থালাপতি বিজয়
ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে টানা চার দিন ব্লকবাস্টার থ্রিলার সিনেমার মতো টান টান উত্তেজনা চলছিল। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ‘থালাপতি’ সি জোসেফ বিজয়। তিনি একটি বিষয় পরিষ্কার করে দিয়েছেন, দক্ষিণের রাজ্যটিতে কেবল একজনই ক্ষমতায় থাকবেন, আর সেটা হলেন তিনি।
মুখ্যমন্ত্রী হিসেবে নিজের প্রথম ভাষণে বিজয় বলেন, ‘আমি ছাড়া ক্ষমতার আর কোনো কেন্দ্র থাকবে না। আমিই হব ক্ষমতার একমাত্র কেন্দ্র।’ এর মাধ্যমে নীতিনির্ধারণে তাঁর পূর্ণ নিয়ন্ত্রণের কথা বুঝিয়েছেন থালাপতি বিজয়।
থালাপতির এ মন্তব্যে মনে হয়েছে তামিলনাড়ুর মানুষকে তিনি আবার আশ্বস্ত করতে চেয়েছেন যে টিভিকে নেতৃত্বাধীন সরকার তাদের ইচ্ছা পূরণে কোনো জোটসঙ্গীর চাপের মুখে নতি স্বীকার করবে না। নিজেকে ‘থাম্বি’ বা ছোট ভাই হিসেবে পরিচয় দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশে বিজয় বার্তা দেন যে যারা ‘অপকর্ম’ করে সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে, তাদের এমন ভাবনাগুলো বাদ দেওয়া উচিত।
বিজয় বলেন, ‘আমি কোনো অন্যায় করব না। আমার সঙ্গে থাকা কাউকেও অন্যায় করতে দেব না। কারও মনে কোনো খারাপ উদ্দেশ্য থাকলে, এখনই তা (মন থেকে) মুছে ফেলুন।’
ডিএমকের জোটসঙ্গীদের ‘ধন্যবাদ’
সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক নম্বর’ ১১৮ বিধায়কের সমর্থন পেতে ডিএমকের (দ্রাবিড় মুনেত্র কাজাগাম) যেসব জোটসঙ্গী তাঁকে সমর্থন করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানান থালাপতি বিজয়। এ ছাড়া কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তিনি নিজের ‘ভাই’ হিসেবে উল্লেখ করেন।
থালাপতি বিজয় বলেন, ‘আমি কংগ্রেসপ্রধান মল্লিকার্জুন খাড়গে ও পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা আমার ভাই রাহুল গান্ধীকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই কে সি ভেনুগোপাল, সেলভাপেরুন্থাগাই ও প্রাভিন চক্রবর্তীকে। সিপিএম নেতা পি শানমুগাম ও সু ভেঙ্কটেশন, ভিসিকে নেতা থোল তিরুমাভালাবন, রবিকুমার ও ভান্নিয়ারাসু এবং সিপিআই নেতা এম বীরাপান্ডিয়ানকেও আমার ধন্যবাদ।’
টিভিকে দলের সব কর্মী এবং ‘ভার্চ্যুয়াল যোদ্ধাদের’ (অনলাইনে যাঁরা সমর্থন জুগিয়েছেন) ধন্যবাদ জানান থালাপতি বিজয়।
‘আমি কোনো ফেরেশতা নই’
নিজেকে ‘মামা’ হিসেবে উল্লেখ করে তামিলনাড়ুর মানুষের উদ্দেশে বিজয় বলেন, তিনি কোনো ফেরেশতা নন, বরং সবার মতো তিনিও একজন সাধারণ মানুষ।
থালাপতি বিজয় বলেন, ‘আমরা যা করতে পারব না, তার কোনো প্রতিশ্রুতি দেব না। তবে আমার এখন আত্মবিশ্বাস আছে যে আপনাদের সঙ্গে নিয়ে আমরা যেকোনো কিছুই করতে পারব। আমি আপনাদের সবাইকে আমাকে কিছুটা সময় দেওয়ার অনুরোধ করছি। আমি যেসব প্রতিশ্রুতি দিয়েছি, তার সবকিছু আমি পূরণ করব এবং সেগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে চেষ্টা করে যাব। আমি নাগরিকদের একটি পয়সাও ছোঁব না।’
বিজয়ের মন্ত্রিসভা
বিজয়ের সঙ্গে টিভিকে দলের আরও ৯ নেতা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এসব মন্ত্রীর মধ্যে একটি পরিচিত মুখ হলেন এআইএডিএমকে দলের সাবেক নেতা বর্ষীয়ান রাজনীতিবিদ কে এ সেনগোত্তাইয়ান। তিনি কয়েক দশক ধরে সাবেক মুখ্যমন্ত্রী এমজিআর (মারুদুর গোপালান রামচন্দ্রন) ও জয়ললিতার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।
এ ছাড়া শপথ নিয়েছেন বিজয়ের অন্যতম বিশ্বস্ত কৌশলবিদ হিসেবে পরিচিত আধাভ অর্জুনা এবং বক্তৃতায় পারদর্শিতার জন্য পরিচিত টেলিভিশন ও চলচ্চিত্র ব্যক্তিত্ব রাজ মোহন। পাশাপাশি শপথ নিয়েছেন দন্ত্যচিকিৎসক থেকে রাজনীতিতে আসা টি কে প্রভু এবং মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য এস কীর্তনা।
কংগ্রেস, সিপিআই (এম), ভিসিকে ও আইইউএমএল দলের যেসব নেতা টিভিকে সরকার গঠনে সমর্থন দিয়েছেন, তাঁরা পরে শপথ নিতে পারেন। দপ্তর বণ্টনের আলোচনা শেষ হওয়ার পর তাঁদের শপথ হতে পারে।
শত শত বাঁধ নির্মাণ করে রেখেছে ইরান। ছবি: সংগৃহীত
অক্টোবরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। ছবি: সংগৃহীত
বেতন বাড়ানোর দাবিতে ফ্রান্সজুড়ে নতুন করে ধর্মঘট ও বিক্ষোভে নেমেছেন সরকারি ও রেলওয়ে খাতের কর্মীরা। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভের পাশাপাশি আঞ্চলিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বন্ধ রাখা হয়েছে প্যারিসের কয়েকটি মেট্রো স্টেশন।
ফরাসি সংবাদমাধ্যম ‘লে প্যারিসিয়েন’-এর প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে কয়েক ডজন বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। আন্দোলনে শিক্ষার্থী সংগঠন ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরাও সমর্থন জানিয়েছেন।
পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে বিক্ষোভে ২ লাখ ২০ হাজার থেকে ৩ লাখ মানুষ অংশ নিতে পারেন। এর মধ্যে রাজধানী প্যারিসে বিক্ষোভকারীর সংখ্যা ৪০ হাজার থেকে ৮০ হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সরকারের সাম্প্রতিক বেতনসংক্রান্ত পদক্ষেপকে অপর্যাপ্ত উল্লেখ করে দেশটির ৫৮ লাখ সরকারি কর্মচারীকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন।ইউনিয়নগুলোর প্রধান দাবি, সরকারি কর্মীদের মূল বেতন নির্ধারণের হিসাবের ভিত্তি হিসেবে ব্যবহৃত সূচকের হার বাড়াতে হবে। তাদের অভিযোগ, ২০১৭ সাল থেকে সরকারি কর্মীদের ক্রয়ক্ষমতা ১৬ শতাংশ কমেছে।
শ্রমিক ইউনিয়নগুলোর মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয় না করায় কর্মীদের আর্থিক চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে সরকারের কাছে বেতন বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা।
ধর্মঘটের কারণে দেশটির রেল ও নগর পরিবহন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। আন্দোলন কতদিন চলবে এবং সরকার দাবিগুলো নিয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর শ্রমিক ও সাধারণ মানুষের।
সূত্র: আনাদোলু এজেন্সি
ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বারবার লঙ্ঘনের জবাবে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। তবে হামলা বা এতে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের যুদ্ধ ড্রোনগুলো বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট অভিযান’ চালিয়েছে।
বাহিনীটি বলেছে, মার্কিন সামরিক ড্রোনের বারবার ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের জেরেই এ হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে দিয়ে আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে হামলা চালাতে আঞ্চলিক সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়টি বিনা জবাবে পার পাবে না। এর পরিণতির জন্য মার্কিন সামরিক কমান্ডারদের দায়ী করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।এদিকে, বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইরানের ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে। ইরানের আইআরজিসি ড্রোনের ঝাঁক নিয়ে হামলা চালানোর পর এ দাবি করা হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্ভাব্য হুমকির বিষয়ে মোবাইল ফোনে সতর্কবার্তা পাওয়ার পর মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য হুমকির বিষয়ে একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এতে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে, নিরাপদ আশ্রয়ে যেতে এবং সরকারি নির্দেশনা ও সর্বশেষ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়।
সূত্র : আলজাজিরা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে আগামী ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। উপকূলে পৌঁছানোর সময় এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি প্রথমে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। পরে এটি আরও শক্তিশালী হয়ে প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলের নেল্লোর ও তুনি এলাকার মধ্যবর্তী কোনো স্থানে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ ছাড়াও ওডিশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের আবহাওয়াতেও পরিবর্তন আসতে পারে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ, আটক ও দেশান্তরের শিকার হচ্ছেন মুসলিমরা। ছবি: সংগৃহীত