ছবি : সংগৃহীত
ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে যুদ্ধ চাপিয়ে দিয়েছেন তার লাগাম হাতে নিতে আনা একটি প্রস্তাব পদ্ধতিগত ভোটের পর্যায়েই খারিজ করে দিয়েছে মার্কিন কংগ্রেসের রিপাবলিকান নেতৃত্বাধীন উচ্চকক্ষ সেনেট। যুদ্ধের নিয়ন্ত্রণ কংগ্রেসের হাতে নিতে আনা এ প্রস্তাবটি বুধবার ৪৭-৫২ ভোটে খারিজ হয়ে যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, আল জাজিরা।
একজন বাদে রিপাবলিকানরা সবাই প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছেন, সঙ্গে পেয়েছেন এক ডেমোক্র্যাটকে।
এর ফলে ট্রাম্পের সামরিক আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে আনার চেষ্টা যেমন ব্যর্থতায় পর্যবসিত হল, তেমনি রিপাবলিকান আইনপ্রণেতারাও যে ইরান যুদ্ধে প্রেসিডেন্টকেই সম্পূর্ণ সমর্থন দিচ্ছেন, তা স্পষ্ট হল।
পৃথক একটি প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে। তবে সেটিও সংখ্যাগরিষ্ঠতার বাধা টপকাতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
বুধবার সেনেটে সারাদিন ধরে ইরানে ট্রাম্পের সামরিক পদক্ষেপের অনুমোদন বা বন্ধে কংগ্রেসের ক্ষমতা প্রয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়েছে।
নতুন এ ‘ওয়ার পাওয়ারস’ প্রস্তাবের সমর্থকরা বলছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে গিয়ে ট্রাম্প তার সাংবিধানিক এখতিয়ার অতিক্রম করেছেন।
মার্কিন সংবিধানের ধারা ২ অনুযায়ী, প্রেসিডেন্ট কেবল তাৎক্ষণিক হুমকি মোকাবেলায় আত্মরক্ষার্থে হামলা চালানোর সুযোগ পান। নাহলে একমাত্র কংগ্রেসেরই যুদ্ধ ঘোষণার এখতিয়ার থাকে।
এ প্রসঙ্গ তুলে সেনেটর টিম কেইন বলেন, এমনকি গোপন ব্রিফিংয়েও ট্রাম্প প্রশাসন এমন কোনো প্রমাণ হাজির করতে পারেনি, যাতে মনে হচ্ছে ইরানের দিক থেকে হামলা হওয়ার তাৎক্ষণিক ঝুঁকি ছিল।
“আপনি দাঁড়িয়ে বলে দিতে পারেন না যে এটা সীমিত আক্রমণ, যা যুদ্ধের পর্যায়ে পড়ে না। আপনি বলতে পারছেন না যে এটি একবারের হামলা এবং শেষ, কোনো সেনা ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে না। বলতে পারছেন না,” বলেছেন কেইন।
রিপাবলিকানরা পাল্টা যুক্তিতে বলেছেন, ইরান ৪৭ বছর ধরে যে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে, তাতেই প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপ ন্যায্যতা পায়।
“সংবিধান কেবল প্রেসিডেন্টকে অধিকারই দেয়নি, বরঞ্চ এটি তার কর্তৃব্য, তিনি যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত রাখার শপথ নিয়েছেন,” বলেছেন সেনেটর জেমস রিশ।
গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধে তেহরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ইরান ফের তার পারমাণবিক জ্বালানি পুনরুজ্জীবনের চেষ্টা চালাচ্ছিল বলেও অভিযোগ করেন এ রিপাবলিকান।
“তারা দূর, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছিল এবং ১২ দিনের যুদ্ধে প্রায় ধ্বংস হয়ে যাওয়া পারমাণবিক কর্মসূচি পুনরায় চালুর চেষ্টা করছিল, এ কারণেই কমান্ডার-ইন-চিফ হামলা চালানোর নির্দেশ দিয়েছেন,” বলেছেন রিশ।
শত শত বাঁধ নির্মাণ করে রেখেছে ইরান। ছবি: সংগৃহীত
অক্টোবরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। ছবি: সংগৃহীত
বেতন বাড়ানোর দাবিতে ফ্রান্সজুড়ে নতুন করে ধর্মঘট ও বিক্ষোভে নেমেছেন সরকারি ও রেলওয়ে খাতের কর্মীরা। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভের পাশাপাশি আঞ্চলিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বন্ধ রাখা হয়েছে প্যারিসের কয়েকটি মেট্রো স্টেশন।
ফরাসি সংবাদমাধ্যম ‘লে প্যারিসিয়েন’-এর প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে কয়েক ডজন বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। আন্দোলনে শিক্ষার্থী সংগঠন ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরাও সমর্থন জানিয়েছেন।
পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে বিক্ষোভে ২ লাখ ২০ হাজার থেকে ৩ লাখ মানুষ অংশ নিতে পারেন। এর মধ্যে রাজধানী প্যারিসে বিক্ষোভকারীর সংখ্যা ৪০ হাজার থেকে ৮০ হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সরকারের সাম্প্রতিক বেতনসংক্রান্ত পদক্ষেপকে অপর্যাপ্ত উল্লেখ করে দেশটির ৫৮ লাখ সরকারি কর্মচারীকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন।ইউনিয়নগুলোর প্রধান দাবি, সরকারি কর্মীদের মূল বেতন নির্ধারণের হিসাবের ভিত্তি হিসেবে ব্যবহৃত সূচকের হার বাড়াতে হবে। তাদের অভিযোগ, ২০১৭ সাল থেকে সরকারি কর্মীদের ক্রয়ক্ষমতা ১৬ শতাংশ কমেছে।
শ্রমিক ইউনিয়নগুলোর মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয় না করায় কর্মীদের আর্থিক চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে সরকারের কাছে বেতন বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা।
ধর্মঘটের কারণে দেশটির রেল ও নগর পরিবহন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। আন্দোলন কতদিন চলবে এবং সরকার দাবিগুলো নিয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর শ্রমিক ও সাধারণ মানুষের।
সূত্র: আনাদোলু এজেন্সি
ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বারবার লঙ্ঘনের জবাবে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। তবে হামলা বা এতে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের যুদ্ধ ড্রোনগুলো বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট অভিযান’ চালিয়েছে।
বাহিনীটি বলেছে, মার্কিন সামরিক ড্রোনের বারবার ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের জেরেই এ হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে দিয়ে আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে হামলা চালাতে আঞ্চলিক সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়টি বিনা জবাবে পার পাবে না। এর পরিণতির জন্য মার্কিন সামরিক কমান্ডারদের দায়ী করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।এদিকে, বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইরানের ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে। ইরানের আইআরজিসি ড্রোনের ঝাঁক নিয়ে হামলা চালানোর পর এ দাবি করা হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্ভাব্য হুমকির বিষয়ে মোবাইল ফোনে সতর্কবার্তা পাওয়ার পর মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য হুমকির বিষয়ে একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এতে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে, নিরাপদ আশ্রয়ে যেতে এবং সরকারি নির্দেশনা ও সর্বশেষ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়।
সূত্র : আলজাজিরা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে আগামী ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। উপকূলে পৌঁছানোর সময় এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি প্রথমে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। পরে এটি আরও শক্তিশালী হয়ে প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলের নেল্লোর ও তুনি এলাকার মধ্যবর্তী কোনো স্থানে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ ছাড়াও ওডিশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের আবহাওয়াতেও পরিবর্তন আসতে পারে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ, আটক ও দেশান্তরের শিকার হচ্ছেন মুসলিমরা। ছবি: সংগৃহীত