সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী, শরীয়তপুর জেলা শাখা-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
শরীয়তপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী, শরীয়তপুর জেলা শাখা-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সন্ধ্যায় শরীয়তপুর সদর উপজেলা হল রুমে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক ও সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী, ঢাকার প্রধান উপদেষ্টা আবাম ছালাউদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সিরাজদিখান পরিবহন প্রা. লি.-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক সিকদার, বাংলাদেশ টেলিভিশনের সংগীতশিল্পী ও সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী, ঢাকার সভাপতি মাহবুব হাসান চুন্নু এবং বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সংগীতশিল্পী ও সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী ঢাকার সাধারণ সম্পাদক দিলারা আহমেদ ডেইজী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক কাউন্সিলর, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী, শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক আব্দুস সামাদ বেপারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী, শরীয়তপুর জেলা শাখার সদস্য সচিব এস. এম. এসকেন।
এসময় উপস্থিত ছিলেন, সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী, শরীয়তপুর জেলা শাখার সি: সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান খান অপু, সাধারণ সম্পাদক এস.এম এসকেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোঃ ইয়াছিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম খান, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মানিক মোল্লা, অর্থ সম্পাদক মোঃ মেহেদী হাসান, প্রচার সম্পাদক মো: আল আলামিন শাওন, ক্রীড়া সম্পাদক মোঃ ইমরান হোসেন ইয়াছিন, মহিলা সম্পাদিকা ফারজানা আক্তার খুশি, সদস্য আলী আহম্মদ মোল্লা, সদস্য বি এম মকবুল হোসেন বেপারী, সদস্য এ্যাড: মামুন খান, সদস্য- শান্ত কুমার ভাওয়াল, সদস্য কাওছার হোসেন মাদবর।
আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে সুস্থ সংস্কৃতির চর্চা, দেশীয় সংগীত ও শিল্পকলার বিকাশ এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আজ শুক্রবার চনপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন অর-রশিদ মিয়াজী।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।
স্থানীয়দের অনেকের মতে, আলহাজ্ব সেলিম আহমেদ কায়েতপাড়া ইউনিয়নের অন্যতম প্রবীণ ও দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
এলাকাবাসীর প্রত্যাশা, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত ব্যক্তিরা এলে সাধারণ মানুষ তাদের সমস্যা ও দাবি সহজে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এবং ভোটাররা কাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ করবে কায়েতপাড়ার জনগণ।