জাতীয় প্রেসক্লাব।
জাতীয়তাবাদী সাংবাদিকদের মধ্যে অত্যন্ত সু-কৌশলে বিরোধ ও বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে। এর প্রাথমিক পদক্ষেপ হিসাবে তারা গত রবিবার তিনজন সিনিয়র সদস্যের বিরুদ্ধে ‘‘মনগড়া ও ঠুনকো” অজুহাত তুলে তাদের সদস্যপদ সরাসরি বাতিল করেছে। এই তিনজন সিনিয়র সদস্য হলেন দৈনিক নওরোজ সম্পাদক শামসুল হক দুররানী, আওয়ামী আমলে বাসস-থেকে বিতাড়িত সিনিয়র ফটো সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। আসাদুজ্জামান আসাদ সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনাকে জাতীয় প্রেস ক্লাবে কালো পতাকা দেখাতে গিয়ে নিগৃহীত হয়েছেলেন। আওয়ামী ফোরামও সদস্যপদ বাতিল করে তাকে ৯ বছর ক্লাবের বাইরে রেখেছিল।
এদিকে জাতীয়তাবাদী ফোরামের একনিষ্ঠ নেতা শওকত মাহমুদের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নির্বাচনে অংশগ্রহণ করে স্বৈরাচারকে সহযোগিতা করেছেন। এর আগে অবশ্য তাকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে। সেই যাই হোক প্রেস ক্লাব আর বিএনপি তো এক জিনিস নয়। এই শওকত মাহমুদ জাতীয় প্রেস ক্লাবের চার বারের সেক্রেটারী, দুইবারের প্রেসিডেন্ট, একবার যুগ্ম সম্পাদক। অর্থাৎ ১৪ বছর তিনি ক্লাবের কর্মকর্তা ছিলেন। অন্যদিকে দুইবার বিএফইউজের মহাসচিব, দুইবার প্রেসিডেন্ট অর্থাৎ ৮ বছর বিএফইউজের সর্বোচ্চ পদে ছিলেন। সব মিলিয়ে ২২ বছর তিনি জাতীয়তাবাদী ফোরামকে নেতৃত্ব দিয়েছেন। তার সদস্য পদও ঠুনকো অজুহাত দেখিয়ে স্থগিত করা হয়েছে।
গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভা বানচাল প্রচেষ্টার অভিযোগে তিন জনের সদস্যপদ বাতিল করা হয়েছে। আসলে বাস্তবতা কি ছিল?
সভার শুরুতে জনাব শামসুল হক দুররানী দাঁড়িয়ে প্রেস ক্লাব গঠনতন্ত্রের ২৩ অনুচ্ছেদের কথা উল্লেখ করে সভাপতির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন। তিনি বলতে চাচ্ছিলেন যে, গঠনতন্ত্রের ২৩ ধারা মোতাবেক আপনি এই সভায় সভাপতিত্ব করতে পারেন না।
এই কথা বলতে না বলতেই সাঈদ খান, জিয়া উদ্দিন সাইমুম, মোশাররফ, খন্দকার আলমগীরসহ কতিপয় নতুন সদস্য তার দিকে তেড়ে আসেন। অথচ প্রেস ক্লাবের ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন। যে সব নতুন সদস্য এই হামলায় অংশ নেন তাদের সদস্যপদ এখনো স্থায়ী হয়নি। কিন্তু মঞ্চ থেকে এ ব্যাপারে কোন উচ্চবাচ্যই করা হয়নি।
এখন উল্টো উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে বলা হচ্ছে শামসুল হক দুররানী সভা বানচালের চেষ্টা করেছেন। তার সাথে আসাদুজ্জামান আসাদ ও জাহাঙ্গীর আলম প্রধান হামলাকারীদের হাত থেকে জনাব দুররানীকে উদ্ধার করতে গিয়েছিলেন। তাদেরকেও একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তাই বাধ্য হয়েই বলতে হয়, হায়রে সেলুকাস কি বিচিত্র এই দেশ! জাতীয় প্রেস ক্লাবে প্রকৃতপক্ষে নব্য ফ্যাসিবাদের আবির্ভাব ঘটেছে বলে অনেক সিনিয়র সদস্যের অভিমত। মূলতঃ প্রেস ক্লাব এখন একটি ক্ষুদ্র দলের সমর্থকদের দখলে চলে গেছে বলে তারা অভিমত ব্যক্ত করেন।
এদিকে প্রেস ক্লাব দাবী করছে, ১৬ নভেম্বরের অতিরিক্ত সাধারণ সভায় সর্বসম্মতভাবে নির্বাচন এক বছর পিছিয়ে দেয়ায় সিদ্ধান্ত হয়েছে। অনেকটা প্রকৃতপক্ষে এটি ‘শাক দিয়ে মাছ ঢাকার মত। কারণ সভাপতি প্রস্তাবটি হ্যাঁ-না ভোটে দেন। প্রস্তাবের পক্ষে যারা তারা হাত উঠান। অধিকাংশ সদস্য হাত উঠান সত্য। কিন্তু যারা হাত উঠান তাদের অনেকেই স্থায়ী সদস্য নন। নতুন সদস্যদের এখনো ভোটাধিকার হয়নি। সদস্য পদ পাওয়ার পর এক বছর পূর্ণ না হলে তাদের ভোটাধিকার হয়না। এটাই গঠনতান্ত্রিক বিধান। প্রস্তাবের পক্ষে যেমন ছিলেন। বিপক্ষেও ছিলেন অনেকে। তাই সর্বসম্ভত সিধান্ত দাবী করাটা ও সার্বিক নয়। তাই অনেকটা গায়ের জোরেই সর্বস্মভবত সিদ্ধান্ত বলা হচ্ছে। (চলবে)।
আস-সুন্নাহ ফাউন্ডেশন
মেট্রোরেলে ভাইরাল শিশুরা ও তাদের বাবা। ছবি: সংগৃহীত
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইন রাজুকে অপমান ও লাঞ্ছিত করার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক উন্নয়ন কেন্দ্র। এক বিবৃতিতে সংগঠনের নেতারা এ নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং সংবাদকর্মীদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
বিবৃতিতে সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি, সহসভাপতি মনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক শাহজাহান শোভন বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সংবাদকর্মীর সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হওয়ার অভিযোগ অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। কোনো সংবাদকর্মী যেন দায়িত্ব পালন করতে গিয়ে অপমান, হয়রানি কিংবা লাঞ্ছনার শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি।
তাঁরা বলেন, রবিউল হোসাইন রাজু একজন ভদ্র, নম্র ও অমায়িক মানুষ হিসেবে পরিচিত। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে তিনি এক হাত দিয়েই পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। তাঁর কর্মনিষ্ঠা ও সংগ্রাম নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে কোনো ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের আগে একতরফাভাবে কাউকে দোষী সাব্যস্ত করা কিংবা জনসমক্ষে হেয় করা কোনোভাবেই সমীচীন নয়। তাঁকে ঘিরে কোনো ভিত্তিহীন অভিযোগ কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান-লাঞ্ছিত করার ঘটনা ঘটে থাকলে তার সুষ্ঠু তদন্ত ও যথাযথ প্রতিকার নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, আদালতের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানে সংঘটিত এ ঘটনা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। রাজুর বক্তব্য অনুযায়ী, ভিডিও ধারণের সময় তাঁর হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে ঘটনার প্রকৃত চিত্র জানতে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য, প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও ভিডিও ফুটেজ নিরপেক্ষভাবে পর্যালোচনা করা প্রয়োজন।
নেতারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং জনগণের তথ্য জানার অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতা, নিরাপত্তা ও সম্মান রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। একই সঙ্গে সাংবাদিকদেরও পেশাগত নৈতিকতা, সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখা অপরিহার্য।
তাঁরা আরও বলেন, ব্যক্তির পরিচয়, জনপ্রিয়তা কিংবা প্রভাব-প্রতিপত্তি কখনোই ন্যায়বিচারের ঊর্ধ্বে হতে পারে না। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ এবং কোনো ধরনের অন্যায় সংঘটিত হয়ে থাকলে তার যথাযথ প্রতিকার নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্বশীলতা ও নৈতিকতার বিষয়ে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে নেতারা বলেন, শুধু ভিউ, জনপ্রিয়তা কিংবা বাণিজ্যিক স্বার্থে যাচাই-বাছাই ছাড়া কাউকে গণমাধ্যমে গুরুত্ব দেওয়া বা ব্যক্তিগত বিষয়কে অযথা প্রচারের হাতিয়ার করা থেকে বিরত থাকতে হবে। সাংবাদিকতার মর্যাদা রক্ষায় সত্য, বস্তুনিষ্ঠতা ও পেশাগত নৈতিকতার চর্চা অপরিহার্য।
সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের নেতারা সংবাদকর্মীদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সত্যের পক্ষে অবস্থান নেওয়া প্রত্যেক দায়িত্বশীল মানুষের নৈতিক কর্তব্য।
শনিবার সাধারণ সভায় ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ২০২৬-২০২৮ সেশনের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।
রংপুরে সিটি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির পুনরায় সভাপতি পদে আগামীর সময়ের স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক পদে করতোয়ার হুমায়ুন কবীর মানিক ও কোষাধ্যক্ষ পদে ঢাকা মেইলের রেজাউল করিম জীবন নির্বাচিত হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) রাত ১০টায় অনুষ্ঠিত সাধারণ সভায় ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ২০২৬-২০২৮ সেশনের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি দৈনিক বার্তার এস এম খলিল বাবু, সহসভাপতি মতপ্রকাশের হামীম আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রথম খবরের তারিকুল ইসলাম তারেক, দফতর সম্পাদক সংবাদ সারাবেলার কামরুল হাসান টিটু, প্রচার সম্পাদক মাছরাঙা টেলিভিশনের ফুয়াদ হাসান, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক বায়ান্নর আলোর এস এম শহীদুল আলম, ক্রীড়া সম্পাদক প্রতিদিনের বার্তার হাসান রাসেল, কার্যকরী সদস্য দৈনিক সাইফের শাকিল আহমেদ, বাংলাদেশ সমাচারের শাহ আলম ও আখিরা’র মৌসুমী শঙ্কর ঋতা।
কার্যকরি এই কমিটি গঠনের পূর্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্বে কমিটির মেয়াদকালে আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা সাপেক্ষে অনুমোদন করা হয়। সংগঠনের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূর্বের (২০২৪-২০২৬) বর্ষের কার্যকরি কমিটির মেয়াদ শেষ হওয়ায় সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
পরে নির্বাচনের জন্য ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়। সেই আহবায়ক কমিটির উদ্যোগে পরে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন স্বপন চৌধুরী, এস এম খলিল বাবু, হুমায়ুন কবীর মানিক, তারিকুল ইসলাম তারেক, রেজাউল করিম জীবন, কামরুল হাসান টিটু, ফুয়াদ হাসান, এস এম শহিদুল আলম, শাহ আলম, আরমানুল হক, আলী হায়দার রনি, মৌসুমী শঙ্কর ঋতা, আলমগীর হোসেন অপু, সাঈদ মফিদুল হক বাবু ও আমানত আলীসহ সদস্যগণ।
এদিকে, সিটি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত নেতৃবৃন্দকে সাহিত্য একাডেমী, অভিযাত্রিক, ছড়া সংসদ রংপুর, মৌচাক পরিবার, গীতিকবি সংসদ রংপুরসহ বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
মুম্বাইয়ের জুহুতে রোববার রাতে বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর ঘটে যাওয়া হামলার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বলিপাড়ায়। একর পর এক তারকাদের ওপর হুমকি-হামলায় ছড়িয়ে পড়েছে উদ্বেগ। খুব কাছে থাকলেও হামলাকারীর বন্দুক জ্যাম হয়ে যাওয়ায় স্রেফ ভাগ্যগুণেই বেঁচে যান বলিউড তারকা। হামলার পর লরেন্স বিষ্ণোই গ্যাং ঘটনার দায় স্বীকার করেছে।
সামাজিকমাধ্যমে এরই মধ্যে এই হামলার ঘটনার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ ও মোবাইল ভিডিও ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা গিয়েছে, জুহুর একটি পার্ক থেকে ফুটবল খেলে নিজের বিএমডব্লিউ গাড়িতে উঠছিলেন টাইগার। সে মুহূর্তেই তিন আততায়ী অভিনেতার গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এ সময় আততায়ীদের ছোড়া ১০ রাউন্ড গুলিতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, দুই হামলাকারী টাইগারের গাড়ির উইন্ডস্ক্রিন ও জানালার কাচ ভেদ করে সরাসরি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ার চেষ্টা করছেন। সেই মুহূর্তে ঠিক ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’-এ ছিলেন অভিনেতা। এ সময় আততায়ীর বন্দুকটি জ্যাম হয়ে যায়। যার কারণে মৃত্যুর এত কাছে থেকেও বেঁচে যান ‘বাগি’ তারকা। ফলে বড় বিপদের হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পান টাইগার।
ভিডিওতে আরও দেখা যায়, বন্দুক জ্যাম হয়ে যাওয়ার পরই টাইগারের গাড়ির চালক ফিরদৌস সাহসিকতার সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন। পাশেই একটি বাইকে অন্য এক সঙ্গী অপেক্ষা করছিল। ফিরদৌসকে নামতে দেখেই ওই বাইকে চড়ে চম্পট দেয় আততায়ীরা।
ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে টাইগারের গাড়ি এবং রাস্তায় রক্তের ছাপ স্পষ্ট দেখা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই হামলায় টাইগারের গাড়ির চালক ফিরদৌস গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি, এ ঘটনায় স্থানীয় এক অটোরিকশাচালকও সামান্য আহত হয়েছেন।
গাড়িচালক আহত হওয়ার পর নিজেই স্টিয়ারিং হাতে নেন টাইগার। ভাইরাল ভিডিওতে তাকে নিজেই চালকের আসনে বসে দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে গাড়ি চালিয়ে চলে যেতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এরই মধ্যে এক হামলাকারীকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। চাঞ্চল্যকরভাবে, এই হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। এক বিবৃতিতে অভিনেতা সালমান খানের সঙ্গে যুক্ত থাকা প্রত্যেককেই কড়া পরিণতির হুমকি দেওয়া হয়েছে।
সাংবাদিক সম্প্রীতি সমিতির আবাসনে ৬০ কাঠা জমির চুক্তি সই
সাংবাদিকদের আবাসন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সাংবাদিক সম্প্রীতি সমিতির সদস্যদের মধ্যে ৬০ কাঠা জমি সংক্রান্ত চুক্তিপত্র হস্তান্তর করা হয়েছে। নর্থ সাউথ গ্রিন সিটির উদ্যোগে এ চুক্তিপত্র হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক সম্প্রীতি সমিতির কো-অর্ডিনেটর মো. সালাহ উদ্দিন বাবুর হাতে চুক্তিপত্র তুলে দেন নর্থ সাউথ গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন নর্থ সাউথ গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুবুল হোসাইন খান, চিফ এক্সিকিউটিভ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহফুজুর রহমান, ডিরেক্টর অ্যাডমিন কর্নেল (অব.) মো. শফিউল আলম খান এবং সাংবাদিক সম্প্রীতি সমিতির কো-অর্ডিনেটর মো. সালাহ উদ্দিন বাবু।
এ সময় সাংবাদিক সম্প্রীতি সমিতির পরিচালনা কমিটির সদস্য কাওছার আহমেদ, তৌফিক মাহমুদ ও রিয়াদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের আবাসন সুবিধা ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাংবাদিকদের কল্যাণে ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।