মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা হয়।
গাজীপুরের টঙ্গীর এরশাদনগর ও হাজী মাজার এই দুই বস্তিতে যৌথবাহিনীর টাস্কফোর্সের টানা ৮ ঘণ্টার অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমাসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে শুরু হওয়া এই অভিযান শুক্রবার ভোর পর্যন্ত চলে। অভিযান শেষে শুক্রবার সকালে টঙ্গীর হাজী মাজার বস্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।
তিনি জানান, যৌথবাহিনীর পৃথক দুটি দল একযোগে অভিযান চালিয়ে এক কেজি হেরোইন, ৩৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, বেশ কয়েকটি দেশীয় অস্ত্র এবং তিনটি হাতবোমা উদ্ধার করে। এ সময় মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ৩৫ জনকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।
থানা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, শুক্রবার দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
সিলেটে সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। ছবি: সংগৃহীত
জব্দ হওয়া ট্রাকবোঝাই সিলিন্ডার। ছবি: সংগৃহীত
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকা সিজারমূল্যের তিনটি কষ্টিপাথরের দুর্লভ প্রত্নসম্পদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
প্রতিমন্ত্রীর গাড়ি বহরে ওঠা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। ছবি: সংগৃহীত
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ