গাজীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় গাজীপুর-৫ কালীগঞ্জ আসনের এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সংসদ সদস্য হিসাবে এক মাসের প্রাপ্য সম্মানী ভাতা/বেতন মাননীয় প্রাধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের ঘোষণা দিয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
রবিবার (১২ জুলাই) সকালে গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভ‚ইয়ার সভাপতিত্বে ভাওয়াল সম্মেলন কক্ষে গাজীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের তাৎক্ষণিক ত্রাণ ও পুনর্বাসন সহায়তার বিষয়ে আলোচনা করা হয়। এসময় আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সংসদ সদস্য হিসাবে এক মাসের প্রাপ্য সম্মানী ভাতা/বেতন মাননীয় প্রাধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের ঘোষণা দেন। পরে তিনি সভায় উপস্থিত সবাইকে এক দিনের বেতন বন্যাদুর্গত মানুষের সহায়তায় দান করার জন্য আহ্বান জানান।
তাঁর আহ্বানে উপস্থিত সবাই স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে মানবিক উদ্যোগে অংশগ্রহণের সম্মতি প্রকাশ করেন এবং গাজীপুর জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বন্যার্তদের তাৎক্ষণিক ত্রাণ ও পুনর্বাসন সহায়তার লক্ষ্যে গাজীপুর জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১ দিনের মূল-বেতনের সমপরিমাণ অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়।
জেলার সকল দপ্তর প্রধান আগামী ১৪ জুলাই ২০২৬ অপরাহ্নের মধ্যে নিজ নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণের ১ দিনের মূল-বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করে জেলা প্রশাসক গাজীপুর, হিসাব নং ০২০৬০০১০০০১৮৩, সোনালী ব্যাংক পিএলসি, গাজীপুর কোর্ট বিল্ডিং শাখায় জমা দিয়ে নিজ নিজ দপ্তরের একটি রিপোর্ট জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করার এবং আগামী ১৫ জুলাই ২০২৬ইং তারিখে সংগৃহীত অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চেকের মাধ্যমে প্রেরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনের মহতী উদ্যোগে সাড়া দিয়ে বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসন সহায়তার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চেকের মাধ্যমে অনুদান প্রেরনের সিদ্ধান্ত তাৎক্ষণিক গ্রহণ করায় তিনি সবাইকে ধন্যবাদ জানান।
এ সময় অন্যান্যের মাঝে গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য সহ জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মোঃ আরিয়ান
শ্রীনগর বিষাক্ত সাপের কামড়ে মোঃ আরিয়ান (১২) নামক এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ রবিবার দুপুরে ঢাকা মিটফোর্ড সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আরিয়ান শ্রীনগর উপজেলার বিরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা গ্রামের মোহাম্মদ উজ্জলের ছেলে। সে মজিদপুর কেসি ইন্সটিটিউটের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
এলাকাবাসী জানায়, আজ রবিবার সকাল ৮টার দিকে আরিয়ান নিজ ঘরের খাটে বসে খেলছিল। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় মেরে দ্রুত খাটের নিচে একটি গর্তে চলে যায়। তাৎক্ষণিক বাড়ির লোকজন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাকে ভর্তি করে। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে পরে মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করানো হয়। দুপুর একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ কামাল জিলু সাপের কামড়ে আরিয়ানের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, শিশু আরিয়ানের মৃত্যুতে আমি খুবই মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল, এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও চৌধুরী বাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে গোপাল বেপারী ও নোয়াব আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।
গত শুক্রবার বিকেলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি লড়াইয়ে অংশ নেয় মাঠপাড়া যুব ও ক্রিড়া সংঘ ও রাসেল একাদশ। রোমাঞ্চকর এই খেলায় স্থানীয় বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে উভয় দলকে করতালি ও উল্লাসে উৎসাহিত করেন। টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য মোশারফ বেপারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেকবর বেপারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খয়ম বেপারী। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ভাগ্যকুল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ও যুবদলের সাধারণ সম্পাদক প্রিন্স বেপারী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আমন্ত্রিত বিএনপির অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শাহ আলম রনি মৃধা সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির। এড. রফিকুল আমিন খান সভাপতি ভাগ্যকুল ইউনিয়ন বিএনপি মোঃ ইউসুফ আলী রানা সাধারণ সম্পাদক ভাগ্যকুল ইউনিয়ন, মোঃ ইউসুফ আলী রানা সাধারণ সম্পাদক ভাগ্যকুল ইউনিয়ন বিএনপি মোঃ সেলিম ভুইয়া যুগ্ন আহবায়ক শ্রীনগর উপজেলা যুবদল, খেলা শেষে অতিথিরা বিজয়ী মাঠপাড়া যুব ও ক্রিড়া সংঘ দলের মাঝে প্রথম পুরস্কার ফ্রিজ তুলে দেন। ইউপি চেয়ারম্যান, কাজী মনোয়ার হোসেন সাহাদ ও ইউপি সদস্য মোশারফ ব্যাপারী, বক্তব্যে রাখেন প্রিন্স বেপারী ও এড. রফিকুল আমিন খান বলেন, সভাপতি ভাগ্যকুল ইউনিয়ন বিএনপি, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ-সবল জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় যুবসমাজ সঠিক পথে পরিচালিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
জেলার সকল পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার (৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার এর আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন।
সভায় পুলিশ সুপার মহোদয় পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান। পাশাপাশি গুজব ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। এ সময় পুলিশ সুপার মহোদয় জেলা, থানা ও পৌরসভা পর্যায়ের পূজা উদযাপন কমিটির সদস্যদের মতামত গ্রহণ করেন এবং পূজার পূর্বে, পূজাকালীন ও পূজা-পরবর্তী সময়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এছাড়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা, মেধাবৃত্তি প্রদান, মাসিক অপরাধ পর্যালোচনা সভা, কিট প্যারেড সভা অনুষ্ঠিত হয়।
উল্লিখিত কার্যক্রমসমূহে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), ডিআইও-১, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ওসি (ডিবি), কোর্ট পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর, আরআইসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং জেলা, থানা ও পৌরসভা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
ভোলার লালমোহনের পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘‘লালমোহন রিপোর্টার্স ইউনিটি”র পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যার পর লালমোহন রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. জসিম জনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ দুলাল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আমজাদ হোসেন খান, মাহমুদ হাসান লিটন, ইউসুফ আহমেদ, এম আর পারভেজ, ইয়াছিন সিরাজী, শাহ আব্দুল মোতালেব প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে লালমোহন রিপোর্টার্স ইউনিটির ১১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কার্যকরি কমিটি গঠন করা হয়। নবাগত কমিটির সদস্যরা হলেন: সভাপতি- মো. জসিম জনি, সিনিয়র সহ-সভাপতি- ইউসুফ আহমেদ, সহ-সভাপতি- মো. নাঈমুল ইসলাম, সাধারণ সম্পাদক- জাহিদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক- হাসান পিন্টু, সাংগঠনিক সম্পাদক- মাকসুদুর রহমান পারভেজ, অর্থ ও প্রচার সম্পাদক- শাহ আব্দুল মোতালেব, নির্বাহী সম্পাদক- মো. আমজাদ হোসেন খান, মাহমুদ হাসান লিটন, মো. শহিদুল ইসলাম হাওলাদার, মাকসুদ উল্লাহ।
উল্লেখ, গত ৭ সেপ্টেম্বর ২০২৬ ইং উপস্থিত সদস্যদের ভোটের মাধ্যমে লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নির্মাণাধীন সড়কে কংক্রিট পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকের ধাক্কায় মনিজা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।
আজ রোববার (৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের রহিম উদ্দিন জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিজা খাতুন ওই এলাকার মৃত সায়েদুল হকের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে মনিজা খাতুন হাবিবপুর বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় গ্রাম্য সড়কে সংস্কারকাজের জন্য কংক্রিট পরিবহনে নিয়োজিত একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলফার পালিয়ে যায়। তবে স্থানীয়রা ট্রাকটি আটক করে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে অবহিত করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুল হাকিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ১৭০ জনকে আটক করেছে জেলা পুলিশ। তাদের মধ্যে ১৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১৫২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
আজ রোববার (৪ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে সন্ত্রাসবিরোধী আইনে, ১০ জনকে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় প্রসিকিউশন দেওয়া হয়েছে এবং ছয়জনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ১৫২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
থানাভিত্তিক অভিযানের মধ্যে হাতিয়া থানায় সর্বোচ্চ ৪৯ জনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজনকে সন্ত্রাসবিরোধী আইনে, ছয়জনকে ৩৪ ধারায় প্রসিকিউশন দেওয়া হয়েছে। বাকি ৪১ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বেগমগঞ্জ মডেল থানায় আটক ৩২ জনের মধ্যে চারজনকে ৩৪ ধারায় প্রসিকিউশন দিয়ে বাকি ২৮ জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ছাড়া সোনাইমুড়ী থানায় আটক ১৮ জনের মধ্যে ছয়জনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ১২ জনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জ থানায় ১৭ জন, কবিরহাট থানায় ৯ জন, চাটখিল থানায় ৬ জন, সুধারাম মডেল থানায় ৪ জন, সেনবাগ থানায় ৩ জন এবং চরজব্বর থানায় ৩২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন আওর বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।