ড. আব্দুল মঈন খান।
নরসিংদী-২ পলাশ আসনের বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ সুচিন্তিত সভ্য শ্রেণীর আত্মবিশ্বাসী মানুষ। তারা অন্যের প্রতারণায়, মিথ্যার ছলচাতুরীর কথায় বিশ্বাস করে ভোট দিতে পারে না। অনেক সুন্দর, ভিন্ন ধরনের কথা আজকে অনেকে এসে আপনাদের কানে কানে বলবে। কিন্তু আপনাদের বুঝতে হবে, এসব মিথ্যা আশ্বাস দিয়ে কোনদিন দেশ ঘটন করা যায় না। দেশ গঠন করার জন্য, দেশের উন্নয়নের জন্য পরীক্ষিত সৈনিক প্রয়োজন। সেই পরীক্ষিত সৈনিক বিএনপির ভিতরে আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী ছিলেন পরীক্ষিত সৈনিক। আমাদের বর্তমান নেতা তারেক রহমান হচ্ছেন পরীক্ষিত সৈনিক।
তিনি শুক্রবার ৩০ জানুয়ারি রাত ৯টায় নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন।
মঈন খান বলেন, বিএনপি জাতীয়তাবাদের আদর্শকে সামনে রেখে দেশের প্রতিটি নাগরিককে সমান চোখে দেখে। সমান হিসেবে বিবেচনা করে। জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে বিএনপি কখনো কোন নাগরিকের মধ্যে প্রভেদ করি না। এই আদর্শের কথা মনে রেখে, যেই আদর্শ নিয়ে বাংলাদেশ ১৯৭১ সালে সৃষ্টি হয়েছিল, যে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই বাংলাদেশকে আমরা একটি গণতান্ত্রিক দেশে পাশাপাশি অর্থনৈতিকভাবে এদেশের দরিদ্র মানুষের অধিকার নিশ্চিত করার দেশ হিসেবে নতুন করে প্রতিষ্ঠিত করতে চাই। আর সেটা করতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা গাফিলতি করলে কিন্তু ক্ষমা পাবেন না। এই দেশ এবং জাতি কিন্তু আপনাদের ক্ষমা করবেনা। তাই আমার বিশ্বাস "১২ ফেব্রুয়ারি আপনারা ঘুম থেকে উঠে সচেতনভাবে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন নিশ্চিত করবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে আমরা সুশাসন, সুষ্ঠু নিরপেক্ষ ভোট ও মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার কায়েম করবো। আপনারা যে ভোট বিগত ১৭ বছর দিতে পারেননি। আমরা যখন ভোট দিতে গিয়েছি তখন দিনের ভোট রাতে হয়েছে। অথবা তারা জাল ভোট, ব্যালট বাক্স ছিনতাই ও ডাকাতি করে নিয়েছে। এবং মিথ্যাচারের মাধ্যমে ভোটের ফলাফল ঘোষণা করে যারা পরাজিত ছিল তাদের তারা বিজয়ী ঘোষণা করে মিথ্যা সংসদ ও সরকার গঠন করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু যারা এদেশকে ধ্বংস করেছে বাংলাদেশের মানুষ কিন্তু তাদের ক্ষমা করে নাই। ২০২৪ সালে যখন জাগ্রত জনতা সেই স্বৈরাচার সরকারকে চিহ্নিত করে ফেলেছে তখন তারা কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। ভবিষ্যতে বাংলাদেশে যেন এ ধরনের অপকর্ম না হতে পারে সেটা নিশ্চিত করতে এ দেশে সত্যিকার একটি দেশপ্রেমিক দলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনারা ইনশাআল্লাহ বিজয়ী করবেন। এই বিজয়ের পরে আমাদের দেশ পরিচালনা দায়িত্ব দিলে আমরা সারা বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করবো।
মঈন খান বলেন, আপনারা ১২ ফেব্রুয়ারি একদিন কষ্ট করে আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে, আপনাদের দোয়ায় মহান আল্লাহ তায়লা যদি আমাকে বাঁচিয়ে রাখেন,আমি পরবর্তী ৫ বছর আপনাদের জন্য কষ্ট করবো।
এসময় পলাশ উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইছাদ চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম সিনিয়র যুগ্ম-সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, ইজি ফ্যাশনের চেয়ারম্যান আসাদ চৌধুরী, ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি
ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার। ছবি: সংগৃহীত
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত
এমপি জিলানীর বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত
দিনাজপুরে কুরিয়ার সার্ভিসের গোডাউনে মাদক
আগুনে জ্বলছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যার পর তাঁরা মিছিল নিয়ে প্রথমে থানা ঘেরাও করে। পরে সেখান থেকে গ্রেপ্তার কয়েক নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়া হয়। থানায় হামলা এবং থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ। এছাড়া পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে জানা গেছে। সন্ধ্যার পর পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাইকিং করে লোক জড়ো করে। পরে তারা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে ও ভবনে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দলটির নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানার সামনে জড়ো হয়ে থানা ঘেরাও করেন। একপর্যায়ে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করে।
পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে একপর্যায়ে থানা ছেড়ে সরে গেলে নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে বিভিন্ন স্থাপনা ও পুলিশের যানবাহনে আগুন ধরিয়ে দেন। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা থানা থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান।
এ ব্যাপারে জানতে পুলিশের জেলা ও থানা পর্যায়ের কর্মকর্তাদের মোবাইলে ফোন করা হলেও তারা রিসিভ করেননি। পরে গোপালগঞ্জ জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের মোবাইলে ফোন করা হলে একজন কর্মকর্তা ধরে ‘পরে কথা বলবেন’ বলে কেটে দেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তারকৃতদের নিয়ে গেছে বলে শুনেছি। তবে থানা থেকে অস্ত্র লুট হয়েছে কিনা সে বিষয়ে কোনো খবর পাইনি।
টুঙ্গিপাড়া থানায় আগুনের খবর পেয়েও কোনো ইউনিট সেখানে যেতে পারছে না বলে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান। তিনি বলেন, আমরা আগুনের খবর পেয়েছি, গাড়ি রাস্তায় আছে। কিন্তু নিরাপত্তার কারণে আমরা যেতে পারছি না।
প্রত্যক্ষদর্শী কয়েকজন স্থানীয় সংবাদকর্মী ও বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় ছাত্রলীগের কিছু নেতাকর্মী উপজেলা পরিষদের পাশে চা পান করছিলেন। এ সময় সেখানে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন। এরপর শত শত মানুষ গিয়ে থানা ঘেরাও করেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তাতে দেখা যায়, পুলিশের বাধা অতিক্রম করে কিছু মানুষ থানা চত্বরে ঢুকে পড়েন। হামলাকারীরা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে আগুন দেয়। তারপর তারা থানা ভবনে আগুন দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তখন পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা থেকে কিছুটা দূরে গিয়ে অবস্থান নেন। এরপর থানা চত্বরের পাশে পুলিশ মেসেও আগুন দেওয়া হয়।
এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপজেলার খালেক বাজার, পাটগাতি মোড়, বর্ণি ও গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া প্রবেশের সড়কগুলোতে অবরোধ করে রেখেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।