রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পরিবেশ ও প্রাকৃতিক বিজ্ঞানভিত্তিক বিভিন্ন অনুষদে অধ্যয়নরত মোট ২৯ জন মেধাবী শিক্ষার্থী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাগাও ন্যাচারাল এনভাইরনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ), জাপান কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রশাসনিক ভবনের সেমিনার রুমে আয়োজিত আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে উক্ত বৃত্তির চেক তুলে বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ। বৃত্তির আওতাধীন প্রত্যেক শিক্ষার্থীর বাৎসরিক ৩৮ হাজার টাকা হারে তিন বছর পর্যন্ত এ আর্থিক সুবিধা পাবেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল বাশার, বিশ্ববিদ্যলয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. আশাবুল হক, এগ্রিবিজনেস ও ম্যানেজমেন্ট অনুষদের ডীন অধ্যাপক ড. জাকির হোসেন, কৃষিতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহিল বাকি, কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের শিক্ষক আব্দুর রহিম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উদ্যানতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. জাহিদুল ইসলাম জানান, শেকৃবিতে ২০১৬ সাল থেকে এনইএফ বৃত্তি কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত মোট ৯২ জন শিক্ষার্থী এই বৃত্তি অর্জন করেছেন।
শেকৃবি ছাড়াও দেশের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও আর্থিক অবস্থার ভিত্তিতে এই বৃত্তি নির্বাচন করা হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য ড. আব্দুল লতিফ বলেন, "যেকোনো বৃত্তি সম্মানের বিষয়। পুরস্কার মানুষকে সম্মানিত করে। এনইএফ স্কলারশিপ একটি অত্যন্ত প্রেস্টিজিয়াস ও আন্তর্জাতিক মানের বৃত্তি।"
বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনে আরও বেশি মনোনিবেশ করবে এবং নিজেদের বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের নাম উজ্জ্বল করবেন এমনটিই প্রত্যাশা বলে জানান উপাচার্য ড. লতিফ।
সিলেটে সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। ছবি: সংগৃহীত
জব্দ হওয়া ট্রাকবোঝাই সিলিন্ডার। ছবি: সংগৃহীত
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকা সিজারমূল্যের তিনটি কষ্টিপাথরের দুর্লভ প্রত্নসম্পদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
প্রতিমন্ত্রীর গাড়ি বহরে ওঠা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। ছবি: সংগৃহীত
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ