ভুক্তভোগী রিকশাচালক বাদশা শেখ ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, ফরিদপুর সদর।
সরকারি নথিতে তিনি মৃত তাই নিজেকে জীবিত প্রমাণ করতে দ্বারে দ্বারে ঘুরছেন মধ্যবয়সী এক ব্যক্তি। সরকারি সনদে তিনি মৃত হলেও বাস্তবে তিনি বেঁচে আছেন, সাধারণত অন্যান্যদের মতোই তিনিও শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন এবং পরিবারের জন্য নিজে রিকশা চালিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবিকা নির্বাহ করছেন।
এটি ফরিদপুর পৌরসভার ২৫নং ওয়ার্ড উত্তর সাদীপুর এলাকার বাসিন্দা মৃত গেন্দু শেখের ছেলে বাদশা শেখের (পেশায় একজন রিকশাচালক) জীবনের গল্প।
তিনি জীবিত থাকা সত্ত্বেও বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্যভাণ্ডারে তাকে মৃত দেখানো হয়েছে বলে অভিযোগ। এর ফলে তার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন।
ভুক্তভোগী বাদশা শেখ জানান, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গেলে ভোটার তালিকায় নিজের নাম খুঁজে পাননি। এরপর থেকে আজ পর্যন্ত অনুষ্ঠিত কোনো নির্বাচনেই তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। বিষয়টির খোঁজ নিতে গিয়ে তিনি জানতে পারেন, নির্বাচন কমিশনের তথ্যভাণ্ডারে তাকে মৃত হিসেবে দেখানো হয়েছে।
বাদশা বলেন, আমি জীবিত, কিন্তু কাগজে-কলমে আমাকে মৃত বানিয়ে দেওয়া হয়েছে। এজন্য আমার এনআইডিও ব্লক করে রাখা হয়েছে।
সমস্যার সমাধানের আশায় সম্প্রতি তিনি ফরিদপুর জেলা নির্বাচন অফিসে যান তিনি। সেখানে নিজের ছবিসহ সরকার কর্তৃক ইস্যুকৃত জাতীয় পরিচয়পত্র দেখিয়েও কোনো সমাধান পাননি বলে দাবি করেন তার।
বাদশা শেখ বলেন, নির্বাচন অফিসের কর্মকর্তারা বলেছেন, আমি যে জীবিত আছি, সে মর্মে পৌরসভা থেকে একটি প্রত্যয়নপত্র নিয়ে আসতে হবে। তারপর তারা বিষয়টি দেখবেন।
একজন জীবিত মানুষকে নিজের অস্তিত্ব প্রমাণের জন্য বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের প্রশ্ন, নির্বাচন কমিশনের দেওয়া ছবিসংবলিত জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে স্বশরীরে উপস্থিত হওয়ার পরও কেন একজন নাগরিককে জীবিত থাকার জন্য আলাদা প্রত্যয়নপত্র দিতে হবে?
রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা বাদশা শেখ বলেন, প্রতিদিন কাজ না করলে সংসার চলে না। তারপরও নিজের পরিচয় ফিরে পেতে এক অফিস থেকে আরেক অফিসে ঘুরে বেড়াতে হচ্ছে আমাকে। আজ ৩ জুলাই (শুক্রবার) পর্যন্ত আমার আইডি কার্ড সমস্যার সমাধান হয়নি।
এ বিষয়ে ২৫নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আলাউল হোসেন তনু বলেন, আমার ওয়ার্ডের বাসিন্দা বাদশা শেখের সঙ্গে যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক। এটা ভুলবশত অথবা যে কারণেই হোক আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি সংশোধন করে একজন জীবিত মানুষকে পুনরায় তার ভোটার অধিকার প্রয়োগসহ সব নাগরিক সুবিধা পাওয়ার ব্যবস্থা করে দেবেন।
এ বিষয়ে ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তার তারেক আহমেদের ব্যবহারকৃত মুঠোফোনের মাধ্যমে জানতে চাইলে তিনি জানান, বাদশা শেখ নামের ভুক্তভোগী কয়েকদিন আগে এসেছিলেন আমাদের অফিসে, এরপর তার আইডি কার্ডটি পুনরায় সংশোধন করা হয়েছে।
অন্যদিকে ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে তথ্যগত ভুল সংশোধন, ভোটার তালিকায় বাদশা শেখের নাম পুনর্বহাল এবং তার এনআইডির ব্লক অবিলম্বে প্রত্যাহার করা হোক। যেন তিনি একজন নাগরিক হিসেবে সাংবিধানিক অধিকার ও প্রয়োজনীয় সেবাগুলো স্বাভাবিকভাবে ভোগ করতে পারেন।
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আজ শুক্রবার চনপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন অর-রশিদ মিয়াজী।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।
স্থানীয়দের অনেকের মতে, আলহাজ্ব সেলিম আহমেদ কায়েতপাড়া ইউনিয়নের অন্যতম প্রবীণ ও দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
এলাকাবাসীর প্রত্যাশা, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত ব্যক্তিরা এলে সাধারণ মানুষ তাদের সমস্যা ও দাবি সহজে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এবং ভোটাররা কাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ করবে কায়েতপাড়ার জনগণ।