গাজীপুর মহানগর বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি ও সাংগঠনিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। টঙ্গী পূর্ব থানার ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ভুলুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকারকারী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না হওয়ায় তৃণমূলে হতাশা বাড়ছে এবং এর প্রভাব সাংগঠনিক কর্মকাণ্ডেও পড়ছে।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির পক্ষে ৪৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ, নির্বাচনী প্রচারণা, ভোটার সমন্বয় এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে মো. কামাল হোসেন ভুলু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের মতে, ওয়ার্ড পর্যায়ে বিএনপির সাংগঠনিক ভিত্তি সুসংহত করতে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। ওয়ার্ড বিএনপির একাধিক নেতা জানান, দলের দুঃসময়ে মামলা-হামলা, রাজনৈতিক চাপ ও নানা প্রতিকূলতার মধ্যেও কামাল হোসেন ভুলু রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন।
তাদের ভাষ্য, ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলীয় আদর্শকে প্রাধান্য দিয়ে তিনি দীর্ঘ সময় বিএনপির কর্মসূচিতে সম্পৃক্ত ছিলেন। তাই তার বহিষ্কারাদেশ তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে।
নেতাকর্মীদের অভিযোগ, বর্তমানে মহানগর বিএনপির অভ্যন্তরে বিভিন্ন গ্রুপ বা বলয়ের রাজনীতি দৃশ্যমান হয়ে উঠেছে। এর ফলে অনেক ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মী মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের দাবি, যারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে ছিলেন, তাদের পরিবর্তে সুবিধাবাদী, হাইব্রিড কিংবা বিভিন্ন সময়ে রাজনৈতিক অবস্থান পরিবর্তনকারী ব্যক্তিরা গুরুত্ব পাচ্ছেন। এতে প্রকৃত কর্মীদের মধ্যে ক্ষোভ ও অনীহা বাড়ছে।
তৃণমূলের নেতাদের মতে, একটি রাজনৈতিক দলের শক্তি নির্ভর করে মাঠপর্যায়ের কর্মীদের ওপর। সেই কর্মীরাই যদি নিজেদের অবমূল্যায়িত মনে করেন, তবে সাংগঠনিক কার্যক্রম দুর্বল হয়ে পড়বে। তাদের ভাষায়, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে যেমন নিয়ম প্রয়োগ প্রয়োজন, তেমনি অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়সংগত মূল্যায়নও সমান গুরুত্বপূর্ণ।
স্থানীয় নেতাকর্মীরা আরও বলেন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা। তাদের দাবি, মো. কামাল হোসেন ভুলুর বিরুদ্ধে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদ্ঘাটন করা হলে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক বার্তা যাবে।
তাদের মতে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রশ্নটি শুধু একজন নেতার ব্যক্তিগত বিষয় নয়; বরং এটি তৃণমূলের কর্মীদের মনোবল, সাংগঠনিক ঐক্য এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশলের সঙ্গেও সম্পর্কিত। অভিযোগের নিরপেক্ষ নিষ্পত্তি হলে দল আরও শক্তিশালী হবে বলে তারা মনে করেন।
নেতাকর্মীরা সতর্ক করে বলেন, মহানগর বিএনপির ভেতরে যে গ্রুপিংয়ের প্রবণতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে, তা দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে সাংগঠনিক বিভক্তি আরও বাড়তে পারে। এর নেতিবাচক প্রভাব আগামী রাজনৈতিক কর্মসূচি, নির্বাচন এবং জনসম্পৃক্ততার ওপরও পড়তে পারে বলে তাদের আশঙ্কা।
তাদের মতে, বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগকারী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন দলকে সবসময় শক্তিশালী করেছে। তাই বর্তমান পরিস্থিতিতেও ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সম্মান ও মূল্যায়নের মাধ্যমে সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার বিকল্প নেই।
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আজ শুক্রবার চনপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন অর-রশিদ মিয়াজী।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।
স্থানীয়দের অনেকের মতে, আলহাজ্ব সেলিম আহমেদ কায়েতপাড়া ইউনিয়নের অন্যতম প্রবীণ ও দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
এলাকাবাসীর প্রত্যাশা, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত ব্যক্তিরা এলে সাধারণ মানুষ তাদের সমস্যা ও দাবি সহজে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এবং ভোটাররা কাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ করবে কায়েতপাড়ার জনগণ।