হরমুজ প্রণালী
হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজগুলো ও তাতে অবস্থানরত হাজার হাজার নাবিক সরিয়ে নেওয়ার জাতিসংঘের অভিযান স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানান।
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এসব জাহাজ ও নাবিক হরমুজ প্রণালিতে আটকে রয়েছেন। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা এ হামলা সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য দেননি। ইরানও এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) গতকাল জানিয়েছে, পণ্যবাহী একটি জাহাজের ডান দিকে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা বস্তু আঘাত করেছে। হামলায় জাহাজটির চালকের কক্ষ (ব্রিজ) ক্ষতিগ্রস্ত হয়েছে।
“আইএমওর উদ্ধার পরিকল্পনা শুরু হওয়ার পর ইতিমধ্যে বেশ কয়েকটি জাহাজ সফলভাবে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আমাদের উদ্ধারের তালিকায় থাকা অন্যান্য জাহাজ এবং এই অঞ্চলে অবস্থানরত সবার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা রয়েছে কি না, তা পুনর্মূল্যায়ন করতে আমি সাময়িকভাবে এ কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।”-আর্সেনিও ডোমিঙ্গুয়েজ, আইএমও–এর মহাসচিব
নোটিশে বলা হয়েছে, জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন, এ ঘটনায় কেউ হতাহত হননি এবং পরিবেশের কোনো ক্ষতি হয়নি। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। পাশাপাশি ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং যেকোনো সন্দেহজনক তৎপরতা নজরে এলে তা জানাতে পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য সিএনএন হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।
আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তির ফলে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আটকে পড়া ১১ হাজারেরও বেশি নাবিককে সরিয়ে নেওয়ার পথ তৈরি হয়েছিল। এর মাত্র কয়েক দিন পরই এ উদ্ধার অভিযান স্থগিতের সিদ্ধান্ত এল।
এক বিবৃতিতে আইএমও–এর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ বলেন, ‘আইএমওর উদ্ধার পরিকল্পনা শুরু হওয়ার পর ইতিমধ্যে বেশ কয়েকটি জাহাজ সফলভাবে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আমাদের উদ্ধারের তালিকায় থাকা অন্যান্য জাহাজ এবং এই অঞ্চলে অবস্থানরত সবার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা রয়েছে কি না, তা পুনর্মূল্যায়ন করতে আমি সাময়িকভাবে এ কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’
আর্সেনিও ডোমিঙ্গুয়েজ জানান, ওমান উপসাগরে একটি জাহাজে হামলার খবর পেয়েছেন তিনি। এটি হরমুজ প্রণালি পার হয়েছিল। জাহাজটি আইএমওর উদ্ধার কার্যক্রমের আওতায় কাজ করছিল না।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি একটি চুক্তির ফলে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আটকে পড়া ১১ হাজারেরও বেশি নাবিককে সরিয়ে নেওয়ার পথ তৈরি হয়েছিল। এর মাত্র কয়েক দিন পরই এ উদ্ধার অভিযান স্থগিতের সিদ্ধান্ত এল।
ডোমিঙ্গুয়েজ বলেন, ‘আমি সব সময় বলেছি যে নাবিকদের নিরাপত্তাই সবার আগে। তাই একটি সমন্বিত পদক্ষেপ এবং নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত উদ্ধার পরিকল্পনা স্থগিত থাকবে।’
ডোমিঙ্গুয়েজ উল্লেখ করেন, ‘আজ নাবিক দিবস। এ মুহূর্তটি পারস্য উপসাগরে আটকে পড়া হাজার হাজার নাবিককে উদ্ধার করার প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরছে, যেন এই ভূরাজনৈতিক সংঘাতে তাঁরা অনাকাঙ্ক্ষিত শিকার না হন।’
এদিকে ইরানের পারস্য উপসাগরীয় সমুদ্রপথ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, তাদের নির্ধারিত রুটের বাইরে চলাচলকারী জাহাজগুলোর নিরাপদ চলাচলের নিশ্চয়তা দেওয়া হবে না এবং তারা বিমা বা সংশ্লিষ্ট দায়ের আওতায় থাকবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে সংস্থাটি আরও বলেছে, অননুমোদিত রুটে ভ্রমণের সব দায় জাহাজের মালিক, অপারেটর ও কমান্ডারের থাকবে।
ইরানের নির্ধারিত রুটের বাইরে চলাচলকারী জাহাজগুলোর নিরাপদ চলাচলের নিশ্চয়তা দেওয়া হবে না এবং তারা বিমা বা সংশ্লিষ্ট দায়ের আওতায় থাকবে না। এই ঘটনা এমন সময়ে ঘটল যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের চুক্তিটি এমন তিনটি দেশের কাছে গ্রহণযোগ্য করতে উপসাগরীয় অঞ্চলে রয়েছেন, যারা সম্ভবত এটি নিয়ে সবচেয়ে বেশি সংশয়ে রয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সপ্তাহান্তে পৌঁছানো সমঝোতা স্মারকের বিষয়বস্তু প্রকাশ করেছে। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ১৪ দফার এ নথি পড়ে শোনান, যেখানে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া, ইরানের ওপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করা এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনার বিষয়ে বলা হয়েছে।
শত শত বাঁধ নির্মাণ করে রেখেছে ইরান। ছবি: সংগৃহীত
অক্টোবরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। ছবি: সংগৃহীত
বেতন বাড়ানোর দাবিতে ফ্রান্সজুড়ে নতুন করে ধর্মঘট ও বিক্ষোভে নেমেছেন সরকারি ও রেলওয়ে খাতের কর্মীরা। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভের পাশাপাশি আঞ্চলিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বন্ধ রাখা হয়েছে প্যারিসের কয়েকটি মেট্রো স্টেশন।
ফরাসি সংবাদমাধ্যম ‘লে প্যারিসিয়েন’-এর প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে কয়েক ডজন বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। আন্দোলনে শিক্ষার্থী সংগঠন ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরাও সমর্থন জানিয়েছেন।
পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে বিক্ষোভে ২ লাখ ২০ হাজার থেকে ৩ লাখ মানুষ অংশ নিতে পারেন। এর মধ্যে রাজধানী প্যারিসে বিক্ষোভকারীর সংখ্যা ৪০ হাজার থেকে ৮০ হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সরকারের সাম্প্রতিক বেতনসংক্রান্ত পদক্ষেপকে অপর্যাপ্ত উল্লেখ করে দেশটির ৫৮ লাখ সরকারি কর্মচারীকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন।ইউনিয়নগুলোর প্রধান দাবি, সরকারি কর্মীদের মূল বেতন নির্ধারণের হিসাবের ভিত্তি হিসেবে ব্যবহৃত সূচকের হার বাড়াতে হবে। তাদের অভিযোগ, ২০১৭ সাল থেকে সরকারি কর্মীদের ক্রয়ক্ষমতা ১৬ শতাংশ কমেছে।
শ্রমিক ইউনিয়নগুলোর মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয় না করায় কর্মীদের আর্থিক চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে সরকারের কাছে বেতন বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা।
ধর্মঘটের কারণে দেশটির রেল ও নগর পরিবহন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। আন্দোলন কতদিন চলবে এবং সরকার দাবিগুলো নিয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর শ্রমিক ও সাধারণ মানুষের।
সূত্র: আনাদোলু এজেন্সি
ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বারবার লঙ্ঘনের জবাবে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। তবে হামলা বা এতে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের যুদ্ধ ড্রোনগুলো বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট অভিযান’ চালিয়েছে।
বাহিনীটি বলেছে, মার্কিন সামরিক ড্রোনের বারবার ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের জেরেই এ হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে দিয়ে আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে হামলা চালাতে আঞ্চলিক সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়টি বিনা জবাবে পার পাবে না। এর পরিণতির জন্য মার্কিন সামরিক কমান্ডারদের দায়ী করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।এদিকে, বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইরানের ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে। ইরানের আইআরজিসি ড্রোনের ঝাঁক নিয়ে হামলা চালানোর পর এ দাবি করা হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্ভাব্য হুমকির বিষয়ে মোবাইল ফোনে সতর্কবার্তা পাওয়ার পর মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য হুমকির বিষয়ে একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এতে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে, নিরাপদ আশ্রয়ে যেতে এবং সরকারি নির্দেশনা ও সর্বশেষ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়।
সূত্র : আলজাজিরা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে আগামী ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। উপকূলে পৌঁছানোর সময় এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি প্রথমে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। পরে এটি আরও শক্তিশালী হয়ে প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলের নেল্লোর ও তুনি এলাকার মধ্যবর্তী কোনো স্থানে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ ছাড়াও ওডিশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের আবহাওয়াতেও পরিবর্তন আসতে পারে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ, আটক ও দেশান্তরের শিকার হচ্ছেন মুসলিমরা। ছবি: সংগৃহীত