ছবি: সংগৃহীত।
রূপগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়। শুক্রবার (সকাল) উপজেলার ভুলতা ইউনিয়নের লাভলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন— মো. তানজিদ (২৮), পিতা মো. আমানউল্লাহ; মো. রিফাত (১৮), পিতা আলাউদ্দিন; এবং রিদুল (২৩), পিতা মো. রোকন উদ্দিন। তারা সবাই ভুলতা ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
যৌথ অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৩৫ কেজি গাঁজা, ৯ হাজার ৫০০ পিস ইয়াবা, ২৯০ বোতল ফেনসিডিল এবং ফেনসিডিলের বিকল্প মাদক ইস্কাব ১ হাজার ৩৩১ বোতল। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ভুলতা এলাকার লাভলাপাড়ায় ইলিয়াছের মালিকানাধীন একটি পতিত জঙ্গল ও পুকুরপাড়সংলগ্ন কয়েকটি তালাবদ্ধ বাড়িতে এসব মাদক মজুদ রাখা হয়েছিল। নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল অভিযান চালিয়ে তালা ভেঙে মাদকগুলো জব্দ করে।
এ বিষয়ে শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জ থানা অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরীফ বলেন, গত দেড় বছর ধরে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকসহ যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিলেটে সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। ছবি: সংগৃহীত
জব্দ হওয়া ট্রাকবোঝাই সিলিন্ডার। ছবি: সংগৃহীত
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকা সিজারমূল্যের তিনটি কষ্টিপাথরের দুর্লভ প্রত্নসম্পদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
প্রতিমন্ত্রীর গাড়ি বহরে ওঠা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। ছবি: সংগৃহীত
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ