গাজীপুরের টঙ্গীতে ধানের শীষ মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনিকে সমর্থন জানিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপির নেতৃবৃন্দ। মহানগর বিএনপির দুই থানা ইউনিটের যৌথ আয়োজনে এই প্রচারণার সূচনা করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এ নির্বাচনী সভা।
সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন সরকার।
তিনি তার বক্তব্যে বলেন,“দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে হবে। টঙ্গীর মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে।
সভায় বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি।
তিনি বলেন, টঙ্গী মহানগরীর একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও শ্রমজীবী মানুষের বসবাস বেশি। নির্বাচিত হলে এই এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে বিজয়ী হতে পারলে টঙ্গীর ট্রাক স্ট্যান্ডসহ আশপাশের এলাকার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবা নিশ্চিত করতে স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে কাজ করব।
শ্রমিক দলের কার্যনির্বাহী কমিটির সভাপতি সালাউদ্দিন সরকার এর সভাপতিত্বে এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন এর যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুর রহমান বাবুল এবং বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহম্মেদ টিটো।
এছাড়াও সভায় গাছা মেট্রো থানা বিএনপিসহ মহানগর ও স্থানীয় বিএনপি এবং সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সিলেটে সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। ছবি: সংগৃহীত
জব্দ হওয়া ট্রাকবোঝাই সিলিন্ডার। ছবি: সংগৃহীত
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকা সিজারমূল্যের তিনটি কষ্টিপাথরের দুর্লভ প্রত্নসম্পদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
প্রতিমন্ত্রীর গাড়ি বহরে ওঠা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। ছবি: সংগৃহীত
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ