কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকারের হাতে ফুল তুলে দিয়ে তারা এই নতুন রাজনৈতিক অভিযাত্রার ঘোষণা দেন।
গাজীপুরের টঙ্গীতে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হলো নতুন গতিধারা। পরিবর্তনের প্রত্যয়ে, গণতন্ত্র পুনরুদ্ধারের আকাঙ্ক্ষায় জাতীয় পার্টির একাধিক নেতা ও কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করলেন। কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকারের হাতে ফুল তুলে দিয়ে তারা এই নতুন রাজনৈতিক অভিযাত্রার ঘোষণা দেন।
গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনিকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গীর টিএনটি এলাকার ৪৭ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সেই সভাই পরিণত হয় রাজনৈতিক সংহতির এক অর্থবহ মিলনমেলায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন, বিএনপি নেতা জসিম উদ্দিন দেওয়ান, সাবেক যুবদল নেতা জসিম উদ্দিন ভাট এবং গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী। নেতৃবৃন্দের বক্তব্যে উচ্চারিত হয় গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার।
এই সময় টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ-সভাপতি মো. কামাল হোসেন, শ্রমিক পার্টির সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি জানে আলম টিপু, সহ-সভাপতি মো. জুলহাস উদ্দীনসহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন। তাদের এই সিদ্ধান্ত টঙ্গীর রাজনীতিতে এক তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
বিএনপি নেতা আলহাজ্ব সালাহউদ্দিন সরকার তাঁর বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। আজ যারা আমাদের সঙ্গে যুক্ত হলেন, তারা তাদের অভিজ্ঞতা ও ত্যাগের মাধ্যমে এই আন্দোলনকে আরও বেগবান করবেন।
নবাগত নেতাকর্মীরাও ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। প্রত্যাশা, বিশ্বাস আর সংগ্রামের সমন্বয়ে টঙ্গীর রাজনৈতিক আকাশে যেন নতুন ভোরের আভাস মিলছে যেখানে ঐক্যের শক্তিতেই লেখা হবে আগামীর ইতিহাস।
সদ্য যোগদানকারী সাইফুল ইসলাম খান তাঁর বক্তব্যে রাজনৈতিক প্রত্যয়ের কথা স্পষ্ট করে বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি’র পক্ষে সামনে থেকেই কাজ করার দৃঢ় অঙ্গীকার নিয়ে আমরা জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছি। বিশ্বাস করি, বিএনপির নেতৃত্বে ও সহযোগিতায় এ দেশকে আমরা আরও এগিয়ে নিতে পারবো।
এই যোগদান শুধু ব্যক্তি বা দলের পরিবর্তন নয় এটি সময়ের দাবিতে রাজনৈতিক অবস্থানের পুনর্নির্ধারণ, এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা। টঙ্গীর রাজনীতিতে এই সংযোজন বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও বিস্তৃত ও বেগবান করবে বলেই প্রত্যাশা।
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে
পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা
গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আলোচনায় উঠে এসেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আজ শুক্রবার চনপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন অর-রশিদ মিয়াজী।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।
স্থানীয়দের অনেকের মতে, আলহাজ্ব সেলিম আহমেদ কায়েতপাড়া ইউনিয়নের অন্যতম প্রবীণ ও দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
এলাকাবাসীর প্রত্যাশা, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত ব্যক্তিরা এলে সাধারণ মানুষ তাদের সমস্যা ও দাবি সহজে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এবং ভোটাররা কাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ করবে কায়েতপাড়ার জনগণ।