ছবি : সংগৃহীত
জর্ডানে শুক্রবার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় দুই মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন; নিখোঁজ রয়েছেন একজন।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, চার মার্কিন সেনা সদস্যকে চিকিৎসার জন্য জর্ডানের হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল, পরে তাদের ছেড়ে দেওয়া হয়। অন্যরা যারা সামান্য আঘাত পেয়েছিলেন, তারা ডিউটিতে ফিরেছেন।
মার্কিন সামরিক কর্মকর্তারা নিহতদের পরিচয় প্রকাশ করেননি, কিংবা ঘটনার পরিস্থিতি বা অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি।
সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশনায় শনিবার রাতে ইরানের বিরুদ্ধে আরেক দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে বলা হয়েছে, টানা অষ্টম রাতের এ হামলাগুলোর উদ্দেশ্য হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি দেওয়ার ক্ষেত্রে ইরানের `সক্ষমতা আরও কমানো’।
বিবৃতিতে এও বলা হয়, হামলার লক্ষ্য হল ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) বাহিনীকে ‘দ্রুত শাস্তি দেওয়া’, যারা জর্ডানে মার্কিন সেনা সদস্যদের ওপর হামলা চালিয়েছে।তবে হামলা নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি ওই বিবৃতিতে।
বিবিসি লিখেছে, ইরানের বন্দরগুলোতে ওয়াশিংটনের ফের অবরোধ আরোপ এবং তেহরানের হরমুজ প্রণালি বন্ধে ঘোষণার মধ্য দিয়ে নতুন করে সংঘাত শুরুর পর এ ঘটনা ঘটল। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে তা ভেঙে পড়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি শনিবার গভীর রাতে এক বিবৃতিতে বলেন, “যুক্তরাষ্ট্রের বারবার চুক্তি লঙ্ঘন একটি মৌলিক সত্যকে উন্মোচিত করেছে, মার্কিন প্রেসিডেন্টের সইয়ের কোনো দাম নেই এবং তার কথায় বিশ্বাস করা যায় না।”
যুদ্ধের শুরুতে তখনাকার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর থেকে মুজতাবাকে জনসম্মুখে দেখা যায়নি। তিনি যুক্তরাষষ্ট্রের বিরুদ্ধে ‘সংঘাত বাড়ানোর’র চেষ্টার অভিযোগ তুলেছেন এবং বলেছেন, ইরানের কাছে যুক্তরাষ্ট্রের জন্য ‘অবিস্মরণীয় শিক্ষা’ অপেক্ষা করছে।
বিবিসি লিখেছে, এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিখোঁজ এক পাইলটকে মৃত ঘোষণার পর এ যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা ১৬ তে পৌঁছেছে।
সেন্টকম শনিবার এক বিবৃতিতে বলেছে, “জর্ডানে দুই মার্কিন সেনা সদস্য কর্তব্যরত অবস্থায় নিহত হয়েছেন, যখন মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং সহযোগী বাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছিল। আরো একজন সেনা সদস্য বর্তমানে নিখোঁজ রয়েছেন।
তবে পরিবারের প্রতি সম্মান জানিয়ে সেন্টকম নিহতদের পরিচয়সহ অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করবে না, যতক্ষণ না তাদের নিকটাত্মীয়দের জানানোর ২৪ ঘণ্টা পার হচ্ছে।
মৃত্যুর ঘোষণার প্রতিক্রিয়ায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্স পোস্টে লিখেছেন, “বিদায়, বীরেরা। তাদের আত্মত্যাগ আমাদের মনোবলকে আরও দৃঢ় করেছে।”
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, শনিবার ভোরে তারা জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে অন্তত দুটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিবার বিশ্বব্যাপী, বিশেষ করে পশ্চিম এশিয়ায় থাকা আমেরিকানদের ‘অতিরিক্ত সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দিয়ে ভ্রমণ সতর্কতা জারি করেছে।
ইরানের শাহেদ ড্রোন। ছবি: সংগৃহীত
ইরানের তৈরি শাহেদ ড্রোন যুদ্ধক্ষেত্রে ব্যাপক মাত্রায় ব্যবহৃত হয়ে আসছে। এবার এই ড্রোন উৎপাদনের খরচের বিষয়টি খোলাসা করেছে তেহরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র জানিয়েছেন, দেশটির তৈরি শাহেদ-১৩৬ ড্রোন উৎপাদনে সর্বোচ্চ ২০ হাজার ডলার খরচ হয়।
রোববার (১৫ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শাহেদ-১৩৬ এক ধরনের আত্মঘাতী বা একমুখী ড্রোন। এটি আগে থেকে নির্ধারিত স্থানাঙ্ক অনুসরণ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে উড়ে যায় এবং আঘাত হানার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। নজরদারি বা পুনর্ব্যবহারযোগ্য যুদ্ধ ড্রোনের মতো এটি ফিরে আসার জন্য তৈরি করা হয়নি।
২০২১ সালে আনুষ্ঠানিকভাবে শাহেদ-১৩৬ ড্রোনের উন্মোচন করা হয়। এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ত্রিভুজাকৃতির ডানা, পিস্টন ইঞ্জিন ও পেছনে সংযুক্ত প্রপেলার। বাণিজ্যিকভাবে সহজলভ্য ও তুলনামূলক কম দামের যন্ত্রাংশ ব্যবহারের কারণেও ড্রোনটির উৎপাদন খরচ কম রাখা সম্ভব হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, শাহেদ-১৩৬ ড্রোনের ওজন প্রায় ২০০ কেজি। এর দৈর্ঘ্য ৩ দশমিক ৩ থেকে ৩ দশমিক ৫ মিটার। ডানার বিস্তার আনুমানিক ২ দশমিক ৫ থেকে ৩ মিটার।
ড্রোনটির গতিবেগ ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, এর কার্যক্ষমতার পরিসর ১ হাজার থেকে ২ হাজার ৫০০ কিলোমিটার। এটি ২০ থেকে ৫০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে বলে ধারণা করা হয়।
নির্দিষ্ট লক্ষ্যবস্তুর স্থানাঙ্কে পৌঁছাতে শাহেদ-১৩৬ ড্রোনে জড়তাভিত্তিক ও স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা ব্যবহার করা হয়। এর পিস্টন ইঞ্জিন ও পেছনের প্রপেলার উড্ডয়নের জন্য প্রয়োজনীয় শক্তি জোগায়। তবে বিভিন্ন সংস্করণে পরিবর্তন ও উন্নয়ন আনার কারণে ড্রোনটির কারিগরি বৈশিষ্ট্যে কিছুটা ভিন্নতা থাকতে পারে।
ছবি: সংগৃহীত
৭ বছর আগে ‘খুন হওয়া’ নারীকে খুঁজে বের করলেন ‘খুনি’। ছবি: সংগৃহীত
পবিত্র মদিনা। ছবি: সংগৃহীত
চীনের তৈরি বৈদ্যুতিক বিমান। ছবি: সংগৃহীত
পরিবেশবান্ধব বিমান চলাচলের ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জন করেছে চীন। দেশটির তৈরি ১০ টন ওজনের বৈদ্যুতিক বিমান সিই-২৫এ প্রথমবারের মতো মানববাহী পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে।
চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোমাক) জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের বিনঝৌ শহরে বিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির শনিবারের (১৪ নভেম্বর) প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষামূলক উড্ডয়নে দুজন পাইলট ও একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার অংশ নেন।
কোমাক জানিয়েছে, পুরো পরীক্ষামূলক কার্যক্রম চলে ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড। এর মধ্যে বিমানটি আকাশে ছিল ১৬ মিনিটের কিছু বেশি সময়। এ সময়ে এটি ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ অতিক্রম করে।
প্রতিষ্ঠানটির প্রকৌশলীরা জানিয়েছেন, পরীক্ষার সময় বিমানটির সব ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করেছে। প্রত্যাশা অনুযায়ীই এর উড্ডয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এর আগে কয়েক মাস ধরে চালকবিহীন অবস্থায় বিমানটির পরীক্ষা চালানো হয়। গত ২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো স্বয়ংক্রিয়ভাবে আকাশে ওড়ে সিই-২৫এ। এরপর মানববাহী পরীক্ষামূলক উড্ডয়নের অনুমতি পাওয়ার আগে এটি ১৯টি স্বয়ংক্রিয় পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে।
কোমাকের পাশাপাশি বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল, সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও সংস্থা যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এদিকে বিমানটি বাণিজ্যিকভাবে ব্যবহারের পথেও অগ্রগতি হয়েছে। চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন (সিএএসি) এর টাইপ সার্টিফিকেটের আবেদন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। যাত্রী পরিবহণে নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম শুরুর আগে এ সনদ পাওয়া বাধ্যতামূলক।
গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সিই-২৫এ আন্তনগর যোগাযোগের জন্য তৈরি কোমাকের প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান। এতে ১৯ জন যাত্রী বহনের ব্যবস্থা রয়েছে। উড্ডয়নের সময় এর সর্বোচ্চ ওজন ১০ টন।
বিমানটির ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ ৩০০ কিলোমিটার। এটি সর্বোচ্চ ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় চলতে পারে। একবার চার্জে এর সর্বোচ্চ দূরত্ব ৪০০ কিলোমিটার। সূত্র: এনডিটিভি
সৌদি আরবকে ধ্বংস করতে আমার তিন দিন লাগবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত