গাজীপুর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ড ময়লা ব্যবস্থাপনা সংক্রান্ত টেন্ডারকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ঠিকাদার কাজী মামুন।
মঙ্গলবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছে।
সংবাদ সম্মেলনে কাজী মামুন বলেন, “আমাকে আওয়ামী লীগের কর্মী বা নেতা হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। এলাকার প্রতিবেশী বা পরিচিতজনদের সঙ্গে বিভিন্ন সময়ে ছবি থাকতে পারে, কিন্তু শুধুমাত্র ছবি থাকার কারণে কাউকে কোনো রাজনৈতিক দলের কর্মী হিসেবে আখ্যায়িত করা সঠিক নয়।
তিনি আরও বলেন, বিগত সময়ে আমি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি। রাজনৈতিক পরিচয় বিকৃত করে আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।
ময়লার টেন্ডার প্রসঙ্গে মামুন বলেন, “আমি গাজীপুর সিটি করপোরেশনের সব নিয়ম-কানুন ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বৈধভাবে টেন্ডার লাভ করেছি। কিন্তু একটি প্রভাবশালী গ্রুপ নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।”
তিনি অভিযোগ করেন, ওই চক্রটি তার টেন্ডার কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং বিভিন্নভাবে তাকে হয়রানি করার চেষ্টা করছে। এতে সিটি করপোরেশনের নির্ধারিত সেবা কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি দাবি করেন।
কাজী মামুন সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার বিরুদ্ধে অপপ্রচার ও টেন্ডার কার্যক্রমে বাধা সৃষ্টির ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমি একজন ব্যবসায়ী হিসেবে আইন মেনে কাজ করতে চাই। মিথ্যা তথ্য ও রাজনৈতিক অপপ্রচারের মাধ্যমে আমার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে টেন্ডারকে কেন্দ্র করে উদ্ভূত এ বিরোধ স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আজ শুক্রবার চনপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন অর-রশিদ মিয়াজী।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।
স্থানীয়দের অনেকের মতে, আলহাজ্ব সেলিম আহমেদ কায়েতপাড়া ইউনিয়নের অন্যতম প্রবীণ ও দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
এলাকাবাসীর প্রত্যাশা, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত ব্যক্তিরা এলে সাধারণ মানুষ তাদের সমস্যা ও দাবি সহজে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এবং ভোটাররা কাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ করবে কায়েতপাড়ার জনগণ।