নির্বাচনের মতো স্পর্শকাতর সময়ে সাংবাদিকদের দায়িত্ব কেবল খবর সংগ্রহ ও প্রকাশে সীমাবদ্ধ নয় বরং সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে গণতন্ত্রের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়াই তাঁদের প্রধান কর্তব্য এমন মন্তব্য করেছেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
মঙ্গলবার পিআইবির সম্মেলন কক্ষে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী দিনে তিনি এসব কথা বলেন।
ফারুক ওয়াসিফ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম যদি দায়িত্বশীল থাকে, তবে জনগণের আস্থা বজায় থাকে আর এই আস্থাই একটি রাষ্ট্রের গণতান্ত্রিক ভিতকে শক্ত করে। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনকালে সাংবাদিকদের পেশাদারিত্বই পারে সত্য ও মিথ্যার মাঝখানের দেয়াল অটুট রাখতে।
আলোচনায় তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রসঙ্গ টেনে বলেন, এই ব্যবস্থা বাতিলের মধ্য দিয়েই রাজনৈতিক ভারসাম্য ও নির্বাচন ব্যবস্থার ক্ষয় শুরু হয়েছে। যেদিন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেদিনই স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশে আর প্রকৃত অর্থে নির্বাচন হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার না থাকলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, আর নির্বাচনহীন পরিবেশে রাজনৈতিক দলগুলোর ওপর দমন-পীড়ন অনিবার্য হয়ে ওঠে।
তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের নির্বাচন যদি সত্যিকার অর্থে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং জনমতের প্রকৃত প্রতিফলন ঘটে, তবে দেশ আবার গণতন্ত্রের পথে ফিরতে পারবে। অন্যথায় আমাদের সামনে আবারও ফ্যাসিবাদের অন্ধকার নেমে আসবে।
তিনি সতর্ক করে বলেন, শুধু সরকার গঠনই যথেষ্ট নয় সরকার যেন স্বৈরতন্ত্রে রূপ না নেয়, সে জন্য এবারের নির্বাচন একটি ঐতিহাসিক গণভোট।
গুজব ও অপপ্রচারের বিস্তার প্রসঙ্গে ফারুক ওয়াসিফ বলেন, বর্তমান সময় গুজবের যুগ। এই সময়ে সাংবাদিকদের তথ্য যাচাইয়ের দক্ষতা বাড়ানো অত্যন্ত জরুরি। একটিমাত্র ভুল সংবাদও সমাজে ভয়াবহ বিভ্রান্তি তৈরি করতে পারে।
কর্মশালায় নির্বাচনী আইন, সাংবাদিকদের জন্য নীতিমালা এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্য ডেইলি স্টার পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. বাহারাম খান।
ফ্যাক্টচেকিং, গুজব ও অপপ্রচার মোকাবেলায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা ফ্যাক্ট-এর মিডিয়া রিসার্চ বিভাগের এক্সিকিউটিভ তাহমিদ ইসলাম। পাশাপাশি সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষণ সমন্বয়ক ও গবেষক ছিদ্দিক ফারুক, সম্পাদক আলী মুর্তোজাসহ সংশ্লিষ্টরা।
বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি
ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার। ছবি: সংগৃহীত
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত
এমপি জিলানীর বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত
দিনাজপুরে কুরিয়ার সার্ভিসের গোডাউনে মাদক
আগুনে জ্বলছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যার পর তাঁরা মিছিল নিয়ে প্রথমে থানা ঘেরাও করে। পরে সেখান থেকে গ্রেপ্তার কয়েক নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়া হয়। থানায় হামলা এবং থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ। এছাড়া পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে জানা গেছে। সন্ধ্যার পর পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাইকিং করে লোক জড়ো করে। পরে তারা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে ও ভবনে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দলটির নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানার সামনে জড়ো হয়ে থানা ঘেরাও করেন। একপর্যায়ে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করে।
পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে একপর্যায়ে থানা ছেড়ে সরে গেলে নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে বিভিন্ন স্থাপনা ও পুলিশের যানবাহনে আগুন ধরিয়ে দেন। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা থানা থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান।
এ ব্যাপারে জানতে পুলিশের জেলা ও থানা পর্যায়ের কর্মকর্তাদের মোবাইলে ফোন করা হলেও তারা রিসিভ করেননি। পরে গোপালগঞ্জ জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের মোবাইলে ফোন করা হলে একজন কর্মকর্তা ধরে ‘পরে কথা বলবেন’ বলে কেটে দেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তারকৃতদের নিয়ে গেছে বলে শুনেছি। তবে থানা থেকে অস্ত্র লুট হয়েছে কিনা সে বিষয়ে কোনো খবর পাইনি।
টুঙ্গিপাড়া থানায় আগুনের খবর পেয়েও কোনো ইউনিট সেখানে যেতে পারছে না বলে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান। তিনি বলেন, আমরা আগুনের খবর পেয়েছি, গাড়ি রাস্তায় আছে। কিন্তু নিরাপত্তার কারণে আমরা যেতে পারছি না।
প্রত্যক্ষদর্শী কয়েকজন স্থানীয় সংবাদকর্মী ও বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় ছাত্রলীগের কিছু নেতাকর্মী উপজেলা পরিষদের পাশে চা পান করছিলেন। এ সময় সেখানে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন। এরপর শত শত মানুষ গিয়ে থানা ঘেরাও করেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তাতে দেখা যায়, পুলিশের বাধা অতিক্রম করে কিছু মানুষ থানা চত্বরে ঢুকে পড়েন। হামলাকারীরা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে আগুন দেয়। তারপর তারা থানা ভবনে আগুন দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তখন পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা থেকে কিছুটা দূরে গিয়ে অবস্থান নেন। এরপর থানা চত্বরের পাশে পুলিশ মেসেও আগুন দেওয়া হয়।
এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপজেলার খালেক বাজার, পাটগাতি মোড়, বর্ণি ও গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া প্রবেশের সড়কগুলোতে অবরোধ করে রেখেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।