ব্যবসায়ীকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
নরসিংদীর পলাশে এলপি গ্যাস সিলিন্ডারের বাজার স্থিতিশীল ও সরকার নির্ধারিত মূল্য ঠিক রাখার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার ৬ জানুয়ারি দুপুরে পলাশ উপজেলার ডাংগা বাজারে এ অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন।
এসময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে ডাংগা বাজারের ভাই ভাই এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: মাসুদ রানা বলেন, সরকার নির্ধারিত ১২ কেজি গ্যাস সিলিন্ডারের বাজার মূল্য ১৩০৬ টাকা। অথচ ভাই ভাই এন্টারপ্রাইজ ১৮০০ থেকে ২০০০ টাকা মূল্যে এই গ্যাস বিক্রি করছিল।
এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এলপি গ্যাস সিলিন্ডার যেন ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি না করতে পারে এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে এজন্য এই অভিযান অব্যাহত থাকবে।
সিলেটে সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। ছবি: সংগৃহীত
জব্দ হওয়া ট্রাকবোঝাই সিলিন্ডার। ছবি: সংগৃহীত
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকা সিজারমূল্যের তিনটি কষ্টিপাথরের দুর্লভ প্রত্নসম্পদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
প্রতিমন্ত্রীর গাড়ি বহরে ওঠা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। ছবি: সংগৃহীত
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ