ছবি: সংগৃহীত।
জামানতের টাকা ফেরত না দিতে পারায় ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেডের টঙ্গী কলেজ গেট শাখায় বিক্ষোভ করেছেন গ্রাহকরা। গতকাল রোববার বেলা ১১টার দিকে বেশ কয়েকজন গ্রাহক শাখাটিতে এসে তাঁদের জমাকৃত আমানতের টাকা ফেরতের দাবি জানান।
ব্যাংক সূত্রে জানা যায়, গ্রাহকরা শাখা ব্যবস্থাপকের কাছে তাঁদের ডিপিএস, এফডিআরসহ বিভিন্ন জামানতের টাকা ফেরত চাইলে তিনি তাৎক্ষণিকভাবে টাকা পরিশোধে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকরা। একপর্যায়ে ব্যাংকের ভেতরে ও বাইরে গ্রাহক ও কর্তৃপক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় গ্রাহকরা তাঁদের টাকা পরিশোধের জন্য আলটিমেটাম দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয় টঙ্গী পশ্চিম থানা পুলিশ। টঙ্গী পশ্চিম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির ব্যাংক ম্যানেজারের সঙ্গে আলোচনা করে গ্রাহকদের আগামী এক মাসের মধ্যে পাওনা টাকা পরিশোধের আশ্বাস দেন। পুলিশের আশ্বাসে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।
তবে বিক্ষোভকারী গ্রাহকরা জানান, নির্ধারিত এক মাসের মধ্যে তাঁদের পাওনা টাকা ফেরত না পেলে তাঁরা পুনরায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।
এ বিষয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেডের টঙ্গী কলেজ গেট শাখার ম্যানেজার আলী ইসলাম বলেন, “আমরা সঞ্চয়ী হিসাবের গ্রাহকদের সঙ্গে নিয়মিত লেনদেন চালু রেখেছি। তবে ডিপিএস, এফডিআরসহ অন্যান্য জামানতের টাকা বর্তমানে পরিশোধ করতে পারছি না। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সব ধরনের পাওনা টাকা পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।
এ ঘটনায় স্থানীয় গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
সিলেটে সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। ছবি: সংগৃহীত
জব্দ হওয়া ট্রাকবোঝাই সিলিন্ডার। ছবি: সংগৃহীত
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকা সিজারমূল্যের তিনটি কষ্টিপাথরের দুর্লভ প্রত্নসম্পদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
প্রতিমন্ত্রীর গাড়ি বহরে ওঠা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। ছবি: সংগৃহীত
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ