানা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি মোটরসাইকেলযোগে কয়েকজন ব্যক্তি কারখানার সামনে এসে নিজেদের বিএনপির এক শীর্ষ নেতার অনুসারী হিসেবে পরিচয় দেন। তারা জানান, তাদের সঙ্গে সমঝোতা ছাড়া কারখানার ঝুট অন্য কাউকে দেওয়া যাবে না। তবে এ সময় কারখানায় কোনো হামলা, ভাঙচুর কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে কর্তৃপক্ষ দাবি করেছে।
অন্যদিকে, মোটরসাইকেল বহরে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতা জানান, তারা শান্তিপূর্ণভাবে কারখানার সামনে অবস্থান নিয়েছিলেন। পরে তাদের একটি প্রতিনিধি দল কারখানা কর্তৃপক্ষের সঙ্গে ঝুট ব্যবসা নিয়ে আলোচনা করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অস্ত্রের মহড়া’ হিসেবে যে ভিডিও প্রচার করা হচ্ছে, সেটি তাদের নয় বলেও দাবি করেন তারা। তাদের বক্তব্য, ভিডিওটি অন্য সময়ের এবং ভিন্ন ঘটনার; বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত।
ওই নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন শিল্পাঞ্চল, বিশেষ করে গাজীপুর ও টঙ্গী এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ধরে রাখতে একটি স্বার্থান্বেষী মহল পলাতক বা প্রভাবশালী আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে আঁতাত করছে। তাদের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন রাজনৈতিক পরিচয় ব্যবহার কিংবা আগের প্রভাবশালীদের সহযোগিতায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেল বহরে থাকা কয়েকজন ব্যক্তি কারখানার ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দেন। পরে ৮ থেকে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে নিজেদের বক্তব্য তুলে ধরে স্থান ত্যাগ করে।
বর্তমান ঝুট ব্যবসায়ী নুরুজ্জামান বলেন, আমরা নিয়ম মেনেই ঝুটের ব্যবসা পরিচালনা করছি।
স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল ও তার চাচা মতিউর রহমান মতির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা মো. সেলিমের নেতৃত্বে বিসিক শিল্পনগরীর প্রায় ১০টি কারখানার ঝুট ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ ছিল। একই সঙ্গে স্থানীয়দের অভিযোগ, বর্তমানে বিএনপির নেতা সিরাজুল ইসলাম সাথী ও নুরুজ্জামানের প্রভাবেও এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের আগে কারখানাটির ঝুট ব্যবসা স্থানীয় আওয়ামী লীগ নেতা সেলিমের নিয়ন্ত্রণে ছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছুদিন কারখানাটি বন্ধ থাকলেও পরে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে পুনরায় চালু হয়। বর্তমানে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গাজীপুর মহানগর বিএনপির দুটি প্রভাবশালী পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের দাবি। এর ফলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, মোটরসাইকেল বহরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। অস্ত্র প্রদর্শনের অভিযোগেরও সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিষয়টি পুলিশের নজরদারিতে রয়েছে।
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আজ শুক্রবার চনপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন অর-রশিদ মিয়াজী।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।
স্থানীয়দের অনেকের মতে, আলহাজ্ব সেলিম আহমেদ কায়েতপাড়া ইউনিয়নের অন্যতম প্রবীণ ও দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
এলাকাবাসীর প্রত্যাশা, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত ব্যক্তিরা এলে সাধারণ মানুষ তাদের সমস্যা ও দাবি সহজে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এবং ভোটাররা কাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ করবে কায়েতপাড়ার জনগণ।