রাফায়েল যুদ্ধবিমান।
আরও ১১৪ রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত। ভারতীয় বিমানবাহিনীর জন্য ফ্রান্সের নির্মিত এসব যুদ্ধবিমান কেনার প্রস্তাব এ সপ্তাহেই অনুমোদন দিতে পারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রায় ৩ লাখ ২৫ হাজার কোটি রুপি মূল্যের এই চুক্তিটি অনুমোদিত হলে এটি হবে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র ক্রয় চুক্তি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
খবরে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দিল্লি সফরের কয়েকদিন আগেই চুক্তিটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুমোদন মিললে এই চুক্তির আওতায় প্রায় ১০০টি রাফায়েল যুদ্ধবিমান ভারতে উৎপাদনের ব্যবস্থাও থাকবে। এর মাধ্যমে যুদ্ধবিমান প্রযুক্তি হস্তান্তর এবং ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির অধীনে একটি কৌশলগত অংশীদারত্ব গড়ে উঠবে।
চুক্তিটি কার্যকর হলে রাফায়েল ব্যবহারকারী দেশগুলোর মধ্যে ফ্রান্সের বাইরে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে। দ্বৈত ইঞ্জিনবিশিষ্ট এই বহুমুখী যুদ্ধবিমানটি আকাশে আধিপত্য ও নিখুঁত হামলা চালাতে সক্ষম হওয়ায় বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে পরিচিত।
বর্তমানে ভারতের বিমানবাহিনীর কাছে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছে। সর্বশেষ ‘সি’ ভ্যারিয়েন্টটি ২০২৪ সালের ডিসেম্বরে হস্তান্তর করা হয়। এর পাশাপাশি ভারত নৌবাহিনীর জন্য ২৬টি ‘এম’ ভ্যারিয়েন্ট রাফায়েল কেনার চুক্তিও করেছে, যার মূল্য প্রায় ৬৩ হাজার কোটি রুপি।
ওই চুক্তির আওতায় চারটি দ্বৈত আসনের প্রশিক্ষণ বিমান কেনা হয়েছে। পাশাপাশি রক্ষণাবেক্ষণ, সরবরাহ সহায়তা এবং জনবল প্রশিক্ষণের জন্য এমআরও (মেইনটেন্যান্স, রিপেয়ার ও ওভারহল) চুক্তিও রয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এসব যুদ্ধবিমান ২০৩০ সালের মধ্যে সরবরাহ করা হতে পারে।
‘এম’ ভ্যারিয়েন্ট রাফায়েল যুদ্ধবিমান দুটি বিমানবাহী রণতরী—আইএনএস বিক্রান্ত ও আইএনএস বিক্রমাদিত্যতে মোতায়েন করা হবে। এরই মধ্যে সরবরাহ করা ‘সি’ ভ্যারিয়েন্ট রাফায়েলগুলো আম্বালার ১৭ নম্বর স্কোয়াড্রন ‘গোল্ডেন অ্যারোজ’ এবং পশ্চিমবঙ্গের হাসিমারার ১০১ নম্বর স্কোয়াড্রন ‘ফ্যালকনস’-এর মধ্যে ভাগ করা হয়েছে।
যুদ্ধক্ষেত্রে রাফায়েলের অভিজ্ঞতা
ভারতের রাফায়েল যুদ্ধবিমান বেশ কিছু বাস্তব যুদ্ধ অভিযানে অংশ নিয়েছে। গত বছরের মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরিচালিত ‘অপারেশন সিঁদুরে’ এসব যুদ্ধবিমান ব্যবহৃত হয়। ওই সংঘাতে পাকিস্তান ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। রাফায়েল যুদ্ধবিমান ইরাক যুদ্ধ ও লিবিয়াসহ বিশ্বের বিভিন্ন সংঘাতেও ব্যবহৃত হয়েছে।
এই যুদ্ধবিমানে মেটিওর দূরপাল্লার আকাশ-থেকে-আকাশ ক্ষেপণাস্ত্র, হ্যামার স্ট্যান্ড-অফ স্ট্রাইক অস্ত্র, স্পেকট্রা উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, আধুনিক রাডার ও লক্ষ্যনির্ধারণ প্রযুক্তি সংযোজনের সক্ষমতা রয়েছে।
শত শত বাঁধ নির্মাণ করে রেখেছে ইরান। ছবি: সংগৃহীত
অক্টোবরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। ছবি: সংগৃহীত
বেতন বাড়ানোর দাবিতে ফ্রান্সজুড়ে নতুন করে ধর্মঘট ও বিক্ষোভে নেমেছেন সরকারি ও রেলওয়ে খাতের কর্মীরা। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভের পাশাপাশি আঞ্চলিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বন্ধ রাখা হয়েছে প্যারিসের কয়েকটি মেট্রো স্টেশন।
ফরাসি সংবাদমাধ্যম ‘লে প্যারিসিয়েন’-এর প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে কয়েক ডজন বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। আন্দোলনে শিক্ষার্থী সংগঠন ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরাও সমর্থন জানিয়েছেন।
পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে বিক্ষোভে ২ লাখ ২০ হাজার থেকে ৩ লাখ মানুষ অংশ নিতে পারেন। এর মধ্যে রাজধানী প্যারিসে বিক্ষোভকারীর সংখ্যা ৪০ হাজার থেকে ৮০ হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সরকারের সাম্প্রতিক বেতনসংক্রান্ত পদক্ষেপকে অপর্যাপ্ত উল্লেখ করে দেশটির ৫৮ লাখ সরকারি কর্মচারীকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন।ইউনিয়নগুলোর প্রধান দাবি, সরকারি কর্মীদের মূল বেতন নির্ধারণের হিসাবের ভিত্তি হিসেবে ব্যবহৃত সূচকের হার বাড়াতে হবে। তাদের অভিযোগ, ২০১৭ সাল থেকে সরকারি কর্মীদের ক্রয়ক্ষমতা ১৬ শতাংশ কমেছে।
শ্রমিক ইউনিয়নগুলোর মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয় না করায় কর্মীদের আর্থিক চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে সরকারের কাছে বেতন বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা।
ধর্মঘটের কারণে দেশটির রেল ও নগর পরিবহন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। আন্দোলন কতদিন চলবে এবং সরকার দাবিগুলো নিয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর শ্রমিক ও সাধারণ মানুষের।
সূত্র: আনাদোলু এজেন্সি
ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বারবার লঙ্ঘনের জবাবে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। তবে হামলা বা এতে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের যুদ্ধ ড্রোনগুলো বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট অভিযান’ চালিয়েছে।
বাহিনীটি বলেছে, মার্কিন সামরিক ড্রোনের বারবার ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের জেরেই এ হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে দিয়ে আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে হামলা চালাতে আঞ্চলিক সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়টি বিনা জবাবে পার পাবে না। এর পরিণতির জন্য মার্কিন সামরিক কমান্ডারদের দায়ী করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।এদিকে, বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইরানের ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে। ইরানের আইআরজিসি ড্রোনের ঝাঁক নিয়ে হামলা চালানোর পর এ দাবি করা হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্ভাব্য হুমকির বিষয়ে মোবাইল ফোনে সতর্কবার্তা পাওয়ার পর মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য হুমকির বিষয়ে একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এতে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে, নিরাপদ আশ্রয়ে যেতে এবং সরকারি নির্দেশনা ও সর্বশেষ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়।
সূত্র : আলজাজিরা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে আগামী ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। উপকূলে পৌঁছানোর সময় এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি প্রথমে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। পরে এটি আরও শক্তিশালী হয়ে প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলের নেল্লোর ও তুনি এলাকার মধ্যবর্তী কোনো স্থানে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ ছাড়াও ওডিশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের আবহাওয়াতেও পরিবর্তন আসতে পারে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ, আটক ও দেশান্তরের শিকার হচ্ছেন মুসলিমরা। ছবি: সংগৃহীত